CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

আর স্মৃতি মান্ধানা নয়, সমর্থকদের এবার ‘নতুন ক্রাশ’ মেধাবী! চেনেন ক্রিকেট দুনিয়ার এই 'সুন্দরী'কে?

দীর্ঘদিন ধরেই টিম ইন্ডিয়ার মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা ক্রিকেটপ্রেমীদের কাছে ‘ন্যাশনাল ক্রাশ’ নামে পরিচিত। কিন্তু এবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তরুণ ক্রিকেটার মেধাবী বিধুরি।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Medhavi Budhuri celebration
Medhavi Budhuri celebration

দীর্ঘদিন ধরেই টিম ইন্ডিয়া-র মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা ক্রিকেটপ্রেমীদের কাছে ‘ন্যাশনাল ক্রাশ’ নামে  পরিচিত। কিন্তু এবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তরুণ ক্রিকেটার মেধাবী বিধুরি। দিল্লি প্রিমিয়ার লিগে দারুন বোলিংয়ের সঙ্গে সঙ্গে তাঁর অভিনব ‘৬-৭’ সেলিব্রেশন এখন ব্যাপক ভাইরাল নেটদুনিয়ায়। ইতিমধ্যেই অনেকেই তাঁকে অভিহিত করছেন সোশ্যাল মিডিয়ার নতুন ক্রাশ বলে।

মেধাবী বিধুরির ক্রিকেট জীবনের সূচনা!

দিল্লির ঘরোয়া ক্রিকেট থেকে মাত্র ২০ বছর বয়সী ডানহাতি লেগ-স্পিনার মেধাবী বিধুরি তাঁর ক্রিকেটযাত্রার শুরু করেন। ধাপে ধাপে তিনি নিজের দক্ষতার প্রমাণ দেন ও দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগও পান। ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সৌজন্যে উইমেন্স প্রিমিয়ার লিগের ২০২৪ সালের নিলামের রেজিস্ট্রেশন লিস্টে তিনি জায়গা করে নেন।

দিল্লি প্রিমিয়ার লিগের মঞ্চে মেধাবী!

দিল্লি প্রিমিয়ার লিগের মঞ্চেও নিজের প্রতিভার ছাপ রেখেছেন মেধাবী। তিনি ২০২৬ সালের আসরে সেন্ট্রাল দিল্লি কুইন্সের হয়ে মাঠে নেমে সকলের নজর কাড়েন। ২০ অগস্ট তিনি নিজের পুরোনো দল সাউথ দিল্লি সুপারস্টার্জের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিশিকা সিংকে ১৬তম ওভারে আউট করেন। মিড-উইকেটে দুর্দান্ত এক ডাইভিং ক্যাচে মেধাবী উইকেট নেওয়ার পর দুই হাত উপরে-নিচে নামিয়ে অনন্য ‘৬-৭’ ভঙ্গিতে উদযাপনও করেন।

মুহূর্তের মধ্যেই সেই সেলিব্রেশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এই ম্যাচে তাঁর দল হেরে গেলেও বল হাতে ৪ ওভারে ২৪ রান দিয়ে তিনি ২টি গুরুত্বপূর্ণ শিকার করেন।

আরো পড়ুন: বৈভবকে আউট করেই লাইমলাইটে এই স্বর্ণপদকজয়ী বক্সার! বিশ্বরজিৎ কন্থৌজামের আসল পরিচয় কী জানেন?

‘৬-৭’ সেলিব্রেশনের রহস্য:

কিন্তু ‘৬-৭’ সেলিব্রেশনের রহস্য জানেন কী? এর নেপথ্যে আছে মজার পারিবারিক গল্প। প্রথমে ১২ নম্বর জার্সি নিতে চান মেধাবী। তবে সেই নম্বর অন্য এক খেলোয়াড় নিয়ে নেন। এরপর ৬৭ নম্বর জার্সি বেছে নেওয়ার পরামর্শ দেন তাঁর ছোট বোন। শুধু জার্সি নম্বর নয়, উইকেট পাওয়ার পর ট্রেন্ডিং ‘৬-৭’ ভঙ্গিতে তাঁর উদযাপনের বুদ্ধিও আসে তাঁর ছোট বোনের থেকে।

তাঁর অভিনব উদযাপন এআরখন মেধাবীর হাসি মুগ্ধ করেছে নেটিজেনদের। মেধাবী মাত্র ২০ বছর বয়সেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে তাঁকে নিয়ে অনেক বড় প্রত্যাশা জাগিয়েছেন।

আরো পড়ুন: ঝুলিতে রয়েছে ৪টি আইপিএল ট্রফি, ভারত-শ্রীলঙ্কা টেস্টের মাঝেই নিজের অবসর ঘোষণা করে দিলেন 'এই' ভারতীয় ক্রিকেটার!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে