CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

কেকেআরের ময়দান কাঁপানো এই খেলোয়াড় এখন রোনাল্ডোর দেশে রাজ করছেন!

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার মোয়েস অনরিকস। এবার পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ময়দানে নামলেন একটা সময় অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ও আইপিএলে কেকেআরের জার্সি গায়ে চাপিয়ে খেলা এই তারকা। ব্যাট হাতে অভিষেক ম্যাচেই ঝড় তুলে দলকে তিনি বড় জয় এনে দিলেন। কেমন ছিল তাঁর পারফরম্যান্স?

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Moises Henriques Portugal
Moises Henriques Portugal

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার মোয়েস অনরিকস। এবার পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ময়দানে নামলেন একটা সময় অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ও আইপিএলে কেকেআরের জার্সি গায়ে চাপিয়ে খেলা এই তারকা। ব্যাট হাতে অভিষেক ম্যাচেই ঝড় তুলে দলকে তিনি বড় জয় এনে দিলেন।

দলের দায়িত্ব পালন করেন অধিনায়ক অনরিকস!

পুরুষদের টি-২০ বিশ্বকাপের সাব-রিজিয়নাল ইউরোপ কোয়ালিফায়ার সি-এর ম্যাচে ইজরায়েলের বিপক্ষে পর্তুগাল মাঠে নামে। অনরিকস দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামাল দেন ও চার নম্বরে ব্যাট করতে নেমে। মাত্র ৩৯ বলে অপরাজিত ৬৬ রান করেন তিনি। চারটি ও চারটি ছক্কা ছিল তাঁর ইনিংসে। তাঁর দাপুটে ব্যাটিংয়ে নির্ভর করেই নির্ধারিত ২০ ওভারে পর্তুগাল ১৬৩ রান তোলে।

ম্যাচ জিতে নিল পর্তুগাল:

জবাবে ব্যাট করতে নেমে ইজরায়েল রীতিমতো অসহায় হয়ে পড়ে পর্তুগালের বোলারদের সামনে। নির্ধারিত ২০ ওভারে তাদের ইনিংস মাত্র ৬৯ রানেই শেষ। তাই ৯৪ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জয় করে নেয় পর্তুগাল।

ব্যাট হাতে দারুন পারফরম্যান্সের সঙ্গে ধবলকুমার নরোত্তমের সঙ্গে ৬৫ রানের জুটিও গড়েন অনরিকস। তাঁর এই ঝোড়ো ইনিংসের জন্য ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবেও পুরস্কার পান তিনি। ২০২১ সালের পর ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন।

পর্তুগালের বোলাররাও দারুন পারফরম্যান্স করেন!

দুর্দান্ত পারফরম্যান্স করেন পর্তুগালের বোলাররাও। জেরেমি মার্টিন্স, এডওয়ার্ড ফ্লেমিং ও রাহুল কুমার হাশু এই তিন বোলার একসাথে ৯ ওভার বল করে মাত্র ২৭ রান খরচ করে তুলে নেন ইজরায়েলের সাতটি উইকেট। দুই অঙ্কের রান করেন ইজরায়েলের মাত্র তিনজন ব্যাটার।

জন্মসূত্রে পর্তুগালের নাগরিকত্ব রয়েছে অনরিকসের! 

পর্তুগালের সঙ্গে মোয়েস অনরিকসের যোগসূত্র অনেক পুরনো। তাঁর জন্ম পর্তুগালে। কিন্তু ছোটবেলায় তিনি পরিবারের সাথে অস্ট্রেলিয়ায় যান। পরবর্তীকালে অস্ট্রেলিয়ার ক্রিকেট ব্যবস্থায় উঠে এসে তিনি জায়গা করে নেন আন্তর্জাতিক ক্রিকেটে। জন্মসূত্রে পর্তুগালের নাগরিকত্বের যোগ্যতা ছিল তাঁর। তাই আইসিসির নিয়ম অনুযায়ী তিনি পর্তুগালের জাতীয় দলের হয়ে তিনি খেলার সুযোগ পেয়েছেন।

আরো পড়ুন: ‘আমার উপর ভরসা নেই’, এবার নিজের ক্ষোভ প্রকাশ করে দিলেন রবীন্দ্র জাডেজা, জানেন কেন?

অনরিকসের আন্তর্জাতিক অভিষেক:

অস্ট্রেলিয়ার হয়ে ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে অনরিকসের। অস্ট্রেলিয়ার হয়ে ১৬টি এক দিনের ম্যাচে তিনি ১১৭ রান করার সঙ্গে সঙ্গে ৮টি উইকেট নেন। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটের ২৪টি ম্যাচে তিনি সংগ্রহ করেন ৩৫৫ রান ও ৭টি উইকেট।

২০১৩ সালে ভারতের বিপক্ষে অনরিকসের টেস্ট অভিষেকও স্মরণীয়। সেই ম্যাচের মাত্র দুটি ইনিংসেই তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ৮১ রানে তিনি অপরাজিত ছিলেন। একটি উইকেট নিয়েছিলেন বল হাতেও। তবে সেই ম্যাচে ৮ উইকেটে জয় পায় ভারত।

অস্ট্রেলিয়া-র হয়ে দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারের পর অনরিকস পর্তুগালের হয়ে এবার নতুন ইনিংস শুরু করলেন। তাঁর প্রথম ম্যাচেই ব্যাট হাতে তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন।

আরো পড়ুন: ক্রিকেটারদের জিম করায় কি কাল হয়ে দাঁড়াচ্ছে? ভারতীয় ক্রিকেটারদের এত চোটের কারণ হিসেবে কী বললেন গাভাস্কার?

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে