CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

সত্যিই কি দল বদল করবেন হার্দিক—জল্পনার মাঝেই হার্দিককে নিয়ে পোস্ট করল মুম্বই!

আইপিএলের পরবর্তী সিজনের আগে হার্দিক পাণ্ডেয়াকে নিয়ে জল্পনা যেন থামতেই চায় না। তিনি মুম্বই ইন্ডিয়ান্সেই থাকবেন, নাকি অন্য কোন দলে যোগদান করবেন? এত কিছুর মধ্যেই এবার ইঙ্গিত করল মুম্বই ইন্ডিয়ান্স। সেই পোস্ট নিয়েই। বলছে জল্পনা। কী এমন পোস্ট সামনে এল?

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Hardik Pandya Mumbai Indians
Hardik Pandya Mumbai Indians

আইপিএলের পরবর্তী সিজনের আগে হার্দিক পাণ্ডেয়া-কে নিয়ে জল্পনা যেন থামতেই চায় না। তিনি মুম্বই ইন্ডিয়ান্সেই থাকবেন, নাকি অন্য কোন দলে যোগদান করবেন? এত কিছুর মধ্যেই এবার ইঙ্গিত করল মুম্বই ইন্ডিয়ান্স।

কী এমন রয়েছে মুম্বইয়ের পোস্ট করা ছবিগুলিতে?

সোশ্যাল মিডিয়ায় হার্দিক পাণ্ডেয়ার বেশ কটা ছবি পোস্ট করে মুম্বই ইন্ডিয়ান্স। ক্যাপশনে লিখেছে, ‘মেমো: মেক ইট এইচপি কোডেড।’ ক্যাপশনের প্রকৃত অর্থ কী সেটা জানা না গেলেও, সামনে আনা হয়েছে হার্দিকের নামের আদ্যক্ষর ‘এইচপি’-কেই। ছবিগুলিকে কোন ঘড়ির বিজ্ঞাপন বলেও মনে করা হচ্ছে।

হার্দিককে কি ছাড়তে চাইছে না মুম্বই?

যদিও এই পোস্ট সামনে আসার পর থেকেই মুম্বই সমর্থকদের একাংশ আশায় বুক বাঁধছেন। তাঁদের মতে, ফ্র্যাঞ্চাইজি হয়তো এই পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিতে দিচ্ছে, হার্দিককে ছাড়ার কোনও রকম পরিকল্পনা নেই তাদের। আগামী সিজনে মুম্বই ইন্ডিয়ান্স তাঁর উপরই ভরসা রাখতে পারে। এমনকি তাঁকেই দেখা যেতে পারে নেতৃত্বের দায়িত্বেও। কিন্তু এখনো পর্যন্ত হার্দিক কিংবা মুম্বই ইন্ডিয়ান্সের এই ব্যাপারে কোন আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

হার্দিককে কি দলে নিতে পারে কেকেআর?

অন্যদিকে, হার্দিককে দলে দিতে চায় কলকাতা নাইট রাইডার্স। নতুন অধিনায়ক খুঁজছে কেকেআর। হার্দিকের সম্ভাব্য দলবদলে কেকেআরকে নিয়েও জল্পনা চলছে। এর মধ্যেই কলকাতার ফ্র্যাঞ্চাইজি বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্স থেকে একটি ভিডিও পোস্ট করার মধ্য দিয়ে কৌতুহল আরো বাড়িয়ে দিয়েছে।

আরো পড়ুন: বাংলাদেশে ভারতের খেলতে যাওয়া হবে না! এ বিষয়ে ঠিক কী জানালেন তামিম?

কী এমন রয়েছে ভিডিওটিতে:

ভিডিওতে দেখা যাচ্ছে, কেকেআরের ক্রিকেটার বরুণ চক্রবর্তী জিমে অনুশীলন করছেন। কিছুক্ষণ পর হার্দিক তাঁর পিছনে গিয়ে দাঁড়ান। তিনি বরুণের অনুশীলনের ভঙ্গি নকল করে একটু মজাও করেন। তারপর তিনি চলে যান। ক্যাপশনে কেকেআর লিখেছে— ‘একটু অপেক্ষা করুন’।

তারপর থেকেই জোর জল্পনা চলছে, এবার কি কলকাতা হার্দিককে দলে নিতে প্রাণপণ চেষ্টা করবে? নাকি পুরোটাই সোশ্যাল মিডিয়া ট্রায়াল। মুম্বই ইন্ডিয়ান্সের ‘এইচপি কোডেড’ পোস্ট নিয়ে চলছে জল্পনা।

হার্দিক মুম্বইয়ে থাকছে, নাকি তাঁকে এবার নতুন জার্সিতে দেখা যাবে— তার উত্তর এবার সময়ই দেবে। যদিও আইপিএলের পরবর্তী সিজনের আগে হার্দিককে নিয়ে দলবদলের এই নাটক আরোও জমে উঠবে।

আরো পড়ুন: এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার জন্য 'এন্ট্রি' নিচ্ছেন আইপিএলজয়ী KKR-এর এই তিন মহাতারকা!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে