CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

ভারতীয় ক্রিকেটে নয়া বিতর্ক হাজির! রঞ্জি ট্রফি নিয়ে বিক্ষোভ শুরু ২৫০ তরুণ ক্রিকেটারের!

উত্তরপ্রদেশে একাধিক রঞ্জি দল গঠনের দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হলেন প্রায় ২৫০ জন তরুণ ক্রিকেটার। লখনউয়ের একানা স্টেডিয়ামে রবিবার উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার দফতরের সামনে তরুণ ক্রিকেটারদের সঙ্গে তাঁদের হন বাবা-মায়েরাও বিক্ষোভে সামিল হন।

Ranji Trophy protest
Ranji Trophy protest

উত্তরপ্রদেশে একাধিক রঞ্জি দল গঠনের দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হলেন প্রায় ২৫০ জন তরুণ ক্রিকেটার। লখনউয়ের একানা স্টেডিয়ামে রবিবার উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার দফতরের সামনে তরুণ ক্রিকেটারদের সঙ্গে তাঁদের হন বাবা-মায়েরাও বিক্ষোভে সামিল হন। আন্দোলনকারীদের দাবি, সারা দেশের মধ্যে সর্বাধিক জনসংখ্যার রাজ্যগুলির মধ্যে অন্যতম হলো উত্তরপ্রদেশ। এখানে প্রতিভাবান ক্রিকেটারদের সংখ্যা প্রচুর হলেও, মাত্র একটাই রঞ্জি দল। তাই রাজ্য বলেই সুযোগ হওয়ার আগেই বহু যোগ্য ক্রিকেটার হারিয়ে যাচ্ছেন। 

কী বলছেন বিক্ষোভকারীরা?

বিক্ষোভকারীদের মধ্যে অধিকাংশই হলেন মধ্য উত্তরপ্রদেশ আর পূর্বাঞ্চলের ক্রিকেটার। তাঁদের দাবি, উত্তর প্রদেশ কে ভাগ করে অন্তত তিনটি আলাদা আলাদা ক্রিকেট সংস্থা গঠন করতে হবে। প্রতিটি সংস্থার অধীনে তৈরি করতে হবে আলাদা আলাদা রঞ্জি দল। তাতে রাজ্যের নানান প্রান্তের ক্রিকেটারদের সামনে নিজেদের প্রতিভা প্রকাশ করার সুযোগ তৈরি হবে। 

উত্তরপ্রদেশ ক্রিকেটারদের সংস্থার সভাপতি অরবিন্দ সিংহের মন্তব্য!

এই বিক্ষোভের পর সংবাদসংস্থা পিটিআই-কে উ, ইতিপূর্বে রাত্রে একাধিক রঞ্জি দল তৈরির পক্ষে মত প্রকাশ করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মনে করেন, প্রায় ২৫ কোটি জনসংখ্যার এই বিরাট রাজ্যে একাধিক রঞ্জি দল থাকা উচিত। 

আরো পড়ুন: ব্যাটে রান নেই! কিন্তু এবার মাথা গরম করে 'মারপিট' করে বিরাট শাস্তি পেলেন যশস্বী!

আঞ্চলিক ভেদাভেদ নিয়ে সরব ক্রিকেটাররা:

অরবিন্দ সিংহ অভিযোগ করে বলেন, উত্তরপ্রদেশ টি-২০ লিগেও সমান সুযোগ পাচ্ছেন না সব অঞ্চলের ক্রিকেটার। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ১৫০ জন ক্রিকেটারের মধ্যে মাত্র ১৬ জন আছেন মধ্য উত্তরপ্রদেশ ও পূর্বাঞ্চল থেকে। পশ্চিম উত্তরপ্রদেশের আছেন ৮৯ জন আর দিল্লির ক্রিকেটার রয়েছেন ৮ জন।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁদের দাবি না মানা হলে, সেপ্টেম্বর মাসে আরও বড় আন্দোলনের পথে নামবেন তরুণ ক্রিকেটাররা। উত্তর প্রদেশের প্রতিটি প্রান্ত থেকেই যাতে ক্রিকেট প্রতিভা উঠে এসে নিজেদের প্রমাণ করতে পারে, সেটাই বিক্ষোভকারীদের উদ্দেশ্য। উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা কিংবা বিসিসিআই এই ব্যাপারে কোন আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

আরো পড়ুন: মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে নয়া নজির গড়লেন ঋষভ পন্থ!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে