CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

পারফরম্যান্স না দেখাতে পারলেই সরাসরি বাদ, ধ্রুব জুরেলকে দেওয়া হল স্পষ্ট বার্তা!

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগেই টিম ম্যানেজমেন্ট ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুরেলকে দিল স্পষ্ট বার্তা। ব্যাট হাতে নিয়ে পারফরম্যান্সের উন্নতি করতে না পারলে দলে তাঁর জায়গা কোন ভাবেই নিশ্চিত নয়।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Dhruv Jurel test cricket
Dhruv Jurel test cricket

শ্রীলঙ্কা-র বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগেই টিম ম্যানেজমেন্ট ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুরেলকে দিল স্পষ্ট বার্তা। ব্যাট হাতে নিয়ে পারফরম্যান্সের উন্নতি করতে না পারলে দলে তাঁর জায়গা কোন ভাবেই নিশ্চিত নয়। জুরেলের ব্যাটিংয়ে সন্তুষ্ট নন কোচ গৌতম গম্ভীর আর অধিনায়ক শুভমান গিল বলেও খবর।

জাতীয় দলে প্রশ্নের মুখে ধ্রুব জুরেলের জায়গা!

বর্তমানে টিম ইন্ডিয়া-র প্রথম পছন্দের উইকেট রক্ষক হলেন ঋষভ পন্থ। ব্যাট হাতে ধারাবাহিকভাবে তিনি দুর্দান্ত পারফরম্যান্স দিতে না পারলেও, তাঁর অভিজ্ঞতা আর সামগ্রিক পারফরম্যান্সের নিরিখে দলে আপাতত অনেকটাই নিরাপদ তাঁর জায়গা। তাই, দ্বিতীয় পছন্দের উইকেটরক্ষক হিসেবেই রয়েছেন ধ্রুব জুরেল। কখনও কখনও শুধু ব্যাটার হিসেবেও তাঁকে খেলানো হয়েছে। তবে সেই জায়গাটিও বর্তমানে প্রশ্নের মুখে।

শুধুমাত্র ব্যাটার হিসেবেই দলে জায়গা পেতে পারফরম্যান্স যথেষ্ট নয় ধ্রুবের!

এখনও পর্যন্ত ১০টি টেস্টে খেলে মাত্র ৩৪ ধ্রুব জুরেলের ব্যাটিং গড়। তাঁর পারফরম্যান্স শেষ কয়েকটি টেস্টেও খুব একটা নজরকাড়া নয়। আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্টে মাত্র ১৯ রান করেছিলেন তিনি। তারপর শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে ভালো পারফরম্যান্স করলেও, ফের ব্যর্থ হয়েছেন অনুশীলন ম্যাচে। ফলে শুধুমাত্র ব্যাটার হিসেবেই দলে জায়গা করে নেওয়ার জন্য তাঁর বর্তমান পারফরম্যান্সই যথেষ্ট নয় বলেই মনে করছেন টিম ম্যানেজমেন্ট।

আরো পড়ুন: ম্যাকালাম নন, চেন্নাইয়ের কোচ হবেন এই 'খতরনাক' প্রাক্তন KKR ক্রিকেটার!

টেস্ট ক্রিকেটে কি জুরেলের জায়গায় আসবেন সরফরাজ খান?

এর মাঝে সরফরাজ খান শ্রীলঙ্কা সিরিজের দলে রয়েছেন। টেস্ট ক্রিকেটে তাঁর পারফরম্যান্সের রেকর্ডও জুরেলের তুলনায় অনেকটাই ভালো। তাই ছয় নম্বরে জুরেলের বদলে জোরালো হচ্ছে সরফরাজকে সুযোগ দেওয়ার দাবি।

তবে প্রথম টেস্টেই একাদশের বাইরে জুরেলকে রাখা হবে, নাকি আরও একটা সুযোগ দেওয়া হবে তাঁকে, এখনও নিশ্চিত নয়। তবে টিম ম্যানেজমেন্টের স্পষ্ট বার্তা—দলে জায়গা ধরে রাখতে চাইলে ব্যাট হাতে নিয়ে দ্রুত উন্নতি করতে হবে ধ্রুব জুরেলকে।

আরো পড়ুন: ভারতীয় দলের হয়ে ওয়ানডে কিংবা টেস্টে খেলবেন না 'বুম বুম বুমরাহ'! বুমরাহকে নিয়ে ঠিক কী প্ল্যান বানাচ্ছে বিসিসিআই?

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে