CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

এতটা 'বেইজ্জতি' হল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার, বাংলাদেশের কাছে হেরে মুখ পুড়ল পন্টিং-হেডেনদের!

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ইতিহাস লিখল বাংলাদেশ। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত প্রথম টেস্টেই ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে স্মরণীয় জয় পেল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার গড়ে দেওয়া ৫৭ রানের লক্ষ্য মাত্র এক উইকেট হারিয়েই পেরিয়ে গেল বাংলাদেশ। কেমন ছিল এদিনের ম্যাচ?

Bangladesh win against Australia
Bangladesh win against Australia

অস্ট্রেলিয়া-র মাটিতে টেস্ট ক্রিকেটে ইতিহাস লিখল বাংলাদেশ। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত প্রথম টেস্টেই ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে স্মরণীয় জয় পেল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার গড়ে দেওয়া ৫৭ রানের লক্ষ্য মাত্র এক উইকেট হারিয়েই পেরিয়ে গেল বাংলাদেশ। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের বিরাট জয়!

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে এটাই হল বাংলাদেশের প্রথম জয়। টেস্ট ক্রিকেটে উইকেটের ব্যবধানে এটাই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জয়। ইতিপূর্বে ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে জয় পায় বাংলাদেশ। টেস্ট ইতিহাসে এটাই ছিল তাদের সবচেয়ে বড় জয়।

বাংলাদেশের এমন পারফরম্যান্স আশা করেননি রিকি পন্টিং!

বাংলাদেশের এমন ঐতিহাসিক পারফরম্যান্স দেখে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং-ও মুগ্ধ হয়েছেন। তিনি স্বীকার করেছেন যে, বাংলাদেশের কাছ থেকে তিনি এমন দাপুটে পারফরম্যান্স কখনই আশা করেননি। বাংলাদেশের পেস আক্রমণ, স্পিন বোলিং আর ব্যাটিং—অস্ট্রেলিয়ার উপর তিন বিভাগেই চাপ তৈরি করার দারুন প্রশংসা করেছেন তিনি।

বাংলাদেশের পারফরম্যান্স দেখে মুগ্ধ রিকি পন্টিং!

পন্টিং এদিন বলেন, তাঁকে বাংলাদেশের ক্রিকেটাররা সত্যিই চমকে দিয়েছে। বিশেষত বাংলাদেশের পেস আক্রমণকে অন্যতম সেরা বলে তিনি উল্লেখ করেছেন। যেভাবে অস্ট্রেলিয়ার ব্যাটাররা সমস্যায় পড়েছেন বাংলাদেশের পেসারদের সামনে, সেটাও তিনি তুলে ধরেছেন।

বাংলাদেশের প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথিউ হেডেন:

অন্যদিকে, নিজেদের এভাবে হেরে যাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথিউ হেডেনও। তিনি মনে করেন, অস্ট্রেলিয়ার কাছ থেকে এমন ধরনের পারফরম্যান্স মিতেই প্রত্যাশিত ছিল না। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য এই হারকে লজ্জাজনক মুহূর্ত বলেও তিনি উল্লেখ করেছেন। একইসঙ্গে হেডেন বাংলাদেশের কৃতিত্ব স্বীকার করে নিয়েছেন। এমনকি তাঁদের দুর্দান্ত ক্রিকেটের প্রশংসা করেছেন তিনি।

আরো পড়ুন: ভবিষ্যতের কথা মাথায় রেখে এবার একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে শাহরুখের KKR!

প্যাট কামিন্সের বোলিং আর অধিনায়কত্ব নিয়ে কী বললেন রিকি পন্টিং?

অস্ট্রেলিয়ার পারফরম্যান্সের সমালোচনা করতে গিয়ে পন্টিং প্রশ্ন তুলেছেন প্যাট কামিন্সের বোলিং আর অধিনায়কত্ব নিয়ে। অস্ট্রেলিয়ার ব্যাটারদের দুর্বলতা বাংলাদেশের পেসারদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছিল বলে তিনি মন্তব্য করেছেন। পাশাপাশি মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন পন্টিং।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই জয় শুধুই একটি ম্যাচ জেতা নয়, বরং এক নতুন অধ্যায় লেখা হল দেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে। অস্ট্রেলিয়ার মতো এমন শক্তিশালী দলের বিপক্ষে তাদেরই ঘরের মাটিতে এমন দাপুটে জয় আরও বাড়িয়ে দেবে বাংলাদেশ ক্রিকেটের আত্মবিশ্বাস, এমনটাই মনে করা হচ্ছে।

আরো পড়ুন: কেকেআরের ময়দান কাঁপানো এই খেলোয়াড় এখন রোনাল্ডোর দেশে রাজ করছেন!

ট্যাগ:BangladeshAustralia

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে