CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

রোহিতকে রাখতেই হবে, কড়া বার্তা চলে এল আগরকরের তরফে!

রোহিত শর্মার অবসর গ্রহণ বিতর্কে ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে পড়লেন প্রধান নির্বাচক অজিত আগরকর। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ় চলাকালীন অবসরের জন্য রোহিতকে চাপ দেওয়ার অভিযোগ তুলে ক্ষুব্ধ হয়েছেন বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা। তাঁদের মতে, রোহিত শর্মার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের উপর এভাবে অবসর গ্রহণের জন্য সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া একেবারেই উচিত নয়।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Rohit Sharma and Ajir Agarkar
Rohit Sharma and Ajir Agarkar

রোহিত শর্মা-র অবসর গ্রহণ বিতর্কে ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে পড়লেন প্রধান নির্বাচক অজিত আগরকর। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীন অবসরের জন্য রোহিতকে চাপ দেওয়ার অভিযোগ তুলে ক্ষুব্ধ হয়েছেন বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা। তাঁদের মতে, রোহিত শর্মার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের উপর এভাবে অবসর গ্রহণের জন্য সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া একেবারেই উচিত নয়। জানা গিয়েছে যে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের সিরিজে রোহিত কে ধরে রাখার বার্তা দেওয়া হয়েছে নির্বাচন কমিটিকে। 

রোহিত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলতে চান। তবে অজিত আগরকর এবং কোচ গৌতম গম্ভীরের পরিকল্পনায় রোহিতকে না রাখার ব্যাপারটি ইংল্যান্ড সফরের মাঝেই জানিয়ে দেওয়া হয় বলে দাবি। সেই ঘটনায় বোর্ডের শীর্ষ কর্তাদের কাছে ক্ষুব্ধ রোহিত সরাসরি অভিযোগ করেন। পরিস্থিতি সামাল দিতে বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া এগিয়ে আসেন। তিনি স্পষ্ট জানান, আরও কিছু দিন রোহিত ভারতের হয়ে খেলবেন। তাঁর অবসরের সিদ্ধান্ত নিজেই নেবেন।

লর্ডসে রোহিতের দুর্দান্ত ইনিংস বদলে দিল পরিস্থিতি!

তার পরেই পরিস্থিতি আরও বদলে দেয় লর্ডসে রোহিতের দুর্দান্ত ১৩৮ রানের ইনিংস। দুর্দান্ত পারফরম্যান্সের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ়ে তাঁকে বাদ দেওয়া কঠিন হয়ে পড়েছে নির্বাচকদের পক্ষে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রোহিতকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বকাপের আগে প্রত্যেক এক দিনের সিরিজে মূল্যায়ন করা হবে তাঁর পারফরম্যান্সও।

সাধারণত বিসিসিআই কর্তারা দল নির্বাচনের ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ করেন না। তবে রোহিতের ক্ষেত্রে পরিস্থিতি আলদা। তাই ২০২৭ সালের বিশ্বকাপের কথা চিন্তা ভাবনা করে ধারাবাহিক ভাবে তাঁকে সুযোগ দেওয়ার ব্যাপারে বোর্ডের অবস্থান স্পষ্ট বলেই জানা গেছে।

আরো পড়ুন: নরেন্দ্র মোদির ভরসা জেন আলফা’দের ওপরেই রয়েছে, ২০৩৬-এ ভারতেই অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখছেন মোদি!

তাহলে কি আরো বৃদ্ধি করা হবে অজিত আগরকরের মেয়াদ?

এ দিকে আগামী সেপ্টেম্বর মাসে শেষ হতে চলেছে প্রধান নির্বাচক হিসাবে অজিত আগরকরের তিন বছরের মেয়াদ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ়ের পর বোর্ড কর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। নিয়ম অনুসারে, আরো এক বছর তাঁর মেয়াদ আরও বৃদ্ধি করা যেতে পারে। বিশ্বকাপের আগে বোর্ড কর্তাদের একাংশ বড় কোনো পরিবর্তনের পক্ষপাতী নন। প্রধান নির্বাচক হিসাবে তাঁদের বিবেচনায় রয়েছে আগরকরের সাফল্যও। তাঁর মেয়াদেই দু’বার টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত।

প্রশ্ন উঠছে আগরকরের ভবিষ্যৎ নিয়ে:

তবে নতুন করে প্রশ্ন উঠছে রোহিত-বিতর্ক আগরকরের ভবিষ্যৎ নিয়ে। প্রধান নির্বাচকের দায়িত্বে থাকতে চাইলে বিতর্ককে এড়িয়ে চলতে হবে বলে বার্তা দেওয়া হয়েছে। বিশেষত রোহিত শর্মা এবং বিরাট কোহলির মত ক্রিকেট তারকাদের অবসর গ্রহণের জন্য আগে থেকেই চাপ দেওয়ার অভিযোগ যাতে আর না সামনে আসে, এ ব্যাপারে সতর্ক থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে।

আরো পড়ুন: শাস্তির পর্ব শেষ, দীর্ঘ ২ বছর পরে ফের আইপিএলে ফিরছেন এই 'দুর্ধর্ষ' ব্রিটিশ ক্রিকেটার!

ট্যাগ:IndiaRohit Sharma
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে