CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের লর্ডসে র 'দাদাগারি'-র স্মৃতি ফিরিয়ে আনল ভারত!

লর্ডসের মাঠে আবারও ফিরল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঐতিহাসিক শার্ট ওড়ানোর সেই মুহূর্ত। আর সেই মুহূর্তই আবারও প্রাণ পেল ভারতীয় ক্রিকেটারদের হাত ধরেই। জানেন, ঠিক কী ঘটল?

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Mixed Disability Lords's shirt
Mixed Disability Lords's shirt

লর্ডসের মাঠে আবারও ফিরল সৌরভ গঙ্গোপাধ্যায়-এর ঐতিহাসিক শার্ট ওড়ানোর সেই মুহূর্ত। যদিও এবার ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নয়, বিশেষভাবে সক্ষমদের নিয়ে তৈরি ভারতের মিক্সড ডিসঅ্যাবিলিটি ক্রিকেট দলের হাত ধরে ফিরে এল সেই মুহূর্ত।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত শার্ট ওড়ানোর লর্ডসের স্মৃতি ফিরল আবার!

১৯ আগস্ট মঙ্গলবার, লর্ডসে ইংল্যান্ডকে ১১৮ রানে হারিয়ে দেওয়ার পর উচ্ছ্বাসে নিজেদের শার্ট খুলে ভারতীয় ক্রিকেটাররা বাতাসে ওড়াতে শুরু করেন। ঠিক একই ভাবে, ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ওই একই মাঠে সেই সময়কার ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত সেই উদযাপনের স্মৃতিই যেন আবারও ২৪ বছর পর জীবন্ত হয়ে উঠল।

৪ উইকেটে ২০৬ রান ভারতের!

সাত ম্যাচের সিরিজের শেষ টি-২০-তে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২০৬ রান তোলে ভারত। এই সিরিজে এটাই তাদের সর্বোচ্চ স্কোর। অর্জুন গাওয়ারে, মেজর মাগ্রে আর সাই আকাশের গুরুত্বপূর্ণ অবদানে ভারত বড় রান দাঁড় করায়।

জবাবে ভারতীয় বোলিংয়ের সামনে ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং। মাত্র ৮৮ রানেই ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায়। ফলে ভারত ১১৮ রানের দুর্দান্ত জয়লাভ করে।

আরো পড়ুন: ১৮ নম্বর জার্সিকে কীভাবে নিজের পরিচয় বানালেন কিং কোহলি জানেন? বিরাটের এই ইতিহাস সত্যিই অবাক করার মতো...!

সিরিজ জিতেছে ইংল্যান্ড:

যদিও সিরিজের ফলাফলে ইংল্যান্ড শেষ হাসি হেসেছে। সাত ম্যাচের সিরিজ ৪-৩ ব্যবধানে তারা জিতেছে। তবুও ভারতের এই জয় তাও আবার লর্ডসের ঐতিহাসিক মাঠে, তার পর সৌরভের চির পরিচিত স্টাইলে শার্ট ওড়ানোর উদযাপন এক বিশেষ মুহূর্ত হয়ে রইল ক্রিকেটপ্রেমীদের কাছে।

শারীরিক প্রতিবন্ধকতা, শ্রবণজনিত সমস্যা এইদৃষ্টিজনিত সমস্যাসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতায় থাকা ক্রিকেটাররা মিক্সড ডিসঅ্যাবিলিটি ক্রিকেটে একসঙ্গে অংশগ্রহণ করে। আর লর্ডসের মাটিতে তাঁদের এই জয় বুঝিয়ে দিল—স্বপ্নপূরণের পথে কোনও বাধাই টিকতে পারে না।

আরো পড়ুন: ভারতের নতুন 'অস্ত্র' মানব সুথার, শ্রীলঙ্কাকে ধরাশায়ী করে ম্যাচের হিরো সুথার!

ট্যাগ:IndiaEngland
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে