CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

বিয়ের প্রস্তুতি শুরু, এই আফগান ক্রিকেটারের সাথেই গাঁটছড়া বাঁধতে চলেছেন আরশি খান!

মনে পড়ে, বিগ বস খ্যাত অভিনেত্রী তথা মডেল আরশি খানকে? এবার তাঁকে ঘিরে ফের শুরু হয়ে গিয়ে জোর জল্পনা। শোনা যাচ্ছিল যে, তিনি নাকি আফগানিস্তানের জাতীয় দলের ক্রিকেটার আফতাব আলমের সাথে সম্পর্কে জড়িয়েছেন।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Aftab Alam and Arshi Khan
Aftab Alam and Arshi Khan

মনে পড়ে, বিগ বস খ্যাত অভিনেত্রী তথা মডেল আরশি খান-কে? এবার তাঁকে ঘিরে ফের শুরু হয়ে গিয়ে জোর জল্পনা। শোনা যাচ্ছিল যে, তিনি নাকি আফগানিস্তানের জাতীয় দলের ক্রিকেটার আফতাব আলমের সাথে সম্পর্কে জড়িয়েছেন। শুধু তাই নয়, কানাঘুষো শুরু হয়েছিল তাঁদের বিয়ের সম্ভাবনা নিয়েও। তাহলে কি এবার সত্যি সত্যি বিয়ে করতে চলেছেন ওই আফগান ক্রিকেটার এবং আরশি খান? 

কার সাথে গাঁটছড়া বাঁধবেন আরশি খান?

২০১৯ সালের বিশ্বকাপে আফতাব আলম আফগানিস্তান দলের সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরেই আরশি খানের সঙ্গে তাঁর বন্ধুত্ব রয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্ন জায়গায় তাঁদের দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই, নানা জল্পনা তৈরি হয়েছে তাঁদের সম্পর্ক নিয়ে।

জল্পনায় জল ঢেলে কী বললেন আরশি?

কিন্তু এবার সেই জল্পনায় আরশি নিজেই জল ঢেলে দিয়েছেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তাঁর খুব ভালো বন্ধু আফতাব। তাঁদের বন্ধুত্ব রয়েছে সেই ২০২০ সাল থেকেই। শুধু তাই নয়, আরশি আরোও দাবি করেছেন, আফতাব বিবাহিত। এমনকি তিনি পাঁচ সন্তানের বাবা। তাই তাঁদের মধ্যে প্রেম কিংবা বিয়ের কোনও রকম সম্ভাবনা নেই বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনেত্রী।

আরো পড়ুন: ভিভিএস লক্ষ্মণকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে প্রস্তুত বিসিসিআই! কার চাকরি খাবেন লক্ষ্মণ?

আফগানিস্তানের হয়ে আফতাব আলমের পারফরম্যান্স:

আফগানিস্তানের হয়ে আফতাব আলম ওয়ান ডে এবং টি-২০—দুই ফরম্যাটেই খেলেছেন। দেশের জার্সিতে তিনি ২৭টি ওয়ান ডে ও ১২টি টি-২০ ম্যাচও খেলেছেন।

আরশি আর আফতাবের সম্পর্ক শুধুই বন্ধুত্বের:

অন্যদিকে, সোশ্যাল মিডিয়া জুড়ে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে আরশি খানের। নানান সময় তাঁর ব্যক্তিগত জীবন আর নানা মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে অনেক বিতর্ক। ক্রিকেট এর বিনোদন জগতের দুই পরিচিত মুখের বন্ধুত্বের জন্যই তাঁদের দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

যদিও আপাতত সেই গুঞ্জনের অবসান ঘটিয়েছেন আরশি নিজেই। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আফতাবের সঙ্গে তাঁর সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বের ছাড়া অন্য কিছুই নয়। তাঁদের দুজনের মধ্যে বিয়ের জল্পনারও কোনও ভিত্তি নেই। বলিউডে আরশি ‘ত্রাহিমাম’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় পদার্পণ করেন।  এখন নিজের কাজ নিয়েই তিনি খুবই ব্যস্ত রয়েছেন।

আরো পড়ুন: দিল্লির বুকে রশিদ খানকে শিক্ষা দেবে ১৫ বছরের 'বাচ্চা' বৈভব সূর্যবংশী!

ট্যাগ:AfghanistanAftab Alam
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে