CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

ডব্লিউসিএল-এর তৃতীয় মরশুমে থাকছে বিরাট চমক, থাকছেন ডেভিড ওয়ার্নারসহ যুবরাজ-ডি ভিলিয়ার্সরাও!

তৃতীয় সিজনেই আরও তারকা সমৃদ্ধ হতে যাচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস। এই টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ৩ অক্টোবর থেকে। প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নারকে এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
WCL 2026
WCL 2026

তৃতীয় সিজনেই আরও তারকা সমৃদ্ধ হতে যাচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস। এই টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ৩ অক্টোবর থেকে। প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নারকে এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে। তাঁর সঙ্গে ক্রিকেটের একাধিক প্রাক্তন তারকাও থাকছেন। তালিকায় রয়েছেন এবি ডি ভিলিয়ার্স, ডোয়েন ব্রাভো, যুবরাজ সিং, শাহিদ আফ্রিদি ও মইন আলি-র মতো তারকারা।

প্রথম সিজনে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ও দ্বিতীয় সিজনে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স জেতে!

ডব্লিউসিএলের তৃতীয় মরশুম আগামী ৩ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। তবে এখনও পর্যন্ত টুর্নামেন্টের ভেন্যু ঘোষণাই করা হয়নি। প্রথম সিজনে পাকিস্তান চ্যাম্পিয়ন্সকে হারিয়ে শিরোপা জয় করেছিল ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স। দ্বিতীয় সিজনে পাকিস্তান চ্যাম্পিয়ন্সকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স।

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স যোগ দিয়েছে ডব্লিউসিএল-এর তৃতীয় মরশুমে!

এবারের সিজনে নতুন দল হিসেবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স যোগ দিয়েছে। ফলে মনে করা হচ্ছে, টুর্নামেন্টে উত্তেজনা আরও বাড়বে।

আরো পড়ুন: এতটা 'বেইজ্জতি' হল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার, বাংলাদেশের কাছে হেরে মুখ পুড়ল পন্টিং-হেডেনদের!

তৃতীয় সিজনে থাকছেন নামজাদা তারকারা:

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃতীয় সিজনে যুবরাজ সিং, শাহিদ আফ্রিদি, এবি ডি ভিলিয়ার্স, ডি জে ব্রাভো, মইন আলির মতো তারকারা অংশ নিচ্ছেন। তাঁদের সঙ্গে এবারের সিজনে নতুন করে যোগ দিচ্ছেন ডেভিড ওয়ার্নার আর বাংলাদেশের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

ক্রিকেটের সবথেকে বড় তারকাদের এক মঞ্চে আনবেন হর্ষিত তোমর:

ডব্লিউসিএলের প্রতিষ্ঠাতা তথা সিইও হর্ষিত তোমর জানান, তৃতীয় সিজনটি বিশেষ হতে চলেছে। এবার টুর্নামেন্ট আয়োজন করা হবে ব্রিটেনের বাইরে। একাধিক চমক থাকবে সমর্থকদের জন্য। তিনি ক্রিকেটের সবথেকে বড় তারকাদের এক মঞ্চে নিয়ে আসার জন্য প্রতিশ্রুতিও দিয়েছেন।

তাই ডেভিড ওয়ার্নার, যুবরাজ সিং, এবি ডি ভিলিয়ার্সদের একসাথে মাঠে দেখতে পাওয়ার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা এখন থেকেই দিন গুনছেন।

আরো পড়ুন: ভবিষ্যতের কথা মাথায় রেখে এবার একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে শাহরুখের KKR!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে