CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

অবসরের ঘোষণা করার পরেও রাহাকে-কে নিয়ে চলছে জল্পনা,ভারত-শ্রীলঙ্কা সিরিজেই কি চমক দেবেন রাহানে?

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর আবারও শিরোনামে এলেন অজিঙ্ক রাহানে। যদিও অবসর ভেঙে তিনি ভারতীয় দলের জার্সিতে ফিরছেন না। বরং তাঁকে এবার দেখা যাবে একেবারে নতুন ভূমিকায়। এবার ধারাভাষ্যকার হিসেবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে আত্মপ্রকাশ করতে চলেছেন ভারতের প্রাক্তন টেস্ট সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে। কবে থেকে শুরু হচ্ছে ম্যাচ?

Ajinkya Rahane commentary
Ajinkya Rahane commentary

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর আবারও শিরোনামে এলেন অজিঙ্ক রাহানে। যদিও অবসর ভেঙে তিনি ভারতীয় দলের জার্সিতে ফিরছেন না। বরং তাঁকে এবার দেখা যাবে একেবারে নতুন ভূমিকায়। এবার ধারাভাষ্যকার হিসেবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে আত্মপ্রকাশ করতে চলেছেন ভারতের প্রাক্তন টেস্ট সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে।

ভারত ও শ্রীলঙ্কার টেস্ট সিরিজে ধারাভাষ্যকার হিসেবে থাকবেন রাহানে!

আগামী ১৫ আগস্ট থেকে ভারত ও শ্রীলঙ্কার টেস্ট সিরিজ ২৭ আগস্ট পর্যন্ত চলবে। ব্যাট হাতে নয়, দুই ম্যাচের এই সিরিজে মাইক হাতে নিয়ে মাঠের সঙ্গে যুক্ত থাকবেন রাহানে। সনি স্পোর্টস নেটওয়ার্ক সিরিজ সম্প্রচার করবে। অনলাইনে এই ম্যাচ দেখা যাবে সনি লিভে। ধারাভাষ্যকার হিসেবে সেখানেই নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন রাহানে।

জাতীয় দলের বাইরে থাকার পর অবসর নিয়েছেন রাহানে!

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকার পর পেশাদার ক্রিকেটকে অবশেষে বিদায় জানিয়েছেন রাহানে। গত মরশুম পর্যন্ত তিনি আইপিএলে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবং দলের অধিনায়কত্বও করেছেন তিনি। কিন্তু ব্যাট হাতে তিনি প্রত্যাশিত পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছেন। তার পরই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী পরিকল্পনার আগেই রাহানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ার বিজ্ঞপ্তির মাধ্যমে।

২০২০-২১ সিজনে রাহানের নেতৃত্বে বর্ডার-গাওস্কর জেতে ভারত:

ভারতীয় ক্রিকেটে অবশ্যই উল্লেখযোগ্য রাহানের অবদান। ২০২০-২১ সিজনে তাঁর নেতৃত্বেই ভারত অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিল। তিনি দীর্ঘ সময় ধরে ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর রয়েছে তিন ফর্ম্যাটেই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা।

তরুণ ক্রিকেটারদের কাছে অনুপ্রেরণা রাহানে:

রাহানের অবসর গ্রহণের পর মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অজিঙ্ক নায়েক বলেন, ভারতীয় ক্রিকেটের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটালো রাহানের অবসর। তাঁর নিষ্ঠা, গুরুত্বপূর্ণ সময়ে পারফরম্যান্স,ভিচাপের মধ্যে শান্ত থাকার ক্ষমতা ও মুম্বই ক্রিকেটের অন্যতম মুখ করে তুলেছে তাঁকে। তিনি তরুণ ক্রিকেটারদের কাছেও অনুপ্রেরণা।

আরো পড়ুন: ফের গুজরাটেই আসতে চেয়েছিলেন হার্দিক, কিন্তু অধিনায়কত্বের শর্তেই ভেস্তে গেল সব!

পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রাহানে:

প্রথম শ্রেণির ক্রিকেটে রাহানের অভিষেকের প্রায় ১৮ বছর পর তিনি পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৮৫টি টেস্ট, ৯০টি একদিনের ম্যাচ ও ২০টি টি-২০ খেলেছেন তিনি। ৬টি দলের হয়ে আইপিএলে মোট ২১২টি ম্যাচ খেলেছেন রাহানে। দায়িত্ব পালন করেছেন রাজস্থান রয়্যালস আর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবেও।

এবার ক্রিকেটের একেবারে অন্য মঞ্চে দেখা যাবে সেই অভিজ্ঞ রাহানেকেই। কিন্তু ব্যাট হাতে প্রত্যাবর্তন নয়, তিনি ধারাভাষ্যকার হিসেবে শুরু করবেন নতুন ইনিংস। তাইতো ভারত-শ্রীলঙ্কা সিরিজে মাঠের ক্রিকেটের সঙ্গে সঙ্গে রাহানের মাইক হাতে নতুন ভূমিকাতেও সবার নজর থাকবে।

আরো পড়ুন: ওয়ানডে বিশ্বকাপ ২০২৭-এ চূড়ান্ত হয়ে গেল ১০ দলের পূর্ণ তালিকা!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে