CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

ফের গুজরাটেই আসতে চেয়েছিলেন হার্দিক, কিন্তু অধিনায়কত্বের শর্তেই ভেস্তে গেল সব!

আইপিএল নিয়ে আবারো বিরাট জল্পনা। পুরনো দল গুজরাট টাইটান্সে ফেরার জন্য নাকি আলোচনা করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডেয়া। তবে হার্দিক অধিনায়কত্বের দাবি জানানোয় নাকি শেষ পর্যন্ত ভেস্তে যায় সেই সম্ভাব্য প্রত্যাবর্তন। কী এমন বলেছিলেন হার্দিক?

Hardik Pandya could rejoin Gujarat Titans
Hardik Pandya could rejoin Gujarat Titans

আইপিএল নিয়ে আবারো বিরাট জল্পনা। পুরনো দল গুজরাট টাইটান্সে ফেরার জন্য নাকি আলোচনা করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডেয়া। তবে হার্দিক অধিনায়কত্বের দাবি জানানোয় নাকি শেষ পর্যন্ত ভেস্তে যায় সেই সম্ভাব্য প্রত্যাবর্তন।

দলের অধিনায়কত্ব পেলেই গুজরাটে ফিরতে চান হার্দিক!

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, হার্দিককে দলে ফেরানোর বিষয়ে গুজরাট টাইটান্স যথেষ্ট আগ্রহী ছিল। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে বর্তমান অধিনায়ক শুভমন গিলের সঙ্গেও আলোচনা করা হয়েছিল। হার্দিককে দলে ফেরানোর ব্যাপারে গিলও আপত্তি জানাননি। কিন্তু হার্দিকের শর্ত ছিল একটাই। সেটা হল, তিনি গুজরাটে ফিরলে দলের অধিনায়ক করতে হবে তাঁকেই। হার্দিকের এই শর্তেই আপত্তি জানিয়েছে গুজরাট ফ্র্যাঞ্চাইজি।

হার্দিকের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট!

উল্লেখ্য, হার্দিকের নেতৃত্বে ২০২২ সালে গুজরাট টাইটান্সের অভিষেক মরশুমেই দলটি আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর ২০২৪ সালে মুম্বই ইন্ডিয়ান্সে তিনি ফিরে আসেন। রোহিত শর্মার বদলে অধিনায়কত্বের দায়িত্ব পান হার্দিক।

হার্দিকের নেতৃত্বে মুম্বইয়ের আশাহত পারফরম্যান্স:

কিন্তু হার্দিক মুম্বইয়ে ফেরার পর থেকেই তাঁকে ঘিরে বিতর্ক যেন কমেনি। বিশেষ করে তাঁকে সমর্থকদের একাংশের বিরোধিতার মুখে পড়তে হয়েছিল। ২০২৬ সিজনে মুম্বইয়ের হতাশাজনক পারফরম্যান্সের পর আরও জটিল হয় পরিস্থিতি। ১৪টি ম্যাচের মধ্যে মুম্বই ১০টিতেই হেরে গিয়ে শেষ করে পয়েন্ট তালিকায় নবম স্থানে। ফলে প্রশ্ন ওঠে, দলের অধিনায়ক হিসেবে হার্দিকের ভবিষ্যৎ নিয়ে। 

আরো পড়ুন: ওয়ানডে বিশ্বকাপ ২০২৭-এ চূড়ান্ত হয়ে গেল ১০ দলের পূর্ণ তালিকা!

কী জানালেন হার্দিকের মুখপাত্র?

এদিকে এই বিষয়ে গুজরাট টাইটান্সের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। অবশ্য হার্দিকের মুখপাত্র দাবি করেছেন, হার্দিকের সরাসরি ট্রেড নিয়ে আলোচনা কোনও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে হয়নি। তবুও কোনও প্রস্তাব যদি এসে থাকে, তাহলে তা মুম্বই ইন্ডিয়ান্সের কাছেই পাঠানো হয়েছে।

সব মিলিয়ে, গুজরাটে হার্দিকের ফেরার সম্ভাবনা তৈরি হলেও, সেই দরজা হার্দিকের অধিনায়কত্বের শর্তই বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে। তাই আগামী আইপিএল মরশুমে কোন দলের হয়ে হার্দিক খেলবেন আর, মুম্বই ইন্ডিয়ান্সেই বা তাঁর জায়গা হবে কিনা, সেই নিয়ে জল্পনা আরও বাড়ল।

আরো পড়ুন: রোহিত-কোহলিদের উপর আর ভরসা নেই গম্ভীরের, এদিকে আগামী ২১ টেস্ট ম্যাচে ৫ ‘বুড়ো’-ই অস্ত্র অস্ট্রেলিয়ার!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে