CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

বাংলার চন্দননগরের ক্রিকেটারের এ কি অবস্থা! অভিষেক পোড়েলের এখন রাত কাটছে জেলের অন্ধকার ঘরে?

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার হলেন বাংলার ক্রিকেটার এবং উইকেটকিপার ব্যাটার অভিষেক পোড়েল। তাঁকে গ্রেপ্তার করেছে মগরা থানার পুলিশ। জানা গেছে, আগেই এই মামলায় কলকাতা হাইকোর্ট গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিল ক্রিকেটারকে। অভিযোগকারিণী হলেন একজন ডাক্তারি পড়ুয়া।অভিষেকের বিরুদ্ধে তাঁর অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে। কী করেছেন অভিষেক?

Abhishek Porel arrest
Abhishek Porel arrest

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার হলেন বাংলার ক্রিকেটার এবং উইকেটকিপার ব্যাটার অভিষেক পোড়েল। তাঁকে গ্রেপ্তার করেছে মগরা থানার পুলিশ। জানা গেছে, আগেই এই মামলায় কলকাতা হাইকোর্ট গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিল ক্রিকেটারকে। অভিযোগকারিণী হলেন একজন ডাক্তারি পড়ুয়া।অভিষেকের বিরুদ্ধে তাঁর অভিযোগের ভিত্তিতেই  মামলা দায়ের করা হয়েছে।

বিদেশে ঘুরতে গিয়েছিলেন অভিষেক পোড়েল ও অভিযোগকারিণী!

পুলিশ সূত্রে খবর, বর্তমানে ভিনরাজ্যে ডাক্তারি পড়ছেন হুগলির মগরা থানা এলাকার বাসিন্দা ওই তরুণী। এই বছরের ২৩ জুন মগরা থানায় তিনি অভিষেক পোড়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁদের মধ্যে প্রায় তিন বছর ধরে সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতিতে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় তাঁদের মধ্যে। বিদেশেও ঘুরতে গিয়েছিলেন দু’জনে বলে অভিযোগকারিণীর দাবি।

আগেই থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছিল দুজনের সম্পর্ক!

কিন্তু অভিষেক ধীরে ধীরে পরবর্তী সময়ে তাঁর সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন, দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় অভিযোগ। প্রায় দেড় বছর আগে একবার তাঁদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। এমনকি বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছিল। তবে সেই সময় কোনও রকম লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা যায়।

গ্রামীণ পুলিশের সুপার কুনওয়ার ভূষণ সিং মগরা থানায় যান:

চলতি বছরের জুনে মগরা থানায় তরুণী অভিযোগ জানানোর পর পুলিশ তদন্তে নামে। ঘটনার গুরুত্ব বুঝে হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুনওয়ার ভূষণ সিং মগরা থানায় যান। সেখানে ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্র আর মগরা থানার আইসির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।

চন্দননগরের বাড়ি থেকে গ্রেফতার অভিষেক পোড়েল:

তারপর একাধিকবার অভিষেক পোড়েলের চন্দননগরের বাড়িতে মগরা থানার পুলিশ যায়। তবে পুলিশ সূত্রে খবর, তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। পরবর্তীকালে দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের। পুলিশকে অভিষেককে গ্রেপ্তারের নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশের পর কলকাতা থেকে মগরা থানার পুলিশ ক্রিকেটারকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন: সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর সহধর্মিনীকে প্রাণনাশের হুমকি দেওয়া হল! তারপর....?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৬৯, ৩১১, ৩১৮ ও তথ্যপ্রযুক্তি আইনের ৬৬/৭২-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে অভিষেকের বিরুদ্ধে। গ্রেপ্তারের পর স্বাস্থ্য পরীক্ষা করা হয় তাঁর। তারপর চুঁচুড়া আদালতে তাঁকে পেশ করা হয়েছে।

জাতীয় দলে সম্ভাব্য ক্রিকেটার অভিষেক পোড়েল:

মাত্র ২৩ বছর বয়সেই অভিষেক পোড়েল বাংলার ক্রিকেটে পরিচিত মুখ হয়ে ওঠেন। বাংলা দলের অন্যতম গুরুত্বপূর্ণ উইকেটকিপার ব্যাটার তিনি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য তাঁর নাম উঠে এসেছে জাতীয় দলের সম্ভাব্য ক্রিকেটারদের তালিকাতেও। যদিও ভারতের সিনিয়র দলের অভিষেক হয়নি তাঁর।

দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলেও খেলেছেন অভিষেক। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষবার দিল্লির জার্সিতে মাঠে নামেন তিনি। তারপর থেকে ক্রিকেটের বাইরে রয়েছেন তিনি। বেঙ্গল টি-২০ লিগেও তাঁকে খেলতে দেখা যায়নি। অভিষেকের গ্রেফতারিতে ক্রিকেট মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরো পড়ুন: পরিশ্রম দিয়ে যে সবকিছু অর্জন করা যায় তা নিজের ১৭ কেজি ওজন কমিয়ে প্রমাণ করে দিলেন সরফরাজ!

ট্যাগ:Delhi Capitals

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 369 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে