CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

আবারও অনিশ্চিত বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজ! ২২ গজের ময়দানে কি আর মুখোমুখি হবে এই দুই দেশ?

এবার রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব এসে পড়েছে বাংলাদেশ আর ভারতের ক্রিকেট সম্পর্কে। আগামী মাসেই নির্ধারিত ছয় ম্যাচের ভারত সফর নিয়েও বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার সিরিজটি বাঁচাতে আলোচনা শুরু হয়েছে দুই দেশের বিদেশমন্ত্রী পর্যায়েও। একথা জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী আমিনুল হক। কী বললেন তিনি?

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
India vs Bangladesh fights
India vs Bangladesh fights

এবার রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব এসে পড়েছে বাংলাদেশ আর ভারতের ক্রিকেট সম্পর্কে। আগামী মাসেই নির্ধারিত ছয় ম্যাচের ভারত সফর নিয়েও বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার সিরিজটি বাঁচাতে আলোচনা শুরু হয়েছে দুই দেশের বিদেশমন্ত্রী পর্যায়েও।

ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনে ফের স্থগিত  সিরিজ!

ছয় ম্যাচের এই সাদা বলের সিরিজে তিনটি একদিনের ম্যাচ আর তিনটি টি-২০ রয়েছে। এই সিরিজ মূলত গত বছরের আগস্টে হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর টানাপোড়েন তৈরি হয় ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে। তাই স্থগিত হয়ে যায় সিরিজটি।

কী বললেন বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী আমিনুল হক?

বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী আমিনুল হক বলেছেন, এখন সিরিজ নিয়ে জটিলতা কাটাতে আলোচনা চলছে মন্ত্রী পর্যায়ে। বিষয়টি নিয়ে দুই দেশের বিদেশমন্ত্রীও কথাবার্তা চালাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ অবশ্য খুব দ্রুত এই অচলাবস্থা কাটিয়ে ওঠার ব্যাপারে যথেষ্ট আশাবাদী।

হাসিনার ভারতে আশ্রয়ের পর থেকেই সম্পর্কে অবনতি:

২০২৪ সালের বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। তারপর থেকেই টানাপোড়েন বাড়তে থাকে ঢাকা আর নয়াদিল্লির সম্পর্কের মধ্যেও। ক্রিকেটের ময়দানেও পড়ে সেই রাজনৈতিক পরিস্থিতির প্রভাব।

এবারের বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে চায়নি বাংলাদেশ:

চলতি বছরের ফেব্রুয়ারিতে টি-২০ বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে যেতে বাংলাদেশ অস্বীকার করেছিল। বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাদের ম্যাচগুলি যাতে শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হয়, তার আবেদন করেছিল। তবে সেই আবেদন গ্রহণ করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। শেষ পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

আরো পড়ুন: ভারতীয় দলে আবারও ছিটকে গেলেন এই 'খতরনাক' তারকা! শ্রীলঙ্কা সিরিজে কী অবস্থা হবে ভারতের?

দ্রুত সমস্যা সমাধানে আশাবাদী আমিনুল হক:

কিন্তু সেই জটিলতার এবার দ্রুত অবসান চায় বাংলাদেশ। আমিনুল হকের মোট, যে অচলাবস্থা বিশ্বকাপ ঘিরে তৈরি হয়েছিল, তাও দ্রুত মিটিয়ে ফেলতে চাইছে ঢাকা। তিনি আশাবাদ প্রকাশ করেছেন যে, ঈশ্বরের কৃপায় খুব দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। 

পরিসংখ্যানের দিক থেকে, ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক দ্বিপাক্ষিক সিরিজে স্পষ্ট ভারতের দাপট। ২০২২ সালে বাংলাদেশ সফরে গিয়ে ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয়লাভ করে। যদিও একদিনের সিরিজে ২-১ ব্যবধানে বাংলাদেশ ভারতকে হারিয়েছিল।

তারপর ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে যায় বাংলাদেশ। সেই সফরে দুটি টেস্ট আর দুটি টি-২০ ম্যাচ খেলে দুই দল। দুই ফরম্যাটেই ভারত বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে।

এবার রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন মিটিয়ে শেষ পর্যন্ত মাঠে নির্ধারিত ছয় ম্যাচের সিরিজ গড়ায় কি না, সেই দিকেই নজর রয়েছে ক্রিকেটপ্রেমীদের।

আরো পড়ুন: ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টের দল ঘোষণা হতেই সমালোচনা শুরু! স্কোয়াডে বাদ বড় দুটি নাম!

ট্যাগ:IndiaBangladesh
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে