CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

ভারতের নতুন 'অস্ত্র' মানব সুথার, শ্রীলঙ্কাকে ধরাশায়ী করে ম্যাচের হিরো সুথার!

গল টেস্টে ১৬৫ রানের বিরাট ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ায় নবাগত বাঁ-হাতি স্পিনার মানব সুথার হলেন এই জয়ের অন্যতম প্রধান নায়ক। ম্যাচের দুটি ইনিংস মিলিয়ে ১০ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে রীতিমত ধস নামিয়ে দিয়েছেন তিনি। কেমন ছিল এদিনের ম্যাচ?

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Manav Suthar -1
Manav Suthar -1

গল টেস্টে ১৬৫ রানের বিরাট ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ায় নবাগত বাঁ-হাতি স্পিনার মানব সুথার হলেন এই জয়ের অন্যতম প্রধান নায়ক। ম্যাচের দুটি ইনিংস মিলিয়ে ১০ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে রীতিমত ধস নামিয়ে দিয়েছেন তিনি।

নতুন রেকর্ড গড়লেন মানব সুথার!

মাত্র দুইটি টেস্ট ম্যাচ খেলেই এখন ১৭ উইকেট রয়েছে মানবের ঝুলিতে। গল টেস্টে নতুন রেকর্ডও তৈরি হয়েছে তাঁর অসাধারণ পারফরম্যান্সের সুবাদে। মাত্র ২৪ বছর ১৬ দিন বয়সেই বিদেশের মাটিতে কোনও টেস্ট ম্যাচে ১০ উইকেট শিকার করা কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হলেন মানব।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে যেন জ্বলে ওঠেন মানব:

প্রথম ইনিংসে প্রায় মানব সুথার ২২ ওভার বল করে, ৭৬ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসে তিনি যেন আরও ভয়ংকর হয়ে ওঠেন। প্রায় ২৪ ওভার পর্যন্ত বল করে, ২টি মেডেনসহ মাত্র ৫৫ রান খরচ করে ৬ উইকেট তুলে নেন। ফলে এদিনের ম্যাচে তাঁর মোট শিকার করা উইকেট সংখ্যা ১০।

মানব সুথারের উইকেট সংখ্যা:

নিজের প্রথম দুই টেস্ট ম্যাচের পর মানব সুথারের উইকেট সংখ্যা হল ১৭। এই জায়গায় ভারতের কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে তিনি পিছনে ফেলে দিয়েছেন। প্রথম দুটি টেস্টে ১৩ উইকেট নিয়েছিলেন অশ্বিন। একবিংশ শতাব্দীতে টিম ইন্ডিয়ার হয়ে টেস্ট অভিষেক করা বোলারদের মধ্যে প্রথম দুটি ম্যাচে মানবের চেয়ে বেশি উইকেট তুলে নিয়েছেন শুধুমাত্র অক্ষর প্যাটেল। ১৮ উইকেট নিয়েছিলেন তিনি।

আরো পড়ুন: মানব সুথারের স্পিনের কোন 'জাদুতে' শ্রীলঙ্কাকে ঝটকা দিল ভারত?

রবীন্দ্র জাদেজা আর কুলদীপ যাদবদের মাঝেও উজ্জ্বল মানব সুথার!

গল টেস্টে অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা আর কুলদীপ যাদবদের উপস্থিতিতেও সবচেয়ে উজ্জ্বল নবাগত স্পিনার মানব। ইতিমধ্যেই তাঁর নিয়ন্ত্রণ, ধৈর্য আর উইকেট তোলার ক্ষমতা ক্রিকেট বিশেষজ্ঞদের নজর কেড়েছে।

আগামী দিনে টিম ইন্ডিয়ার সম্পদ মানব:

অনেকের মতে, রবিচন্দ্রন অশ্বিনের পর হয়তো আরও একজন দীর্ঘমেয়াদি স্পিন অস্ত্র খুঁজে পেয়ে গিয়েছে ভারতীয় দল। সঠিকভাবে সুযোগ আর পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করতে পারলে আগামী দিনে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারেন মানব সুথার। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরো পড়ুন: এশিয়ান গেমসে নিজের 'তান্ডব' দেখাতে প্রস্তুত বৈভব সূর্যবংশী, বিশেষ নজর রয়েছে 'বস বেবি'-র উপর!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে