CSE
Toss Index593.1 −1.54%Match Index710.0 +0.77%TIX-CPL2687.5 −0.77%TIX-TNPL2676.5 −2.90%TIX-ATOI26117.0 +6.16%Caribbean Premier League 2026 · CSXM3554 SLK vs BT +0.77%M3553 TR vs MSG −2.09%M3552 TR-W vs SL-W +1.54%M3551 JK vs TKR −3.23%M3550 LKK vs TGC −3.62%M3549 IRE vs AFG +1.27%M3548 SLK vs ABF +0.94%M3547 MSG vs SL −3.73%M3546 SMP vs CSG −1.52%M3545 SL-W vs SB-W +0.63%Toss Index593.1 −1.54%Match Index710.0 +0.77%TIX-CPL2687.5 −0.77%TIX-TNPL2676.5 −2.90%TIX-ATOI26117.0 +6.16%Caribbean Premier League 2026 · CSXM3554 SLK vs BT +0.77%M3553 TR vs MSG −2.09%M3552 TR-W vs SL-W +1.54%M3551 JK vs TKR −3.23%M3550 LKK vs TGC −3.62%M3549 IRE vs AFG +1.27%M3548 SLK vs ABF +0.94%M3547 MSG vs SL −3.73%M3546 SMP vs CSG −1.52%M3545 SL-W vs SB-W +0.63%
নিউজ

ক্রিকেটারদের জিম করায় কি কাল হয়ে দাঁড়াচ্ছে? ভারতীয় ক্রিকেটারদের এত চোটের কারণ হিসেবে কী বললেন গাভাস্কার?

চোট-আঘাতের সমস্যায় জেরবার টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে এক একজন করে তারকা ক্রিকেটার চোটের জন্য ছিটকে গিয়েছেন। তাই উদ্বেগে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই ওয়াশিংটন সুন্দর, নীতীশ রেড্ডি, জাসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা ও সাই সুদর্শনের মতো ক্রিকেটারদের চোটকে ঘিরে একের পর এক প্রশ্ন উঠেছে। দোষ কার? বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স, নাকি টিম ম্যানেজমেন্টের? সেই নিয়েও নানা আলোচনা চলছে।

Inidan Cricketers injury
Inidan Cricketers injury

চোট-আঘাতের সমস্যায় জেরবার টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে এক একজন করে তারকা ক্রিকেটার চোটের জন্য ছিটকে গিয়েছেন। তাই উদ্বেগে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই ওয়াশিংটন সুন্দর, নীতীশ রেড্ডি, জাসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা ও সাই সুদর্শনের মতো ক্রিকেটারদের চোটকে ঘিরে একের পর এক প্রশ্ন উঠেছে।

ক্রিকেটারদের বারবার চোট সমস্যায় প্রশ্নের মুখে সেন্টার অফ এক্সেলেন্স!

বিশেষত প্রশ্ন উঠেছে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের ভূমিকা নিয়ে। চোট থেকে মুক্তি পেয়ে, ফিট ঘোষণার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে শ্রীলঙ্কা সিরিজের দল থেকে হাঁটুর চোটের জন্য বাদ পড়লেন এক তারকা পেসার। ইতিপূর্বে সেন্টার অফ এক্সেলেন্স হর্ষিত রানাকেও ফিট ঘোষণা করে। তবে দু’টি ম্যাচ খেলার পরেই আবারও চোট পান তিনি। ফলস্বরূপ ফিটনেস বিতর্ক মূল্যায়ন নিয়েও তৈরি হয়েছে।

সেন্টার অফ এক্সেলেন্সকে দোষ দিতে নারাজ সুনীল গাভাস্কার!

যদিও সরাসরি সেন্টার অফ এক্সেলেন্সকে কাঠগড়ায় দাঁড় করাতে চান না কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। বরং তাঁর প্রশ্ন, ভারতীয় ক্রিকেটারদের অনুশীলন পদ্ধতি নিয়ে। তাঁর কথায়, বারবার চোট পাওয়ার পিছনে অনুশীলনে কোনও খামতি থাকতে পারে।

আরো পড়ুন: ভারতীয় শিবিরের জন্য বড় দুঃসংবাদ! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকেই গেলেন এই 'মহাতারকা'!

এতজন ক্রিকেটারের একসাথে চোট সমস্যায় চিন্তায় টিম ইন্ডিয়া:

গাভাসকর এদিন বলেন, গোড়ালিতে চোট বুমরাহর, হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন বহু ক্রিকেটার। তিনি মনে করেন, একসঙ্গে এত চোট হওয়ার ব্যাপারটি খতিয়ে দেখা প্রয়োজন। বিশেষত একজন বোলার নেটে দীর্ঘ সময় কেন বল করতে পারছেন না, তাও গুরুত্বপূর্ণ প্রশ্ন।

কী বলছেন গাভাস্কার? 

জিমে গিয়ে শুধুমাত্র ফিটনেস তৈরি করলেই হবে না। শরীরকে ম্যাচের জন্য প্রস্তুত করাটাই সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে জানান গাভাসকর। তাঁর মতে, ক্রিকেটারদের জিমে ফিট থাকার সঙ্গে সঙ্গে ম্যাচের পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার মতো ফিটনেস তৈরি করতে হবে।

যদিও নিজের বক্তব্যের শেষে গাভাসকর স্বীকার করেছেন যে, তিনি এমন এক প্রজন্মের ক্রিকেটার, যাঁদের ফিটনেস নিয়ে ধারণা এখনকার সময়ের থেকে খানিকটা আলাদা ছিল।

আরো পড়ুন: লাইভ ম্যাচের সময় ডাগআউটে বসে প্রেমিকাকে মোবাইলে মেসেজ! শাস্তির মুখে পড়লেন এই ব্যাটার!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 295 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে