CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

কপাল খারাপ বুমরাহর! টিম ইন্ডিয়ায় নতুন 'প্ল্যানিং' তৈরি করছেন গৌতম গম্ভীর!

শ্রীলঙ্কার পক্ষে প্রথম টেস্টে জয়ের দোরগোড়ায় ভারতীয় দল। গৌতম গম্ভীরের দলের গড়ে দেওয়া ৩৭২ রানের লক্ষ্য তাড়া করতে শ্রীলঙ্কা রীতিমত চাপে। গল টেস্টের স্পিন সহায়ক পিচে টিম ইন্ডিয়ার স্পিনারদের সঙ্গে সঙ্গে দলের প্রধান পেসার মহম্মদ সিরাজগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Bumrah and Gambhir
Bumrah and Gambhir

শ্রীলঙ্কার পক্ষে প্রথম টেস্টে জয়ের দোরগোড়ায় ভারতীয় দল। গৌতম গম্ভীরের দলের গড়ে দেওয়া ৩৭২ রানের লক্ষ্য তাড়া করতে শ্রীলঙ্কা রীতিমত চাপে। গল টেস্টের স্পিন সহায়ক পিচে টিম ইন্ডিয়ার স্পিনারদের সঙ্গে সঙ্গে দলের প্রধান পেসার মহম্মদ সিরাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাহলে এবার কী হবে বুমরাহর ভবিষ্যৎ? 

কেমন ছিল মহম্মদ সিরাজের পারফরম্যান্স?

জসপ্রীত বুমরাহর অনুপস্থিতির জন্য দলের পেস আক্রমণের নেতৃত্বে রয়েছেন সিরাজ। গল-এর পিচ স্পিনারদের জন্য সহায়ক। তাই পেসারদের কাজ যে তেমন সহজ নয়, সেকথা বলাই বাহুল্য। তবে সেই কঠিন পরিস্থিতিতেও নিখুঁত লেংথে ধারাবাহিকভাবে বোলিং করে সিরাজ চাপ তৈরি করছেন শ্রীলঙ্কার ব্যাটারদের উপর।

দলের প্রয়োজনে লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা রয়েছে সিরাজের!

শুধু উইকেট নেওয়াই নয়, সিরাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন রান আটকানোর ক্ষেত্রেও। দলের প্রয়োজন অনুযায়ী পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা রয়েছে তাঁর। তাইতো ভারতীয় এই পেসার ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশংসাও কুড়িয়েছেন।

আরো পড়ুন: যশস্বীর গ্রহ-নক্ষত্রের অবস্থান ভালো, ২০২৭-এর বিশ্বকাপে সুযোগ মিলবে এই তারকার!

স্ট্রাইক বোলার হিসেবে দায়িত্ব দেওয়া হোক সিরাজকেই:

গত কয়েক বছরে মহম্মদ সিরাজ নিজেকে তৈরি করেছেন টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম নির্ভরযোগ্য পেসার হিসেবে। চোটের কারণে মাঝেমধ্যেই বুমরাহ টেস্ট ক্রিকেট থেকে বাইরে থাকছেন। তাই তুলনামূলকভাবে নিয়মিত দেখা যায় সিরাজকে। তাই অনেক বিশেষজ্ঞদের মত, দীর্ঘতম ফরম্যাটে বুমরাহর অনুপস্থিতিতে ভারতের প্রধান স্ট্রাইক বোলার হিসেবে দায়িত্ব দেওয়া উচিত সিরাজকেই।

 এর প্রমাণ মিলেছিল ইংল্যান্ড সফরেও। যে দুই টেস্টে ভারতের প্রধান পেসার হিসেবে সিরাজ খেলেছিলেন, ভারত সেই দুই ম্যাচেই জয়লাভ করে। ফলে আগামী নভেম্বর মাসে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজেও মহম্মদ সিরাজ হতে চলেছেন গৌতম গম্ভীরের অন্যতম বড় ভরসা।

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্টে আরও একবার তাঁর পারফরম্যান্সই  প্রমাণ করে দিয়েছে, পিচ যতই কঠিন হোক না কেন, দলের প্রয়োজনে বল হাতে নিয়ে লড়াই করতে সিরাজ পিছপা হন না।

আরো পড়ুন: দু’বছরের যন্ত্রণা, অস্ত্রোপচারেও থামেনি লড়াই! রিয়ান পরাগের সামনে এবার মাঠে ফেরার কঠিন পরীক্ষা শুরু!

ট্যাগ:IndiaJasprit Bumrah
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে