CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

ছাঁটাই করা হল রশিদ খানকে! আফগানিস্তানের এশিয়ান গেমসে জায়গা হল না এই মহাতারকার!

সেপ্টেম্বরে এশিয়ান গেমস ২০২৬-এর আসর বসতে চলেছে জাপানের আইচি-নাগোয়ায়। এবারের এশিয়ান গেমসে টি-২০ ফরম্যাটে ক্রিকেট অনুষ্ঠিত হবে। তার আগেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এবারে তাদের দলেই রয়েছে বিরাট চমক।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Rashid Khan Afghanistan Asian Games 2026
Rashid Khan Afghanistan Asian Games 2026

সেপ্টেম্বরে এশিয়ান গেমস ২০২৬-এর আসর বসতে চলেছে জাপানের আইচি-নাগোয়ায়। এবারের এশিয়ান গেমসে টি-২০ ফরম্যাটে ক্রিকেট অনুষ্ঠিত হবে। তার আগেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এবারে তাদের দলেই রয়েছে বিরাট চমক। স্কোয়াডে জায়গাই পেলেন না, তারকা ক্রিকেটার রশিদ খান, ইব্রাহিম জ়াদরান, রহমানুল্লাহ গুরবাজ়, আজ়মতুল্লাহ ওমরজ়াইয়ের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তাহলে রইলেন কারা?

সিনিয়রদের বিশ্রাম দেওয়ায় বাদ রশিদ খান!

সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে মূলত তরুণ ক্রিকেটারদের নিয়েই এশিয়ান গেমসের জন্য দল সাজিয়েছে আফগানিস্তান। এবারে রশিদ খান না থাকায় ডারউইশ রশুলিকে দলের নেতৃত্বের দায়িত্ব অর্পণ করা হয়েছে। তাঁকে সাহায্য করতে দলে থাকছেন অভিজ্ঞ নাজিবুল্লাহ জ়াদরান আর করিম জ়ানাত। ফলস্বরূপ তরুণদের নিয়ে গঠিত এই দলকে সঠিকভাবে পরিচালনা করতে বড় দায়িত্ব থাকবে দলের অধিনায়ক রশুলির উপর।

এশিয়ান গেমসে নজরে থাকবেন তরুণ ক্রিকেটাররা!

আফগানিস্তানের এই দলে নজর থাকবে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারদের দিকে। তাঁদের মধ্যে অন্যতম হলেন হাসান এইসাখিল। আফগানিস্তানের প্রাক্তন তারকা অলরাউন্ডার মহম্মদ নবির ছেলে তিনি। তাছাড়াও সুযোগ পেয়েছেন ফয়সল খান শিনোজ়াদা আর নাঙ্গিয়াল খারোতির মতো তরুণ প্রতিভারাও।

আরো পড়ুন: মানব সুতারের স্পিনের জাদুতে মুগ্ধ শিবরামকৃষ্ণন, মনে করালেন ৭০-৮০র দশকের কথা!

অতীতের রুপোর পদকের পর সোনার পদক পাবে কি আফগানরা?

এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে যথেষ্ট ভালো আফগানিস্তানের অতীত রেকর্ড। ২০১০, ২০১৪ আর ২০২২—এই তিনটি সিজনেই রুপোর পদক জয় করেছিল আফগানিস্তান। এবার তরুণ আফগান দল রশুলির নেতৃত্বে সেই রুপোকে সোনায় পরিবর্তন করতে পারেন কি না, সেদিকেই ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে। 

এশিয়ান গেমস ২০২৬-এ আফগানিস্তানের ১৫ সদস্যের দল:

অধিনায়ক ডারউইশ রশুলি, উইকেটকিপার মহম্মদ ইশাক, মহম্মদ আক্রম, ইমরান মির, ফয়সল খান শিনোজ়াদা, হাসান এইসাখিল, খালিদ তানিওয়াল, নাজিবুল্লাহ জ়াদরান, করিম জ়ানাত, ফারমানুল্লাহ সফি, ইসমত আলম, আরব গুল মোমান্দ, ফরিদুন দাউদজাই, নাঙ্গিয়াল খারোতি ও আবদুল্লাহ আহমদজাই।

বলাই বাহুল্য, এবার এশিয়ান গেমসে তারকা ক্রিকেটারদের ছাড়াই  মাঠে নামতে চলেছে আফগানিস্তান।

আরো পড়ুন: ডব্লিউসিএল-এর তৃতীয় মরশুমে থাকছে বিরাট চমক, থাকছেন ডেভিড ওয়ার্নারসহ যুবরাজ-ডি ভিলিয়ার্সরাও!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে