CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

বৈভবকে আউট করেই লাইমলাইটে এই স্বর্ণপদকজয়ী বক্সার! বিশ্বরজিৎ কন্থৌজামের আসল পরিচয় কী জানেন?

দিলীপ ট্রফিতে অভিষেকে তেমন খেল দেখাতেই পারলেন না টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর। পূর্বাঞ্চলের হয়ে উত্তর পূর্বাঞ্চলের বিপক্ষে বিহারের এই ১৫ বছর বয়সী ক্রিকেটার ওপেনিং করতে নেমে সাজঘরে ফিরতে হল মাত্র ৮ রান করেই।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 3 মিনিট পড়া
vaibhav suryavanshi bishworjit-konthoujam
vaibhav suryavanshi bishworjit-konthoujam

দিলীপ ট্রফিতে অভিষেকে তেমন খেল দেখাতেই পারলেন না টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী-র। পূর্বাঞ্চলের হয়ে উত্তর পূর্বাঞ্চলের বিপক্ষে বিহারের এই ১৫ বছর বয়সী ক্রিকেটার ওপেনিং করতে নেমে সাজঘরে ফিরতে হল মাত্র ৮ রান করেই। কিন্তু বৈভবের ব্যর্থতার মধ্যেই এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন উত্তর পূর্বাঞ্চলের ফাস্ট বোলার বিশ্বরজিৎ কন্থৌজাম,অর্থাৎ বৈভবকে যিনি আউট করেছেন। কে এই বিশ্বরজিৎ কন্থৌজাম?

মাত্র ৮ রানেই বৈভব সাজঘরে ফেরে! 

অভিমন্যু ঈশ্বরণের সাথে ইনিংস ওপেন করতে নেমে বৈভব শুরুতেই অবশ্য আগ্রাসী মেজাজেই ছিলেন। মাঠে নেমেই দুটি বাউন্ডারি হাঁকিয়ে তিনি বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছিলেন। তবে সেই আশা স্থায়ী হয়নি বেশিক্ষণ। বিশ্বরজিতের বলে পয়েন্টের উপর দিয়ে কাট শট খেলতে গিয়ে বৈভবের ব্যাটের কানায় লেগে গালিতে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে বল চলে যায়। মাত্র ৮ রানেই ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হল বৈভবকে।

বিশ্বরজিতকে নিয়ে চলছে জোর আলোচনা!

বৈভবকে আউট করার পর থেকে বিশ্বরজিৎকে নিয়ে ক্রিকেট মহলে চলছে জোড় আলোচনা। তাঁর ক্রিকেট সফরও কম চমকপ্রদ নয়। জানা গেছে, ক্রিকেট নয়, মণিপুরের এই ক্রিকেটার প্রথমে নিজের ক্রীড়া জীবন শুরু করেন বক্সিং দিয়ে। ১৯৯৬ সালে বিশ্বরজিতের জন্ম। এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০১৪-১৫ সিজনে অরুণাচল প্রদেশে একটি বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণপদকও জেতেন তিনি।

আরো পড়ুন: ‘আমার স্টেশন এসে গিয়েছে’, ঠিক কোন কারণের জন্য ক্রিকেট জগত থেকে বিদায় নিলেন কর্ণ শর্মা?

স্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট থেকে ক্রিকেট খেলার শুরু বিশ্বরজিতের!

কিন্তু বক্সিং প্রতিযোগিতা থেকে ফিরে এসে বিশ্বরজিৎ পিকাঁধে গুরুতর চোট পান। দীর্ঘদিন ধরে মাঠের বাইরেই থাকতে হয় তাঁকে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে স্থানীয় এক ক্রিকেট টুর্নামেন্ট খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। ওই সময় তাঁকে ক্রিকেটকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে পরামর্শ দেন মণিপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব লাইশরাম রোরেন। একই সঙ্গে ফাস্ট বোলার হিসেবেও নিজের কেরিয়ার গড়ে তুলতেও বলেন।

উত্তর পূর্বাঞ্চল দলে জায়গা পান বিশ্বরজিৎ!

সেই পরামর্শই বিশ্বরজিতের জীবন বদলে দেয়। ধীরে ধীরে তিনি বক্সিং থেকে সরে গিয়ে পুরোপুরি ক্রিকেটে মনোনিবেশ করেন। স্থানীয়, জেলাভিত্তিক ও রাজ্য স্তরের নানান প্রতিযোগিতায় নিজের বোলিং দক্ষতার পরিচয় দিয়ে অবশেষে এই ৩০ বছর বয়সি ক্রিকেটার উত্তর পূর্বাঞ্চল দলে জায়গা করে নেন।

এবারে দিলীপ ট্রফির মঞ্চে বিশ্বরজিৎ ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকে আউট করে ফের একবার নিজেকে প্রকাশ করলেন। এবার ঘরোয়া ক্রিকেটে সফল এই ফাস্ট বোলার স্বপ্ন দেখেন, ভারতের জাতীয় দলের জার্সি পরে মাঠে নামতে।

আরো পড়ুন: দীর্ঘ ২১ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম, মাত্র দেড় দিনেই বাংলাদেশকে গুটিয়ে দিয়ে জয় হাসিল করে নিল অস্ট্রেলিয়া!

ট্যাগ:Vaibhav Suryavanshi
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে