CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

দু’বছরের যন্ত্রণা, অস্ত্রোপচারেও থামেনি লড়াই! রিয়ান পরাগের সামনে এবার মাঠে ফেরার কঠিন পরীক্ষা শুরু!

কাঁধের চোটের সঙ্গে দু’বছর ধরে লড়াই করছিলেন। কখনও পরিস্থিতি স্বাভাবিক, কখনও আবার একটা ম্যাচ শেষ করতেই কাহিল হয়ে পড়েছেন। কিন্তু ক্রিকেট মাঠ থেকে সরে যাননি। লড়াই করে নিজের জায়গা ধরে রাখতে চেষ্টা করেছেন। তবে শেষ পর্যন্ত শরীরের সাথে আপোষ করা সম্ভব হয়ে ওঠেনি।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Riyan Parag injury
Riyan Parag injury

কাঁধের চোটের সঙ্গে দু’বছর ধরে  লড়াই করছিলেন। কখনও পরিস্থিতি স্বাভাবিক, কখনও আবার একটা ম্যাচ শেষ করতেই কাহিল হয়ে পড়েছেন। কিন্তু ক্রিকেট মাঠ থেকে সরে যাননি। লড়াই করে নিজের জায়গা ধরে রাখতে চেষ্টা করেছেন। তবে শেষ পর্যন্ত শরীরের সাথে আপোষ করা সম্ভব হয়ে ওঠেনি। তাই স্বাভাবিকভাবেই অস্ত্রপাতের পথে হাঁটলেন টিম ইন্ডিয়া-র অন্যতম অলরাউন্ডার রিয়ান পরাগ। কী হয়েছে তাঁর? 

ধীরে ধীরে ম্যাচ ফিটনেস ফিরে পেতে চেষ্টা করছেন রিয়ান পরাগ!

২০২৬ সালের ১১ জুন রিয়ানের ডান কাঁধে অস্ত্রোপচার করা হয়। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসক দিনশ পারদিওয়ালার তত্ত্বাবধানে হয় সফল অস্ত্রোপচার। এখন তাঁর সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ, পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে ধীরে ধীরে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়া।

চোট পেয়েও বারবার ফিরেছেন রিয়ান পরাগ!

রিয়ানের কাঁধের সমস্যা প্রায় দু’বছর ধরে। ইতিপূর্বে হ্যামস্ট্রিং চোটের জন্য ভারত ‘এ’-র ত্রিদেশীয় সিরিজ থেকে রিয়ানকে ছিটকে যেতে হয়েছিল। তবে প্রতিবারই তিনি চোটের ধাক্কা সামলে কামব্যাক করার চেষ্টা করেছেন।

বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে রিয়ান পরাগ:

আইপিএল ২০২৬-এ রিয়ান পরাগ রাজস্থান রয়্যালসের নেতৃত্বে ছিলেন। নেতৃত্বের সঙ্গে সঙ্গে মাঠে নিজের পারফরম্যান্স দিয়েও তিনি নজর কেড়ে নেন। তবে মরশুম শেষ হওয়ার পর আবার বড় আকার নেয় কাঁধের চোট সমস্যা। শেষ পর্যন্ত একমাত্র পথ হয় অস্ত্রোপচার। বর্তমানে রিয়ানের সামনে একটি কঠিন ইনিংস। ব্যাট হাতে নয়, বরং পুনর্বাসনের লড়াই দিয়ে শুরু হচ্ছে ইনিংস। কাঁধের শক্তি ফিরে পাওয়া, স্বাভাবিক নড়াচড়া করা ও ধাপে ধাপে অনুশীলনে ফেরা তাঁর প্রত্যাবর্তনের জন্য প্রতিটি পর্যায়ই গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন: Ravindra Jadeja New Record: 'বুড়ো' বয়সেও রেকর্ড গড়া থামাচ্ছেন না জাডেজা!

কী বললেন রিয়ান পরাগ?

অস্ত্রোপচারের পর রিয়ান জানান, তাঁর জন্য গত দু’বছর মোটেই সহজ ছিল না। ভালো সময়ের সঙ্গে সঙ্গে হতাশার মুহূর্তও কাটিয়েছেন। এবার সেই কঠিন সময়কে দূরে সরিয়ে নতুন করে কামব্যাক করতে চান তিনি।

বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে পুনর্বাসন হবে পরাগের:

রিয়ানের প্রতিভা নিয়ে কখনওই প্রশ্ন ওঠেনি ভারতীয় ক্রিকেটে। কম বয়সেই ব্যাটিংয়ের সঙ্গে বোলিং করার দক্ষতা তো আর, মাঠে তাঁর আগ্রাসী মানসিকতা নজর কেড়ে নেয়। তাইতো তাঁর দ্রুত সুস্থ হয়ে উঠে, আবার মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। গানে পুনর্বাসন হওয়ার কথা বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে।

তবে, শেষ হয়নি রিয়ান পরাগের লড়াই। বলতে গেলে নতুন করে লড়াই শুরু হয়েছে। মাঠে ব্যাট হাতে তিনি যে আগ্রাসন দেখান, এবার সেই মানসিকতা নিয়েই চোটকে হারানোর লড়াইয়ে তিনি। তাই তাঁর প্রত্যাবর্তন মানে, শুধু একজন ক্রিকেটারের মাঠে ফেরা নয়, বরং প্রতিকূলতার সম্মুখে লড়াই করে ফিরে আসার এক অনুপ্রেরণা।

আরো পড়ুন: ছাঁটাই করা হল রশিদ খানকে! আফগানিস্তানের এশিয়ান গেমসে জায়গা হল না এই মহাতারকার!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে