CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

যশস্বী, বৈভবকে যিনি খুঁজে বের করেছিলেন এবার তিনিই দলবদল করে ফেললেন! কোন দলে যোগদান করলেন জুবিন ভারুচা?

দীর্ঘদিন রাজস্থান রয়্যালসে যুক্ত থাকার পর জুবিন ভারুচা এবার দল বদল করলেন। এ বার যশস্বী জয়সওয়াল আর বৈভব সূর্যবংশীর মতো প্রতিভাবান ভারতীয় ক্রিকেটারকে তুলে আনার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারুচা যোগ দিলেন মুম্বই ইন্ডিয়ান্সে।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 3 মিনিট পড়া
Zubin Bharucha- RR to MI
Zubin Bharucha- RR to MI

দীর্ঘদিন রাজস্থান রয়্যালসে যুক্ত থাকার পর জুবিন ভারুচা এবার দল বদল করলেন। এ বার যশস্বী জয়সওয়াল আর বৈভব সূর্যবংশী-র মতো প্রতিভাবান ভারতীয় ক্রিকেটারকে তুলে আনার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারুচা যোগ দিলেন মুম্বই ইন্ডিয়ান্সে। তিনি এবার রোহিত শর্মা, হার্দিক পান্ডেয়াদের দলের হয়ে নতুন প্রতিভা খোঁজা এবং তাঁদের গড়ে তোলার দায়িত্ব পালন করবেন।

মুম্বাইয়ের হয়ে এবার ক্রিকেটের খোঁজার দায়িত্ব নিচ্ছেন ভারুচা!

মুম্বই ইন্ডিয়ান্সের তরফে শনিবার জানানো হয়েছে, দলের নানান বিভাগের দায়িত্বপ্রাপ্তদের সাথে সমন্বয় রেখে ভারুচা কাজ করবেন। দলের ক্রিকেটীয় সংস্কৃতি আর শৃঙ্খলা বজায় রাখার সঙ্গে সঙ্গে প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে তাঁদের তৈরি করার কাজেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

বর্তমানে দক্ষিণ আফ্রিকায় আছেন ভারুচা আর মামব্রে!

মূলত জুবিন ভারুচা-কে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে কাজ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। মরসুমের বাইরে তিনি ভারতীয় ক্রিকেটারদের উন্নতিরও দিকে নজর রাখবেন। এই কাজে তাঁর সাথে থাকবেন মুম্বইয়ের সহকারী কোচ পরশ মামব্রে। দু’জনেই বর্তমানে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। সেখানে তাঁরা মুম্বই ইন্ডিয়ান্সের কয়েকজন ক্রিকেটারকে নিয়ে কাজ করছেন।

মুম্বইয়ের ক্রিকেটমহলে ভারুচা খুবই জনপ্রিয়:

ক্রিকেটার হিসাবেও ভারুচা মুম্বইয়ের হয়ে খেলেছেন। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ আর ১১টি লিস্ট এ ম্যাচেও খেলেছেন তিনি। ১৯৯৪-৯৫ সিজনে ক্রিকেটার হিসাবে শেষ বার মাঠে দেখা যায় তাঁকে। তারপর থেকেই তিনি প্রতিভা অন্বেষণ এবং ক্রিকেটার তৈরি করার কাজে যুক্ত হন। মুম্বইয়ের ক্রিকেটমহলে ক্রিকেটীয় বুদ্ধিমত্তার জন্য তাঁর যথেষ্ট সুনাম রয়েছে।

রাজস্থান রয়েল থেকে এবার মুম্বাইয়ে ভারুচা:

আইপিএলের প্রথম সিজন, ২০০৮ সালেই ভারুচা রাজস্থান রয়্যালসের টিম ডিরেক্টর হিসাবে যোগ দেন। ২০১৬ আর ২০১৭ সালে দিল্লি ডেয়ারডেভিলসের সাথে কাজ করার পর আবারও রাজস্থানেই ফিরে যান তিনি। রাজস্থান রয়্যালসের সঙ্গেই ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি যুক্ত ছিলেন।

 আরো পড়ুন: নিজের কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর!

আগামী সিজনে থেকে বৈভবের পাশে থাকবেন না ভারুচা:

রাজস্থানে থাকাকালীন প্রথম দিকে যশস্বী জয়সওয়ালের প্রতিভা  চিহ্নিত করেন ভারুচা। পরবর্তীকালে বৈভব সূর্যবংশীর উত্থানের বিষয়েও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। একাধিক সাক্ষাৎকারে নিজের ক্রিকেটজীবনে বৈভব নিজেও স্বীকার করেছেন ভারুচার অবদানের কথা। কিন্তু আগামী সিজন থেকে আর রাজস্থানের হয়ে তিনি বৈভবের পাশে থাকবেন না।

মুম্বই ইন্ডিয়ান্স পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন। যদিও গত ছ’টি মরসুমের মধ্যে তারা চার বার প্লে-অফে উঠতে পারেনি। এর মধ্যে পয়েন্ট তালিকার নীচের দিকেও তারা তিন বার শেষ করেছে। এই পরিস্থিতিতে নতুন প্রজন্মের ভালো ভারতীয় ক্রিকেটারদের তুলে আনার লক্ষ্যেই  দলে নেওয়া হয়েছে ভারুচাকে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন: সত্যিই কি দল বদল করবেন হার্দিক—জল্পনার মাঝেই হার্দিককে নিয়ে পোস্ট করল মুম্বই!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে