CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

ভারতীয় শিবিরের জন্য বড় দুঃসংবাদ! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকেই গেলেন এই 'মহাতারকা'!

এশিয়া কাপ এবং এশিয়ান গেমসের আগে বিরাট ধাক্কা ভারতীয় মহিলা ক্রিকেট দলে। চোটের জন্য এশিয়া কাপের দল থেকে তারকা ব্যাটার জেমিমা রডরিগেজ ছিটকে গেলেন।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 3 মিনিট পড়া
Jemimah Rodrigues injury
Jemimah Rodrigues injury

এশিয়া কাপ এবং এশিয়ান গেমসের আগে বিরাট ধাক্কা ভারতীয় মহিলা ক্রিকেট দলে। চোটের জন্য এশিয়া কাপের দল থেকে তারকা ব্যাটার জেমিমা রডরিগেজ ছিটকে গেলেন। তাঁর বদলি হিসেবে প্রতীকা রাওয়ালকে এশিয়া কাপের স্কোয়াডে বেছে নিলেন বিসিসিআইয়ের মহিলা নির্বাচক কমিটি।

কীভাবে চোট পেলেন জেমিমা?

হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন ২৫ বছর বয়সী জেমিমা। দ্য হান্ড্রেডে সাদার্ন ব্রেভের হয়ে গত ৩ আগস্ট মাঠে নেমে চোট পেয়েছেন তিনি। এই ডানহাতি ব্যাটার বর্তমানে রয়েছেন বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে।

নিজেকে প্রমাণ করার বড় সুযোগ প্রতীকা রাওয়ালের সামনে!

জেমিমার ছিটকে যাওয়া প্রতীকা রাওয়ালের সামনে টি-২০ ক্রিকেটে নিজের জায়গা প্রমাণের বড় সুযোগ তৈরি করে দিয়েছে। এক দিনের ক্রিকেটে ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন প্রতীকা। এখনও পর্যন্ত ২৭টি ওয়ানডে ম্যাচে ২৬ ইনিংসে তাঁর সংগ্রহ মোট ১১৮৯ রান। রয়েছে দুটি সেঞ্চুরি এবং আটটি হাফ সেঞ্চুরি।

একই গ্রুপে ভারত পাকিস্তান:

সংযুক্ত আরব আমিরশাহিতে আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মহিলা এশিয়া কাপ। মোট আটটি দল এবারের প্রতিযোগিতায় অংশ নেবে। ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে।

থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু ভারতের:

আগামী ৩০ আগস্ট থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে ভারত অভিযান শুরু করবে। এরপর ৩ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে খেলবে ভারতীয় দল। আর ৫ সেপ্টেম্বর আছে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ।

জেমিমার চোট নিয়ে চিন্তিত ভারতীয় শিবির!

এদিকে, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে জাপানে। তাই পরপর গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে ভারতীয় শিবিরে জেমিমার চোট নিয়ে নিঃসন্দেহে বড় চিন্তার হয়ে দাঁড়িয়েছে।

আরো পড়ুন: লাইভ ম্যাচের সময় ডাগআউটে বসে প্রেমিকাকে মোবাইলে মেসেজ! শাস্তির মুখে পড়লেন এই ব্যাটার!

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল প্রসঙ্গে শুভমন গিল?

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো নিয়ে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল বড় লক্ষ্যের কথা জানালেন। গত বার ফাইনালে উঠতে না পেরে, এবার আরও স্পষ্ট ভারতীয় দলের লক্ষ্য। গুরুত্বপূর্ণ একাধিক টেস্ট সিরিজ রয়েছে গিলের নেতৃত্বাধীন দলের সামনে।

ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে গিল জানান, তাঁদের প্রধান লক্ষ্য হল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা। ভারতের হাতে এখনও ম্যাচ রয়েছে নয়টি। সেগুলির মধ্যে থেকে প্রায় সাতটা ম্যাচে জয়লাভ করতে পারলে অনেকটাই মসৃণ হয়ে যাবে ফাইনালে ওঠার রাস্তা। 

গিল বলেন, চলতি সিরিজ জয় লাভ করতে পারলে এবং ধারাবাহিকভাবে ছন্দ বজায় রাখতে পারলে ভারত আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য শক্ত অবস্থানে চলে আসবে। তাই ভারতীয় দলের কাছে সামনে থাকা প্রতিটা টেস্ট ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন: রোহিতকে রাখতেই হবে, কড়া বার্তা চলে এল আগরকরের তরফে!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 369 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে