CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

ভারতীয় দলের হয়ে ওয়ানডে কিংবা টেস্টে খেলবেন না 'বুম বুম বুমরাহ'! বুমরাহকে নিয়ে ঠিক কী প্ল্যান বানাচ্ছে বিসিসিআই?

ভারতীয় দলের তারকা পেসার জাসপ্রীত বুমরাহ বারবার চোট সমস্যায় জর্জরিত। দীর্ঘদিন ধরেই চোটের জন্য জাতীয় দলের হয়ে তিনি নিয়মিত খেলতে পারছেন না। সাম্প্রতিক সময়েও নতুন করে উদ্বেগ বাড়ছে তাঁর চোট নিয়ে।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Jasprit Bumrah India test cricket
Jasprit Bumrah India test cricket

ভারতীয় দলের তারকা পেসার জাসপ্রীত বুমরাহ বারবার চোট সমস্যায় জর্জরিত। দীর্ঘদিন ধরেই চোটের জন্য জাতীয় দলের হয়ে তিনি নিয়মিত খেলতে পারছেন না। সাম্প্রতিক সময়েও নতুন করে উদ্বেগ বাড়ছে তাঁর চোট নিয়ে। যার ফলে কবে পুরোপুরি ফিট হয়ে বুমরাহ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন, সেই নিয়ে এখনও পর্যন্ত অনেক অনিশ্চয়তা রয়েছে।

সীমিত ওভারের নির্দিষ্ট ফরম্যাটে খেলবেন 'বুম বুম বুমরাহ'!

এরই মধ্যে প্রকাশ্যে বুমরাহর ভবিষ্যৎ নিয়ে এল বড় খবর। একটি রিপোর্ট অনুসারে, তাঁর শারীরিক অবস্থার কথা চিন্তা ভাবনা করে ভবিষ্যতে তাঁকে ওয়ানডে ক্রিকেট থেকে দূরে রাখার কথা ভারতীয় ক্রিকেট বোর্ড ভাবতে পারে। এমনকি তাঁকে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় শুধুমাত্র সীমিত ওভারের নির্দিষ্ট ফরম্যাটে খেলানোর কথা ভাবছে বিসিসিআই। দাবি করা হয়েছে, বিশেষ করে টি-২০-তে খেলানোর ব্যাপারেও আলোচনা হতে পারে। 

বুমরাহ বারবার চোট পাওয়ায় চিন্তিত বিসিসিআই!

ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হলেন জাসপ্রীত বুমরাহ। কিন্তু তাঁর বারবার চোট পাওয়ার বিষয়টি নিয়ে যথেষ্ট সতর্ক রয়েছে বোর্ডও। দীর্ঘ ফরম্যাটে খেলতে গিয়ে অতিরিক্ত শারীরিক চাপ পড়ছে কি না তাঁর উপর, খতিয়ে দেখা হচ্ছে সেই বিষয়টিও।

ওয়ানডে ক্রিকেট থেকে কি সরিয়ে দেওয়া হবে বুমরাহকে?

তবে বুমরাহকে নিয়ে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এমন কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত কিংবা ঘোষণা আসেনি। ফলে তাঁকে ওয়ানডে ক্রিকেট থেকে সরিয়ে দেওয়া হবে কি না, সেটা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

আরো পড়ুন: আবারও অনিশ্চিত বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজ! ২২ গজের ময়দানে কি আর মুখোমুখি হবে এই দুই দেশ?

দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বুমরাহ:

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা চিন্তা ভাবনা করেন দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হচ্ছে বুমরাহকে নিয়ে, এমনটাই জল্পনা। ভারতীয় দলের অন্যতম সেরা পেসার বুমরাহ্কে দীর্ঘদিন ধরে সুস্থ রাখতে প্রয়োজন হলে কমানো হতে পারে তাঁর খেলার সংখ্যা। সেই জন্যই ভবিষ্যতে টেস্ট আর ওয়ানডের বদলে টি-২০-তে বেশি গুরুত্ব দেওয়া হবে কি না, সেই নিয়েই শুরু হয়ে গেছে আলোচনা।

তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হল, কবে সম্পূর্ণ ফিট হয়ে জসপ্রীত বুমরাহ জাতীয় দলে ফিরবেন? আর তিনি ফিরলেও কোন ফরম্যাটে তাঁকে খেলতে দেখা যাবে? সেই উত্তর এখনও পর্যন্ত সময়ের অপেক্ষা।

আরো পড়ুন: ভারতীয় দলে আবারও ছিটকে গেলেন এই 'খতরনাক' তারকা! শ্রীলঙ্কা সিরিজে কী অবস্থা হবে ভারতের?

ট্যাগ:IndiaJasprit Bumrah
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে