CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

এশিয়ান গেমসে নিজের 'তান্ডব' দেখাতে প্রস্তুত বৈভব সূর্যবংশী, বিশেষ নজর রয়েছে 'বস বেবি'-র উপর!

আর মাত্র কয়েকটা সপ্তাহের অপেক্ষা। তারপরই এশিয়ান গেমসের ২০তম আসর বসতে চলেছে জাপানে। নাগোয়া ও আইচি অঞ্চলে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই মহাযজ্ঞ।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Collected Image: Vaibhav Sooryavanshi
Collected Image: Vaibhav Sooryavanshi

আর মাত্র কয়েকটা সপ্তাহের অপেক্ষা। তারপরই এশিয়ান গেমসের ২০তম আসর বসতে চলেছে জাপানে। নাগোয়া ও আইচি অঞ্চলে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই মহাযজ্ঞ। প্রায় ১৫ হাজার প্রতিযোগী এবং আধিকারিক অংশ নেবেন এবারের প্রতিযোগিতায় বলে আশা করা হচ্ছে।

এশিয়ান গেমসের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে!

এশিয়ান গেমসকে কেন্দ্র কর এই মুহূর্তে প্রস্তুতির শেষ পর্যায়ে ব্যস্ত রয়েছেন আয়োজকরা। প্রতিযোগীদের থাকার জন্য অভিনব ব্যবস্থা নেওয়া হয়েছে। খরচ কমানোর জন্য ভাড়া নেওয়া হয়েছে একটি ইতালীয় প্রমোদতরী, যেখানে থাকার কথা চার থেকে পাঁচ হাজার অ্যাথলিট। তাছাড়াও নাগোয়ার গার্ডেন পিয়ার এলাকায় প্রায় দুই হাজার প্রতিযোগী সহ আধিকারিকরা এক কাঠের কনটেনার-ধাঁচের আবাসনে থাকবেন। বাকিদের বিভিন্ন হোটেলে রাখা হবে।

এশিয়ান গেমসে নজর থাকবে বৈভব সূর্যবংশীর উপর!

তবে এবারের এশিয়ান গেমসে তরুণ প্রতিভাদের উপর সবচেয়ে বেশি নজর থাকবে। অন্যতম আকর্ষণ হতে চলেছেন ভারতের মাত্র ১৫ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে তিনি নিজের প্রতিভার ঝলক দেখিয়ে আলোচনায় উঠে এসেছেন। নতুন তৈরি ক্রিকেট মাঠে বৈভব ভারতের হয়ে সোনা জেতার লক্ষ্য নিয়ে নামবেন। ভারত-পাকিস্তান দ্বৈরথও দেখা যেতে পারে পুরুষদের ফাইনালে বলে জল্পনা চলছে।

আরও পড়ুন- কপাল খারাপ বুমরাহর! টিম ইন্ডিয়ায় নতুন 'প্ল্যানিং' তৈরি করছেন গৌতম গম্ভীর!

দেশের ক্রীড়া প্রতিভারাই দেশের প্রতীক:

এছাড়াও প্রবল আগ্রহ দেখা যাচ্ছে ফিলিপিন্সের টেনিস তারকা আলেকজান্দ্রা ইয়ালা আর চিনের ১৩ বছর বয়সী সাঁতারু ইউ জিদিকেও নিয়েও। নিজেদের দেশের ভবিষ্যতের ক্রীড়া প্রতিভার প্রতীক হিসেবে উঠে আসছেন তরুণ এই তারকারা।

টোকিওতে হল এশিয়ান গেমসের মশাল প্রজ্বলন অনুষ্ঠান:

মঙ্গলবার এশিয়ান গেমসের মশাল প্রজ্বলন অনুষ্ঠান আয়োজিত হয়েছে টোকিওতে। বৃহস্পতিবার একই অনুষ্ঠান হিরোশিমাতেও হবে। এরপর শনিবার নাগোয়ায় দুটি শিখা একত্রিত হওয়ার মধ্য দিয়ে মশাল রিলে শুরু হবে।

এবারের এশিয়ান গেমসে সাঁতার, অ্যাথলেটিক্স, ফুটবলের সঙ্গে সঙ্গে থাকবে কাবাডি, সেপাক টাকরো আর উশুর মতো জনপ্রিয় সব এশীয় খেলাও। নতুন সংযোজন হিসেবে মিক্সড মার্শাল আর্টস, টেকবল, প্যাডেল এবং ভার্চুয়াল তায়কোয়ান্দোও থাকছে। এবারের আসরে ই-স্পোর্টসও ফিরছে।

আরও পড়ুন- যশস্বীর গ্রহ-নক্ষত্রের অবস্থান ভালো, ২০২৭-এর বিশ্বকাপে সুযোগ মিলবে এই তারকার!

১৯৯৪ সালের পর জাপানে প্রথমবার ফিরছে এশিয়ান গেমস। তাই আয়োজক থেকে ক্রীড়াপ্রেমী, ধীরে ধীরে উত্তেজনা বাড়ছে সবার মধ্যেই। আর সেই মহামঞ্চে বাড়তি প্রত্যাশা থাকছে ভারতের বৈভব সূর্যবংশীর মতো তরুণ তারকাদের পারফরম্যান্স নিয়ে।

ট্যাগ:Vaibhav Suryavanshi
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে