CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

ভবিষ্যতের কথা মাথায় রেখে এবার একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে শাহরুখের KKR!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যর্থতায় প্রলেপ। ইংল্যান্ডের দ্য হানড্রেড লিগে চ্যাম্পিয়ন হল সঞ্জীব গোয়েঙ্কার দল ম্যানচেস্টার অরিজিনালস। দলের সাফল্যের পরেই নিজেদের পরিধি বিদেশি লিগে আরও বাড়ানোর পরিকল্পনা করতে তৎপর হয়ে উঠতে পারে কলকাতা নাইট রাইডার্স।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Collected Image: Sahrukh Khan
Collected Image: Sahrukh Khan

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যর্থতায় প্রলেপ। ইংল্যান্ডের দ্য হানড্রেড লিগে চ্যাম্পিয়ন হল সঞ্জীব গোয়েঙ্কার দল ম্যানচেস্টার অরিজিনালস। দলের সাফল্যের পরেই নিজেদের পরিধি বিদেশি লিগে আরও বাড়ানোর পরিকল্পনা করতে তৎপর হয়ে উঠতে পারে কলকাতা নাইট রাইডার্স (KKR)। সূত্রে জানা গিয়েছে যে, ভবিষ্যতে শাহরুখ খানের কেকেআর ম্যানেজমেন্ট দ্য হানড্রেডে দল কিনতে আগ্রহ দেখাতে পারে।

বিদেশি লিগে ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়ে তৎপরতা!

গত বছর ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেট লিগ দ্য হানড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের ৭০ শতাংশ মালিকানা সঞ্জীব গোয়েঙ্কার গোষ্ঠী কিনে নেয়। এবার সেই দলই চ্যাম্পিয়ন হয়েছে। তাই নতুন করে আলোচনায় এসেছে বিদেশি লিগে ফ্র্যাঞ্চাইজি মালিকানার বিষয়। 

ভবিষ্যৎ বাড়াতে চায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড!

বর্তমানে মোট আটটি দল রয়েছে দ্য হানড্রেডে। তাই, নতুন করে যতদিন না পর্যন্ত কোনও দল যুক্ত হয়, ততদিন সেখানে প্রবেশের সুযোগ সীমিত কেকেআরের। যদিও ভবিষ্যতে টুর্নামেন্টের দল সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন- ‘আমার উপর ভরসা নেই’, এবার নিজের ক্ষোভ প্রকাশ করে দিলেন রবীন্দ্র জাডেজা, জানেন কেন?

ডারহাম ও ব্রিস্টলকে কেনার দৌড়ে KKR গোষ্ঠী নামতে পারে:

রিপোর্ট অনুযায়ী, দ্য হানড্রেডকে ২০২৮ সাল থেকে ১০ দলের লিগে পরিণত করার চিন্তা ভাবনা রয়েছে। সেই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, তাহলে ডারহাম ও ব্রিস্টলকে যুক্ত করা হতে পারে নতুন দল হিসেবে। আর তখনই কলকাতা নাইট রাইডার্স গোষ্ঠী এই দুটি দলের কোনও একটির মালিকানা কেনার দৌড়ে নামতে পারে।

আরও পড়ুন- কেকেআরের ময়দান কাঁপানো এই খেলোয়াড় এখন রোনাল্ডোর দেশে রাজ করছেন!

অর্থাৎ, এখনই দ্য হানড্রেডে দল নামানোর সম্ভাবনা নেই কেকেআরের (KKR)। তবে, ভবিষ্যতে লিগের সম্প্রসারণ হলে ইংল্যান্ডের মাটিতে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি নিজেদের উপস্থিতিকে আরও জোরদার করতে পারে। ইতিমধ্যেই এমন জল্পনা শুরু হয়ে গিয়েছে।

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে