CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

শ্রীলঙ্কাকে ধরাশায়ী করতে কোন প্ল্যান নিচ্ছেন গৌতম গম্ভীর, গম্ভীরের 'মেগা প্ল্যান' ফাঁস!

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে ভারত ৬ উইকেটের দারুন জয় পেয়েছে। এই জয়ের পর দলের মধ্যে আত্মবিশ্বাসও বেড়েছে। শনিবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ভারতের লক্ষ্য থাকবে গুরুত্বপূর্ণ পয়েন্টের অর্জন করা।

Gambhir plan vs Sri Lanka
Gambhir plan vs Sri Lanka

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে ভারত ৬ উইকেটের দারুন জয় পেয়েছে। এই জয়ের পর দলের মধ্যে আত্মবিশ্বাসও বেড়েছে। শনিবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ভারতের লক্ষ্য থাকবে গুরুত্বপূর্ণ পয়েন্টের অর্জন করা। গলের স্পিন সহায়ক পরিবেশের কথা মাথায় রেখে একাধিক পরিবর্তনের সম্ভাবনা থাকছে একাদশে।

চোট কাটিয়ে ফিরেছেন শুভমান গিল!

সবচেয়ে বড় স্বস্তি হল, ফিট হয়ে ফিরেছেন অধিনায়ক শুভমান গিল। আঙুলের চোট নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে প্রস্তুতি ম্যাচের শেষ দিনে ব্যাট হাতে দারুন পারফরম্যান্স করে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন গিল। গিলের প্রত্যাবর্তনে ভারতের টপ অর্ডার আরও শক্তিশালী হবে। তাঁর সাথে বড় দায়িত্ব থাকবে যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল এই দেবদত্ত পাডিক্কালের মতো ব্যাটারদের ওপরও।

৩ জন স্পিন অলরাউন্ডারকে একসাথে খেলানোর সম্ভবনা রয়েছে!

গলের পিচের চরিত্রের কথা মাথায় রেখে স্পিন অলরাউন্ডারদের নিয়ে প্রধান কোচ গৌতম গম্ভীর বিশেষ পরিকল্পনা করছেন। সারাংশ জৈন, মানব সুতার আর রবীন্দ্র জাডেজাকে প্রস্তুতি ম্যাচে ব্যাট ও বল—দুটি বিভাগেই সুযোগ দেওয়া হয়েছে যথেষ্ট। ফলে প্রথম টেস্টে একসঙ্গে তিন স্পিন-অলরাউন্ডারকে খেলানোর সম্ভাবনা তৈরি হয়েছে। তাঁদের সঙ্গে যদি কুলদীপ যাদব থাকেন, তাহলে চার স্পিনারের শক্তি নিয়ে মাঠে নামার সম্ভবনা রয়েছে ভারতের।

আরো পড়ুন: Shakib Al Hasan: নতুন করে সমস্যায় পড়ে গেলেন শাকিব আল হাসান, বিশ্বকাপ খেলার স্বপ্নে 'মাটি চাপা' পড়তে চলেছে!

পেস বিভাগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন গম্ভীর!

কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে পেস বিভাগেও। নতুন বলে আক্রমণের দায়িত্ব দেওয়া হতে পারে মহম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণার ওপর। গলের উইকেটে শুরুতে পেসারদের সাথে সাথে ম্যাচ যত এগোবে, আরও বাড়তে পারে স্পিনারদের প্রভাব।

উইকেটরক্ষক নিয়ে উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। ঋষভ পন্থ আর ধ্রুব জুরেল প্রস্তুতি ম্যাচে দুজনেই নিজেদের প্রমাণ করার চেষ্টা করেছেন। পন্থের অভিজ্ঞতা আর ম্যাচ ঘোরানোর ক্ষমতা কিছুটা এগিয়ে রেখেছে তাঁকে। তবে উপেক্ষা করার মতো নয় জুরেলের ধারাবাহিকতাও। তাইতো শনিবার টসের আগে পর্যন্ত এই জায়গায় চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে, সেই নিয়ে আগ্রহ থাকবে সকলের।

আরো পড়ুন: আইপিএল ২০২৭-এ এন্ট্রি নিতে পারে বাংলার নতুন অলরাউন্ডার করণ, করণের খেলা দেখে মুগ্ধ সৌরভ, যুবরাজরা!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে