CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

পরিশ্রম দিয়ে যে সবকিছু অর্জন করা যায় তা নিজের ১৭ কেজি ওজন কমিয়ে প্রমাণ করে দিলেন সরফরাজ!

জাতীয় দলে কামব্যাক করার জন্য যে জেদ আর পরিশ্রম দরকার, সরফরাজ খান তারই নজির দেখালেন এবার। জাতীয় দলের ডাক পাওয়ার ঠিক কয়েকটা দিন আগেই সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের লড়াইয়ের কথা জানিয়েছিলেন।

Sarfaraz Khan replaces Sai Sudharsan
Sarfaraz Khan replaces Sai Sudharsan

জাতীয় দলে কামব্যাক করার জন্য যে জেদ আর পরিশ্রম দরকার, সরফরাজ খান তারই নজির দেখালেন এবার। জাতীয় দলের ডাক পাওয়ার ঠিক কয়েকটা দিন আগেই সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের লড়াইয়ের কথা জানিয়েছিলেন। সুযোগ না পেলে নিজের হাতের কাছে যা কিছু আছে সেই নিয়েই লড়াই চালিয়ে দেওয়ার বার্তা দিয়েছিলেন তিনি। এবার সাই সুদর্শনের চোটের জন্য সরফরাজের সামনে খুলে গিয়েছে জাতীয় দলে ফিরে আসার দরজা। তাহলে কি এবার তিনি জাতীয় দলের সুযোগ পাবেন?

নিজের ফিটনেস আর পারফরম্যান্স নিয়ে ঘষামাজা করেছেন সরফরাজ!

গত দেড় বছরে সরফরাজ খান বিশেষভাবে নিজের ফিটনেস নিয়ে কাজ করেছেন। তিনি প্রায় ১৭ কেজি মতো ওজন ঝরিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে তিনশত রান করার পরেও থেমে থাকেননি সরফরাজ খান। বর্ষাকালে মুম্বাইতে অনুশীলনের সমস্যা থাকার জন্য ঘন্টার পর ঘন্টা ধরে তিনি অনুশীলন করেছেন কাশ্মীর স্টেডিয়ামে গিয়ে। নিজের প্রস্তুতিকে আরো শক্ত পোক্ত করে তুলেছেন স্থানীয় বোলারদের বিরুদ্ধে ব্যাটিং করার মধ্য দিয়ে। 

সাই সুদর্শন চোট পেতেই প্রত্যাবর্তন করছেন সরফরাজ!

নিউজিল্যান্ড সিরিজের দলের ব্যর্থতার জন্য প্রশ্নের আঙুল উঠেছিল সরফরাজের দিকে। তিনি ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত রান করার পাশাপাশি, ইংল্যান্ড সফরে গিয়ে ভারত 'এ' দলের হয়েও রান করেছিলেন। কিন্তু তবুও জাতীয় দলে ফিরে আসার সুযোগ পাননি তিনি। অল্পের জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজের সুযোগ হাতছাড়া হয়েছিল সরফরাজের। তবে এবার সাই সুদর্শন চোট পাওয়ার জন্য তাঁর প্রত্যাবর্তনের দরজা খুলে গিয়েছে বলাই যায়। 

আরো পড়ুন: বিসিসিআইয়ের চোখে ধূলো দিয়ে আইপিএলে খেলেছেন ভারতীয় ক্রিকেটারেরা! এক অভিযোগেই তোলপাড় ভারতীয় ক্রিকেট মহল!

ধ্রুব জুরেলের সাম্প্রতিক ফ্রম তেমন ভালো না:

জানা গিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই টেস্টে সরফরাজ প্রথম একাদশেও জায়গা করে নিতে পারেন। পক্ষে যাচ্ছে না ধ্রুব জুরেলের সাম্প্রতিক ফর্মও। প্রস্তুতি ম্যাচে ধ্রুব জুরেল বড় রান করতে পারেননি। পাশাপাশি তাঁর দুর্বলতা রয়েছে অফস্পিনের বিরুদ্ধেও। সেখানে শটের বৈচিত্র রয়েছে সরফরাজের হাতে। প্রথাগত শটের সঙ্গে সঙ্গে রিভার্স সুইপ খেলতেও তিনি সিদ্ধহস্ত।

আইপিএলের পর মুম্বই টি-২০ লিগেও সরফরাজ কয়েকটি ভাল ইনিংস খেলেছিলেন। তারপর কাশ্মীরে গিয়ে অনুশীলন করেছেন। মুম্বই ক্রিকেট সংস্থার কৃত্রিম ঘাসের পিচে ব্যাটিং করেছেন। নিয়মিত নেটে নিজেকে প্রস্তুত করেছেন দীর্ঘ সময় কাটিয়ে। অনেকটাই কাটিয়ে উঠেছেন ফিটনেসের ঘাটতি। তাই এবার জাতীয় দলে ফিরে এসে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পেয়েছেন সরফরাজ খান।

আরো পড়ুন: শ্রীলঙ্কাকে ধরাশায়ী করতে কোন প্ল্যান নিচ্ছেন গৌতম গম্ভীর, গম্ভীরের 'মেগা প্ল্যান' ফাঁস!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে