CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

ব্যাটে রান নেই! কিন্তু এবার মাথা গরম করে 'মারপিট' করে বিরাট শাস্তি পেলেন যশস্বী!

ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের তিন নিম্বর দিন আজ। ম্যাচে আপাতত ভারতীয় দল চালকের আসনে রয়েছে। যদিও ম্যাচের প্রথম দিনে যশস্বী জয়সওয়ালকে নিয়ে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনা ভারতীয় সমর্থকদের এখনও পর্যন্ত অস্বস্তিতে রেখেছে। পুরো ঘটনাটা ঠিক কী ঘটল?

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Yashasvi Jaiswal vs Asitha Fernando
Yashasvi Jaiswal vs Asitha Fernando

ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের তিন নিম্বর দিন আজ। ম্যাচে আপাতত ভারতীয় দল চালকের আসনে রয়েছে। যদিও ম্যাচের প্রথম দিনে যশস্বী জয়সওয়াল-কে নিয়ে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনা ভারতীয় সমর্থকদের এখনও পর্যন্ত অস্বস্তিতে রেখেছে।

ঠিক কী ঘটেছিল সেদিন?

ম্যাচের প্রথম দিন ভালো সূচনা করেও ৪৫ রানের মাথায় যশস্বী বোল্ড হয়ে যান। তাঁকে আউট করেই শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দো উচ্ছ্বাসে ফেটে পড়েন। তাঁর সেই উগ্র উদযাপন করতে করতেই তিনি যশস্বীর খুব কাছাকাছি চলে আসেন। আর তারপরই শুরু হয়েছে বিতর্ক।

বাকবিতণ্ডা থেকে শারীরিক সংঘর্ষ!

প্যাভিলিয়নের দিকে এগিয়ে যাওয়ার পর হঠাৎ করেই মাঠে ফিরে আসেন ভারতীয় ওপেনার যশস্বী। তারপর আসিথা ফার্নান্দোর সাথে যশস্বী বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। হেলমেট দিয়ে ভারতীয় ব্যাটারকে হালকা করে গুঁতো মারতে দেখা যায় শ্রীলঙ্কার পেসারকে। তখনই পরিস্থিতি আরও বেগতিক হয়ে ওঠে।  

তুলনামূলক কম শাস্তি পেলেন যশস্বী?

এই ঘটনার জেরে দুই ক্রিকেটারকে শাস্তিও পেতে হয়েছে। যশস্বী জয়সওয়াল আর আসিথা ফার্নান্দো—দুজনেরই ম্যাচ ফি থেকে ২৫ শতাংশ অর্থ কেটে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু শাস্তির পরিমাণ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, মাঠে অভব্য আচরণের জন্য তুলনামূলকভাবে যশস্বীকে কম শাস্তি দেওয়া হয়েছে।

আরো পড়ুন: মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে নয়া নজির গড়লেন ঋষভ পন্থ!

ব্যাটিং ব্যর্থতার হতাশায় মেজাজ হরণ যশস্বী?

এখনও পর্যন্ত চলতি সিরিজে ব্যাট হাতে নিয়ে নিজের সেরা ছন্দে ফেরেননি যশস্বী। তিন তিনবার ব্যাট করেও হাফসেঞ্চুরির গণ্ডি তিনি পেরোতে পারেননি। ভারতের চার ব্যাটার কলম্বো টেস্টে ৫০ রানের গণ্ডি ছুঁলেও, এখনও সেই তালিকায় নাম লেখাতে ব্যর্থ যশস্বী। তাই অনেকে মনে করছেন, তাঁর এমন ব্যাটিং ব্যর্থতার হতাশাও তাঁর মেজাজ হারানোর একটা কারণ হতে পারে 

ক্রীড়া বিশেষজ্ঞ হর্ষ ভোগলেকে অবান্তর মন্তব্য করতে বারণ করেছেন যশস্বী:

যদিও নিজের আচরণের জন্য একেবারেই অনুতপ্ত নন ভারতীয় তারকা ওপেনার। ক্রীড়া বিশেষজ্ঞ হর্ষ ভোগলে তাঁর এই আচরণ নিয়ে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওর কমেন্ট সেকশনে নিজের বক্তব্য জানিয়েছেন যশস্বী। পুরো ব্যাপারে না জেনে মন্তব্য না করার অনুরোধ করেন তিনি। যশস্বী বলেন, ভারতকে নিয়ে কোন আপত্তিকর মন্তব্য করেছিলেন ওই ক্রিকেটার। তাই তিনি নিজের মেজাজ ঠিক রাখতে পারেননি। এবার দেখার বাকি ম্যাচে কিভাবে নিজের ছন্দে ফেরেন যশস্বী জয়সওয়াল।

আরো পড়ুন: আর স্মৃতি মান্ধানা নয়, সমর্থকদের এবার ‘নতুন ক্রাশ’ মেধাবী! চেনেন ক্রিকেট দুনিয়ার এই 'সুন্দরী'কে?

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে