CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

দিল্লির বুকে রশিদ খানকে শিক্ষা দেবে ১৫ বছরের 'বাচ্চা' বৈভব সূর্যবংশী!

বন্ধু দেশ আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-২০ সিরিজ খেলতে যাচ্ছে ভারত। আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের এই সিরিজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Vaibhav Suryavanshi vs Rashid Khan
Vaibhav Suryavanshi vs Rashid Khan

বন্ধু দেশ আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-২০ সিরিজ খেলতে যাচ্ছে ভারত। আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের এই সিরিজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড-এর তরফে সিরিজের সূচি ঘোষণা করা হয়ে গিয়েছে।

ভারত-আফগানিস্তানের সিরিজের সময়সূচি!

সূচি অনুসারে, ১৩, ১৫ আর ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে ভারত ও আফগানিস্তান মুখোমুখি হবে। ইতিমধ্যেই এই সিরিজ কে কেন্দ্র করে ক্রিকেটপ্রেমীদের মধ্যে জোড় উত্তেজনা শুরু হয়েছে। কারণ, একদিকে রয়েছেন ভারতের তরুণ বিধ্বংসী ব্যাটার বৈভব সূর্যবংশী, আর অন্যদিকে রয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। তাই আপাতত ভক্তরা মুখিয়ে রয়েছেন তাঁদের দ্বৈরথ দেখার জন্য।

অভিজ্ঞ স্পিনার রশিদ খানের বিরুদ্ধে বৈভবের পরীক্ষা!

জিম্বাবোয়ে সিরিজে ব্যাট হাতে নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে মাত্র পনেরো বছর বয়সী বৈভব সূর্যবংশী নজর কেড়ে নিয়েছেন। এত কম বয়সে তাঁর এমন আগ্রাসী ব্যাটিং আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে পুরো ক্রিকেট বিশ্বে। তবে এবার দিল্লির মাটিতে অভিজ্ঞ স্পিনার রশিদ খান-এর বিরুদ্ধে কেমন খেলবেন বৈভব? সেটাই তাঁর পরীক্ষা। 

বৈভবের আক্রমণাত্মক ব্যাটিং কি মানিয়ে যাবে অরুণ জেটলি স্টেডিয়ামে?

বড় শটের জন্য অরুণ জেটলি স্টেডিয়াম পরিচিত। এই মাঠের তুলনামূলক ছোট বাউন্ডারি মানিয়ে যেতে পারে বৈভবের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে, এমনটাই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। তাই সিরিজে তাঁর ব্যাট থেকে আবারো ঝড় রানের উঠবে কি না, সেদিকেই নজর থাকবে। 

আরো পড়ুন: ম্যাকালাম নন, চেন্নাইয়ের কোচ হবেন এই 'খতরনাক' প্রাক্তন KKR ক্রিকেটার!

রশিদ খানের বিরুদ্ধে পেড়ে উঠবেন কি বৈভব?

কিন্তু রশিদ খানকে বৈভবের পক্ষে সামলানো খুব একটা সহজ হবে না। বৈভকে দ্রুত রান করতে বাধা দিতে রশিদ খান তাঁর ও ঘূর্ণির ফাঁদ তৈরি করতে পারেন বলে মনে করা হচ্ছে। তাই, জিম্বাবোয়ে সিরিজের মতোই এবারও তাঁকে যে সহজে হাত খুলতে দেওয়া হবে না, সেকথা বলাই যায়। 

এবার দেখার, ঘরের মাঠে বৈভব সূর্যবংশী রশিদ খানের অভিজ্ঞতাকে টপকে নিজের আগ্রাসী ব্যাটিং দিয়ে কতটা সফলতা অর্জন করতে পারেন। তরুণ ব্যাটার বৈভব বনাম তারকা স্পিনার রশিদের লড়াই হতে চলেছে ভারত-আফগানিস্তান সিরিজের অন্যতম আকর্ষণ।

আরো পড়ুন: পারফরম্যান্স না দেখাতে পারলেই সরাসরি বাদ, ধ্রুব জুরেলকে দেওয়া হল স্পষ্ট বার্তা!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে