CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

নরেন্দ্র মোদির ভরসা জেন আলফা’দের ওপরেই রয়েছে, ২০৩৬-এ ভারতেই অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখছেন মোদি!

ভারতে ২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজন করতে চেয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আবারও একবার সেই লক্ষ্যই স্পষ্ট করে দিলেন তিনি। যদিও একইসঙ্গে প্রধানমন্ত্রী ভারতের ক্রীড়াক্ষেত্রের এক বড় দুর্বলতার কথাও এদিন তুলে।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Olympics 2036 India
Olympics 2036 India

ভারতে ২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজন করতে চেয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আবারও একবার সেই লক্ষ্যই স্পষ্ট করে দিলেন তিনি।

নতুন প্রজন্মের প্রতিভাদের খুঁজে বের করার আহবান জানান নরেন্দ্র মোদি!

মোদি এদিন জানান, প্রায় ৪০ ধরনের খেলায় ৩১৫ থেকে ৩৫০টি ইভেন্ট আয়োজিত হয় অলিম্পিকে। তবে এর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ থেকে তিন-চতুর্থাংশ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় ভারতীয়রা। সেই ঘাটতি পূরণ করার জন্য এখন থেকেই নতুন প্রজন্মের প্রতিভাদের খুঁজে বের করার আহ্বান জানান তিনি।

নতুন প্রতিভাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থার উদ্যোগ মোদির!

প্রধানমন্ত্রী এদিন বলেন, ভারত ২০৩৬ সালের অলিম্পিকে যদি শক্তিশালীভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তবে ৫, ১০ ও ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে এখন থেকেই প্রতিভা খুঁজে বের করতে হবে। সম্ভাবনাময় খেলোয়াড়দের চিহ্নিত করতে গ্রাম থেকে শহরে, স্কুলগুলিতে অভিযান চালিয়ে তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলেন তিনি। 

অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য অর্জন লক্ষ্য হওয়া উচিত:

মোদির মতে, দেশের নতুন প্রজন্মের প্রতিভাবান ছেলে-মেয়েদের যদি তৈরি করে তুলতে পারা যায়, তবে ২০৩৬ সালের অলিম্পিকে আরও অনেক বেশি খেলায় ভারতের প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব। শুধু অলিম্পিকের আয়োজন নয়, সেই মঞ্চে যাতে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য অর্জন করতে পারেন, সেদিকে লক্ষ্য রাখাও লক্ষ্য হওয়া উচিত বলে বার্তা দেন প্রধানমন্ত্রী।

আরো পড়ুন: শাস্তির পর্ব শেষ, দীর্ঘ ২ বছর পরে ফের আইপিএলে ফিরছেন এই 'দুর্ধর্ষ' ব্রিটিশ ক্রিকেটার!

প্রসঙ্গত, ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের লক্ষ্যও নিয়েছে ভারত। তার পরই ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনকে সামনে রেখে কেন্দ্র প্রস্তুতি এগিয়ে নিতে চায়। দেশের ক্রীড়া পরিকাঠামোর সঙ্গে সঙ্গে আগামী এক দশকে নতুন প্রতিভা তৈরির উপরও বিশেষ গুরুত্ব দিতে চাইছে সরকার, একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে জন্ম গ্রহণ করা প্রজন্মকে বলা হয় সাধারণভাবে ‘জেন আলফা’। আগামী দিনে অলিম্পিয়ান তৈরি করার লক্ষ্যে এই প্রজন্মের শিশু-কিশোরদের মধ্যে থেকেই প্রতিভা খোঁজা ও প্রশিক্ষণের উপর এখন থেকেই জোর দেওয়ার ক্ষেত্রে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আরো পড়ুন: বিয়ের প্রস্তুতি শুরু, এই আফগান ক্রিকেটারের সাথেই গাঁটছড়া বাঁধতে চলেছেন আরশি খান!

ট্যাগ:India
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে