CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

রোহিত-কোহলিদের উপর আর ভরসা নেই গম্ভীরের, এদিকে আগামী ২১ টেস্ট ম্যাচে ৫ ‘বুড়ো’-ই অস্ত্র অস্ট্রেলিয়ার!

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিতে আগামী কয়েক মাস ধরে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নিউ জ়িল্যান্ড আর ভারতের বিপক্ষে একাধিক গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলতে চলেছে অস্ট্রেলিয়া। এই কঠিন লড়াই এর আগে তরুন ক্রিকেটারদের পাশাপাশি, অভিজ্ঞদের ওপরেও ভরসা রাখতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

Gautam Gambhir - Virat Kohli and Rohit Sharma in test cricket
Gautam Gambhir - Virat Kohli and Rohit Sharma in test cricket

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিতে আগামী কয়েক মাস ধরে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নিউজ়িল্যান্ড আর ভারতের বিপক্ষে একাধিক গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলতে চলেছে অস্ট্রেলিয়া। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সমীকরণ বেশ কঠিন ভারতের জন্য!

ভারতীয় দলের পথ হিসেবে দায়িত্ব গ্রহণের পর গৌতম গম্ভীর লাল বলের ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের উপরেই বেশি ভরসা করছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন ও অজিঙ্ক রাহানেরা একে একে অবসর গ্রহণ করেছেন। এখন টেস্ট দলের বাইরে রয়েছেন চেতেশ্বর পুজারা আর মহম্মদ শামিও। এর প্রভাব পড়েছে ভারতের পারফরম্যান্সেও। একের পর এক সিরিজে হেরে যাওয়ার ফলে আরোও কঠিন হয়ে গিয়েছে শুভমন গিলদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সমীকরণ। 

ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া!

অন্যদিকে, অস্ট্রেলিয়া সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে, অস্ট্রেলিয়ার ভরসা রাখতে অভিজ্ঞ ক্রিকেটারদের ওপরেও। বর্তমানে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এক্কেবারে উপরে রয়েছে। তাই ফাইনালে ওঠার সম্ভাবনা তাদের জন্য সবথেকে বেশি। কিন্তু তার আগে একাধিক কঠিন সিরিজ আর অ্যাশেজ়ের লড়াই রয়েছে সামনে।

ছোট সমস্যা কাটিয়ে উঠতেই অভিজ্ঞ বোলারদের ওপর ভরসা অস্ট্রেলিয়ার:

গত অ্যাশেজ়ে চোটের জন্য মহা সমস্যায় পড়েছিল অস্ট্রেলিয়া। পুরো  সিরিজে নিয়মিত খেলতে পারেননি অধিনায়ক প্যাট কামিন্স, জশ হেজ়লউড আর নেথান লায়ন। তাই বাড়তি দায়িত্ব গ্রহণ করতে হয়েছিল মিচেল স্টার্ক আর স্কট বোলান্ডকে। বর্তমানে সেই পাঁচ জন অভিজ্ঞ বোলার সুস্থ থাকার কারণে ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁদের উপরেই ভরসা রাখছে। 

আরো পড়ুন: হঠাৎ করেই ম্যাচের মাঝে বাঁ হাতে ব্যাটিং শুরু! সুনীল গাভাস্কারের এক সিদ্ধান্তেই চমকে গেছিলেন সবাই!

‘দ্য ওল্ড গ্রুপ’-এই ভরসা ক্রিকেট অস্ট্রেলিয়ার:

এই পাঁচজন ক্রিকেটারকে ‘দ্য ওল্ড গ্রুপ’ হিসেবেই উল্লেখ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি। তিনি মনে করেন, টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতার বিকল্প কিছু নেই। দীর্ঘদিন লাল বলের ক্রিকেট খেলার মাধ্যমেই তো পরিস্থিতি বুঝে নিয়ে দ্রুত খেলার ধরন পরিবর্তন করার দক্ষতা তৈরি হয়। অতীতে অস্ট্রেলিয়াকে একাধিক সাফল্য এনে দিয়েছেন এই ক্রিকেটাররা । তাইতো গুরুত্বপূর্ণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে অজি দল তাঁদেরই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে।

একদিকে, ভারত যখন তরুণ ক্রিকেটারদের উপর নির্ভর করে দল গড়ার কথা চিন্তাভাবনা করছে, সে দিক থেকে দাঁড়িয়ে অভিজ্ঞতার উপর এই বাজি ধরতে চাইছে অস্ট্রেলিয়া। দুই দলের এই ভিন্ন কৌশলই আগামী সিরিজগুলিতে লাল বলের ক্রিকেটে নতুন লড়াইয়ের আবহ তৈরি করতে চলেছে।

আরো পড়ুন: ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের 'টিকিট' কনফার্ম! কী প্ল্যানিং রশিদ খানদের?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে