CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

ভিভিএস লক্ষ্মণকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে প্রস্তুত বিসিসিআই! কার চাকরি খাবেন লক্ষ্মণ?

প্রাক্তন তারকা ব্যাটার ভিভিএস লক্ষ্মণ এবার ভারতীয় ক্রিকেটে বিরাট দায়িত্ব পেতে পারেন। এবার সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণকে ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ করার কথা চিন্তা ভাবনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সব কিছু ঠিক থাকলে তিনি নতুন দায়িত্ব পেতে পারেন আগামী মাসেই।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Collected Image: VVS Laxman
Collected Image: VVS Laxman

প্রাক্তন তারকা ব্যাটার ভিভিএস লক্ষ্মণ এবার ভারতীয় ক্রিকেটে বিরাট দায়িত্ব পেতে পারেন। এবার সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণকে ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ করার কথা চিন্তা ভাবনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সব কিছু ঠিক থাকলে তিনি নতুন দায়িত্ব পেতে পারেন আগামী মাসেই। ভিভিএস লক্ষণএই পদে এলে দেশের ক্রিকেটের উন্নয়ন এবং পরিকল্পনায় আরও বাড়বে তাঁর প্রভাব। 

অজিত আগরকরের মেয়াদ শেষ হতেই আসছেন ভিভিএস লক্ষ্মণ!

আগামী সেপ্টেম্বর মাসে বর্তমান জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু ২০২৭ সালের জুন মাস পর্যন্ত তাঁর মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এক দিনের বিশ্বকাপের আগে বিসিসিআই দলে বড় ধরনের কোনও রদবদল করতে নারাজ। পাশাপাশি নতুন করে মূল্যায়ন করা হচ্ছে জাতীয় দলের কোচিং স্টাফদের পারফরম্যান্স। প্রধান কোচ গৌতম গম্ভীরও সেই তালিকায় রয়েছেন।

আরও পড়ুন- ম্যাকালাম নন, চেন্নাইয়ের কোচ হবেন এই 'খতরনাক' প্রাক্তন KKR ক্রিকেটার!

লক্ষ্মণকে নিয়ে সিসিআইয়ের তরফে সরকারি কোনো ঘোষণা আসেনি!

বোর্ডের একাংশ মনে করে, ভবিষ্যতে ক্রিকেট সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর সামগ্রিক নজরদারি করার দায়িত্ব দেওয়া হতে পারে লক্ষ্মণের হাতে। যদিও এ বিষয়ে বিসিসিআইয়ের তরফে এখনও সরকারি ভাবে কোনও ঘোষণাই করা হয়নি। নেওয়া হয়নি চূড়ান্ত সিদ্ধান্তও।

সেন্টার অফ এক্সেলেন্সের দায়িত্বে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ:

বর্তমানে ভিভিএস লক্ষ্মণ সেন্টার অফ এক্সেলেন্সের দায়িত্বে রয়েছেন। তবে ভারতীয় দলের সঙ্গে তাঁর কাজ করার দীর্ঘ অভিজ্ঞতাও রয়েছে। শ্রেয়স আয়ারের নেতৃত্বাধীন দলের কোচ হিসেবে সাম্প্রতিক জ়িম্বাবোয়ে সফরেও দায়িত্ব পালন করেছেন তিনি। রাহুল দ্রাবিড় ভারতীয় দলের প্রধান কোচ থাকার সময়েও লক্ষ্মণ একাধিক বার জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন।

‘ডিরেক্টর অফ ক্রিকেট’ পদে আসতে পারেন লক্ষণ:

দেশের প্রথম সারির প্রায় সমস্ত ক্রিকেটারের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতাও আছে। তাই তিনি ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ পদে আসলে, শুধু জাতীয় দল তথা দেশের সামগ্রিক ক্রিকেট পরিকাঠামো এবং উন্নয়ন নিয়েও লক্ষণ কাজ করার সুযোগ পাবেন একাংশ মনে করেন, এর ফলে দীর্ঘমেয়াদে উপকৃত হতে পারে জাতীয় দলও।

আরও পড়ুন- দিল্লির বুকে রশিদ খানকে শিক্ষা দেবে ১৫ বছরের 'বাচ্চা' বৈভব সূর্যবংশী!

 রাহুল দ্রাবিড়ের মেয়াদ ২০২৪ সালে শেষ হওয়ার পর লক্ষ্মণের নাম উঠে আসে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে। কিন্তু তখন সেন্টার অফ এক্সেলেন্সের কাজেই তিনি থাকতে চেয়েছিলেন। ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ লক্ষ্মণকে করা হলে, বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রিকেটীয় বিভাগের নিয়ন্ত্রণ তাঁর হাতে তুলে দেওয়া হতে পারে। যদিও পুরো বিষয়টি আলোচনার পর্যায়ে।

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে