CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টের দল ঘোষণা হতেই সমালোচনা শুরু! স্কোয়াডে বাদ বড় দুটি নাম!

ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচের জন্য ভারতের বিপক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা করে দিল শ্রীলঙ্কা ক্রিকেট। ঐতিহাসিক গল আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৫ অগাস্ট শুরু হতে চলেছে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। যদিও গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই তারকা ব্যাটার পাথুম নিসাঙ্কা আর কুশল মেন্ডিসকে শ্রীলঙ্কা পাচ্ছে না। কেন খেলছেন না তাঁরা?

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Sri Lanka squad
Sri Lanka squad

ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচের জন্য ভারতের বিপক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা করে দিল শ্রীলঙ্কা ক্রিকেট। ঐতিহাসিক গল আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৫ অগাস্ট শুরু হতে চলেছে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। যদিও গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই তারকা ব্যাটার পাথুম নিসাঙ্কা আর কুশল মেন্ডিসকে শ্রীলঙ্কা পাচ্ছে না।

দুই খেলোয়াড়ের চোটের জন্য বাড়তি দায়িত্ব শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটারদের!

লঙ্কা প্রিমিয়ার লিগে কুশল মেন্ডিস হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পরেই দল থেকে ছিটকে গিয়েছেন। অন্যদিকে, এখনও পর্যন্ত কব্জির চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে পাথুম নিসাঙ্কা মাঠে ফিরতে পারেননি। ফলে তাঁদের অনুপস্থিতিতে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের শ্রীলঙ্কার ব্যাটিংয়ে বাড়তি দায়িত্ব গ্রহণ করতে হবে।

সহ-অধিনায়ক, ওপেনিং জুটি আর ব্যাটিং বিভাগ!

ভারতের বিপক্ষে এই সিরিজে ধনঞ্জয় ডি সিলভা শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন তরুণ অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস। নিসাঙ্কা না থাকায় ওপেনিংয়ে দেখা যেতে পারে নিশান মাদুস্কা আর লাহিরু উদারাকে। পাশাপাশি দলের ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করবে অভিজ্ঞ দিনেশ চান্দিমালের উপস্থিতি। 

প্রায় দেড় বছর পর ৩৩ বছর বয়সি উইকেটকিপার-ব্যাটার নিরোশন দিকওয়েলা টেস্ট দলে ফিরেছেন। শ্রীলঙ্কার স্কোয়াডে তাঁর প্রত্যাবর্তন অভিজ্ঞতা যোগ করেছে।

আরো পড়ুন: কপাল খারাপ শাহরুখের, কেবলমাত্র এই কারণে হাজার চেষ্টা করেও হার্দিক পান্ডিয়াকে পাবে না কেকেআর!

জয়সূর্যকে সঙ্গ দেবেন অফস্পিনার রমেশ মেন্ডিস:

গলের স্পিন সহায়ক পিচে বাঁহাতি স্পিনার প্রবাত জয়সূর্য হতে চলেছেন শ্রীলঙ্কার বোলিং আক্রমণের অন্যতম বড় অস্ত্র। শ্রীলঙ্কার হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেটশিকারি জয়সূর্য বরাবরই কার্যকর গলেই বিপক্ষের ব্যাটারদের বিরুদ্ধে। তাঁকে সঙ্গ দেবেন ১৬টি টেস্টে ইতিমধ্যেই ৭১টি উইকেট সংগ্রহ করা অফস্পিনার রমেশ মেন্ডিস।

শ্রীলঙ্কার পেস আক্রমণেও একাধিক বিকল্প:

স্পিনের পাশাপাশি পেস আক্রমণেও একাধিক বিকল্প রেখেছে শ্রীলঙ্কা। বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা এবং দিলশান মাদুশঙ্কা দলে রয়েছেন।

দুই তারকার অনুপস্থিতি সিরিজের শুরুআর শ্রীলঙ্কাকে বিপদে ফেলে কিনা, এখন সেটাই দেখার। আবার গলের স্পিন সহায়ক পরিবেশে লঙ্কানরা ভারতীয় ব্যাটারদের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত।

আরো পড়ুন: অবসরের ঘোষণা করার পরেও রাহাকে-কে নিয়ে চলছে জল্পনা,ভারত-শ্রীলঙ্কা সিরিজেই কি চমক দেবেন রাহানে?

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে