CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

দীর্ঘ ২১ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম, মাত্র দেড় দিনেই বাংলাদেশকে গুটিয়ে দিয়ে জয় হাসিল করে নিল অস্ট্রেলিয়া!

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ প্রথমবারের মত টেস্ট ম্যাচ জিতে ইতিহাস গড়েছিল। তবে দ্বিতীয় টেস্ট ম্যাচে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হল নাজমুল হোসেন শান্তদের দল। দুই ইনিংসেই অজি বোলারদের দাপটে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Australia vs Bangladesh Test series 2026
Australia vs Bangladesh Test series 2026

অস্ট্রেলিয়া-র মাটিতে বাংলাদেশ প্রথমবারের মত টেস্ট ম্যাচ জিতে ইতিহাস গড়েছিল। তবে দ্বিতীয় টেস্ট ম্যাচে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হল নাজমুল হোসেন শান্তদের দল। দুই ইনিংসেই অজি বোলারদের দাপটে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। অবশেষে এক ইনিংস এবং ৫১ রানের বিরাট ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে সিরিজ ১-১ সমতায় ফেরায় অস্ট্রেলিয়া। কেমন ছিল এদিনের ম্যাচ? 

মাত্র ৬৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ!

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাঠে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম থেকেই চাপে পড়ে গিয়েছিল। মিচেল স্টার্কদের বিধ্বংসী বোলিংয়ের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি। মাত্র ৬৪ রানেই গোটা দল গুটিয়ে যায়।

ব্যাটিং ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে ব্যর্থ হল শান্তদের দল!

এরপর ব্যাট হাতে নিয়ে মাঠে নেমে অস্ট্রেলিয়া নিজেদের শক্তির প্রমাণ দেয়। এক ইনিংসে ২১০ রান তুলে অজি বাহিনী বড়সড় লিড নেয় বাংলাদেশের উপর। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে কঠিন চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের সামনে। তবে শান্তদের দল সেখানেও বেরিয়ে আসতে পারেনি ব্যাটিং ব্যর্থতা থেকে।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র ৯৫ রানেই অলআউট হয়ে যায়। ফলে এক ইনিংস আর ৫১ রানের ব্যবধানে ম্যাচে জয়লাভ করে নেয় অস্ট্রেলিয়া।

আরো পড়ুন: হচ্ছে না BPL, এই একটি কারণেই ভেস্তে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ!

২১ বছর পর কোনও দল  ১০০ রানের আগেই অলআউট হল বাংলাদেশ দল:

এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পাশাপাশি এক অনাকাঙ্ক্ষিত নজিরও তৈরি হয়েছে। দীর্ঘ ২১ বছর পর কোনও দল  ১০০ রানের আগেই অলআউট হল। এর আগে ২০০৫ সালে হারারেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিম্বাবুয়ে দুই ইনিংসে যথাক্রমে ৫৯ ও ৯৯ রানে অলআউট হয়েছিল।

অর্থাৎ, প্রথম টেস্ট জয়লাভ করে ইতিহাস গড়ার পর, দ্বিতীয় টেস্টে একেবারেই উল্টো ছবি দেখা গেল বাংলাদেশের ক্ষেত্রে। অস্ট্রেলিয়ার দারুন প্রত্যাবর্তনে শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হল সিরিজ।

আরো পড়ুন: যশস্বী, বৈভবকে যিনি খুঁজে বের করেছিলেন এবার তিনিই দলবদল করে ফেললেন! কোন দলে যোগদান করলেন জুবিন ভারুচা?

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে