CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

বাংলাদেশে ভারতের খেলতে যাওয়া হবে না! এ বিষয়ে ঠিক কী জানালেন তামিম?

বাংলাদেশ সফরে পরের মাসেই যাওয়ার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তবে সেই সফরকে নিয়েই আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এবার নাকি পিছিয়ে যেতে পারে ভারতীয় দলের বাংলাদেশ সফর। পরিবর্তন আসতে পারে সফরসূচিতে।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
India vs Bangladesh series postponed
India vs Bangladesh series postponed

বাংলাদেশ সফরে পরের মাসেই যাওয়ার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তবে সেই সফরকে নিয়েই আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এবার নাকি পিছিয়ে যেতে পারে ভারতীয় দলের বাংলাদেশ সফর। পরিবর্তন আসতে পারে সফরসূচিতে। তেমনই ইঙ্গিত দিলেন বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। এখনও দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সিরিজ সূচি নিয়ে আলোচনা চলছে। কী এমন আলোচনা চলছে? 

সিরিজ নিয়ে কোনোও ঘোষণা করেনি বিসিসিআই!

গত বছর অগস্ট মাসেই বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। তবে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির জন্য স্থগিত হয়ে যায় সেই সফর। পরে চলতি বছরের সেপ্টেম্বর মাসে সাদা বলের সিরিজ আয়োজন করার পরিকল্পনা করা হয়। বাংলাদেশের ঘোষিত সূচি অনুসারে, প্রথম এক দিনের ম্যাচ হওয়ার কথা ছিল আগামী ৩ সেপ্টেম্বর। আর মাত্র দুই সপ্তাহের মতো সময় বাকি আছে সিরিজ শুরু হতে। তবুও এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনও রকম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

সফর নিশ্চিত হলে তবেই চূড়ান্ত সূচি প্রকাশিত হবে, জানান তামিম ইকবাল!

তামিম ইকবাল ঢাকায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বলেন, ভারত সফর নিয়ে আলোচনা চলছে দুই দেশের বোর্ডের মধ্যে। তারিখের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। তিনি আরোও জানান, যুব দলের একটি প্রতিযোগিতা মীরপুরে চললেও, ভারতীয় দলের সফর যদি চূড়ান্ত হয়, তাহলে দরকার হলে সেই প্রতিযোগিতা সরিয়ে নেওয়া সম্ভব অন্য মাঠে। সফর নিশ্চিত হলেই তৈরি করা হবে চূড়ান্ত সূচি।

আরো পড়ুন: এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার জন্য 'এন্ট্রি' নিচ্ছেন আইপিএলজয়ী KKR-এর এই তিন মহাতারকা!

ভারতীয় দলের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা:

উল্লেখ্য, এ বছরের শুরুতেই ভারতের বিরুদ্ধে বাংলাদেশ সিরিজের পরিকল্পনা ঘোষণা করে। তবে তারপর থেকে নানা জল্পনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে। বাংলাদেশে সরকার পরিবর্তনের ভারতের সঙ্গে পর নতুন সরকার ক্রিকেটীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে উদ্যোগ নেয়। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই ভারতীয় দলের আসন্ন বাংলাদেশ সফর হবে কি না, সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

সুতরাং, এখন ক্রিকেট মহলে জোর জল্পনা চলছে ভারত-বাংলাদেশের আসন্ন সাদা বলের সিরিজকে কেন্দ্র করে। নির্ধারিত সূচিই বহাল থাকবে, নাকি সফরের দিনক্ষণ পরিবর্তন করা হবে— সেই দিকেই এখন নজর দুই দেশের ক্রিকেটপ্রেমীদের।

আরো পড়ুন: সৌরভ গঙ্গোপাধ্যায়ের লর্ডসে র 'দাদাগারি'-র স্মৃতি ফিরিয়ে আনল ভারত!

ট্যাগ:IndiaBangladesh
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে