CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের 'টিকিট' কনফার্ম! কী প্ল্যানিং রশিদ খানদের?

গত ওয়ানডে বিশ্বকাপেই আফগানিস্তান নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। শুধুমাত্র অংশগ্রহণ করাই নয়, বড় দলগুলিকে হারিয়ে দিয়ে তাদের লক্ষ্য পুরো ক্রিকেটবিশ্বকে চমকে দেওয়াই, সেটাই স্পষ্ট হয়ে গিয়েছিল।

Afghanistan qualify for ODI World Cup
Afghanistan qualify for ODI World Cup

গত ওয়ানডে বিশ্বকাপেই আফগানিস্তান নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। শুধুমাত্র অংশগ্রহণ করাই নয়, বড় দলগুলিকে হারিয়ে দিয়ে তাদের লক্ষ্য পুরো ক্রিকেটবিশ্বকে চমকে দেওয়াই, সেটাই স্পষ্ট হয়ে গিয়েছিল। আবারও ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিল সেই আফগানিস্তান। আগামী বছর রশিদ খানরা খেতাব জয়ের লক্ষ্যে নামবেন আফ্রিকার মাটিতে। 

আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আফগানিস্তান!

সোমবার তিন উইকেটে আয়ারল্যান্ডকে হারি দিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত সরাসরি করল আফগানিস্তান। এই জয়ের নায়ক হলেন রশিদ খান। প্রথমে বল হাতে তিনি ৪৪ রান দিয়ে শিকার করেন তিনটি উইকেট। তারপর রান তাড়া করার সময় ব্যাট হাতেও তিনি দায়িত্বশীল ইনিংস খেলেন। ৩৭ রান করে রশিদ খান অপরাজিত থেকে জয়ের লক্ষ্যে দলকে পৌঁছে দেন তিনি। তাই,  ম্যাচ সেরার পুরস্কারও স্বাভাবিকভাবেই ওঠে তাঁর হাতে।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে আফগানরা!

বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তান অষ্টম স্থানে রয়েছে। সেই র‌্যাঙ্কিংয়ের জন্যই যোগ্যতা অর্জন পর্ব না খেলেই বিশ্বকাপে জায়গা সরাসরি করে নিয়েছে আফগানরা। দলের এই সাফল্যে অধিনায়ক রহমত শাহ-ও খুশি।

টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্স ছিল হতাশাজনক:

কিন্তু চলতি বছরের শুরুতে টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্স প্রত্যাশার তুলনায় হতাশাজনক ছিল। গ্রুপ পর্বে দু’টি ম্যাচ হেরে গিয়ে তাদের বিদায় নিতে হয়। ফলস্বরূপ প্রশ্ন উঠেছিল আফগান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ আর ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের মতো আফগানরা কি আবারো দাপট দেখাবে মাঠে? সেই সংশয় অনেকটা কাটিয়ে দিল রশিদদের দল।

আরো পড়ুন: ‘আমি প্রস্তুত...,' ৩৬ বছর বয়সেও ৫০ ওভারের ক্রিকেট খেলতে চান ভুবনেশ্বর কুমার!

গ্লেন ম্যাক্সওয়েলের দুরন্ত ইনিংসে ঘুরে যায় ম্যাচ:

এই নিয়ে চতুর্থবার আফগানিস্তান ওয়ানডে বিশ্বকাপে খেলবে। গত বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান আর শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকেও ধরাশায়ী তারা নজর কেড়েছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয়ের খুব কাছে পৌঁছে যায় আফগানরা। তবে শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরে যায় গ্লেন ম্যাক্সওয়েলের দুরন্ত ইনিংসে।

তারপর ২০২৪ সালের টি-৩০ বিশ্বকাপেও একটার পর একটা বড় বড় দলকে হারিয়ে দিয়ে আফগানিস্তান পৌঁছে যায় সেমিফাইনালে। তারপর ওয়ানডে বিশ্বকাপে আরো বড় মঞ্চ রশিদ-রহমতদের সামনে। অংশগ্রহণকারী দলের সংখ্যাও বেড়েছে আগামী বিশ্বকাপ থেকে। সেই আসরে খেলবে ১৪ টি দল। সেই জন্যই বর্তমানে ক্রিকেট বিশ্বে নজর রয়েছে আফগানিস্তানের দিকে। আবারো কি সেই রূপকথার গল্প লিখতে পারবেন রশিদরা?

আরো পড়ুন: বাংলার চন্দননগরের ক্রিকেটারের এ কি অবস্থা! অভিষেক পোড়েলের এখন রাত কাটছে জেলের অন্ধকার ঘরে?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে