CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

আইপিএল ২০২৭-এ এন্ট্রি নিতে পারে বাংলার নতুন অলরাউন্ডার করণ, করণের খেলা দেখে মুগ্ধ সৌরভ, যুবরাজরা!

আইপিএল ২০২৭ সিজনে দিল্লি ক্যাপিটালসও তার প্রস্তুতি শুরু করে দিয়েছে এখন থেকেই। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ট্রায়াল ক্যাম্পে দিল্লির কোচিং টিমের সাথে যুক্ত সৌরভ গঙ্গোপাধ্যায় আর যুবরাজ সিংহ দেশের একাধিক তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স খতিয়ে দেখলেন। সেখানেই বাংলার স্পিনার-ব্যাটার করণ লাল নজর কেড়েছেন সকলের।

Delhi Capitals Sourav Ganguly and Yuvvraj Singh
Delhi Capitals Sourav Ganguly and Yuvvraj Singh

আইপিএল ২০২৭ সিজনে দিল্লি ক্যাপিটালস-ও তার প্রস্তুতি শুরু করে দিয়েছে এখন থেকেই। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ট্রায়াল ক্যাম্পে দিল্লির কোচিং টিমের সাথে যুক্ত সৌরভ গঙ্গোপাধ্যায় আর যুবরাজ সিংহ দেশের একাধিক তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স খতিয়ে দেখলেন। সেখানেই বাংলার স্পিনার-ব্যাটার করণ লাল নজর কেড়েছেন সকলের। কী এমন বিশেষত্ব রয়েছে তাঁর?

সৌরভ-যুবরাজদের পছন্দের তালিকায় রয়েছেন বাংলার দুই ক্রিকেটার!

করণের পারফরম্যান্স ব্যাটিং আর বোলিং দুই বিভাগেই পছন্দ হয়েছে সৌরভ-যুবরাজদের। তাই আসন্ন আইপিএল নিলামে থাকতে পারে তাঁর নাম বলে মনে করা হচ্ছে। করণকে নিলাম থেকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাতে পারে দিল্লি ক্যাপিটালস। দিল্লির ট্রায়াল ক্যাম্পে বাংলার আরও এক ক্রিকেটার রোহিত যাদবও অংশ নিয়েছেন।

আইপিএল ২০২৭-এ নিজেদের দলের শক্তি বাড়াতে চাইছে দিল্লি:

গত মরসুমে প্রত্যাশিত সাফল্য পায়নি দিল্লি। পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে শেষ করে অক্ষর পটেল, লোকেশ রাহুলদের নিয়ে গড়া এই দল। তাই নতুন সিজনের আগে তরুণ প্রতিভা খুঁজে ফ্র্যাঞ্চাইজিটি দলে শক্তি বাড়ানোর কাজ শুরু করেছে।

দিল্লির কর্তাদের পছন্দ শুভংয়ের অলরাউন্ড পারফরম্যান্সও:

করণ ছাড়াও কর্ণাটকের ব্যাটিং অলরাউন্ডার শুভং হেগড়ে নজর কেড়েছেন বেঙ্গালুরুর ট্রায়ালে। মহারাজা টি-২০ ট্রফিতে ১৩৯.৩০ স্ট্রাইক রেটে ২৮০ রান করার করেন ২৫ বছর বয়সী শুভং। ১৪টি উইকেটও নিয়েছিলেন তিনি। দিল্লির কর্তাদের পছন্দ হয়েছে তাঁর অলরাউন্ড পারফরম্যান্সও। 

আরো পড়ুন: বৈভবের বয়স কি সত্যিই ১৫? ভারতের বাইরে 'বস বেবি'-র বয়স নিয়ে চলছে সন্দেহ!

এ ছাড়াও মধ্যপ্রদেশের স্পিনার শিবম শুক্ল, বিদর্ভের ব্যাটার আমন মোখাড়ে আর অন্ধ্রপ্রদেশের রবিকিরণ এম-কে নিয়েও আগ্রহ প্রকাশ করেছে দিল্লি। যদিও এখনও প্রাথমিক এই তালিকা। ল আরও তরুণ ক্রিকেটারকে দেখে আগামী দিনে তাঁদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে সম্ভাবনাময়দের। অবশেষে যাঁদের দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে, আইপিএল নিলামের তালিকায় তাঁদের নাম রাখা হবে।

আগামী সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হওয়ার দৌড়ে রয়েছেন। অন্যদিকে, ব্যাটিং কোচ হিসেবে যুবরাজ সিংহ দায়িত্বে আসতে পারেন। সেই কারণেই তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে নতুন প্রতিভা খোঁজার কাজে। শেষ পর্যন্ত দিল্লির জার্সিতে বাংলার করণ লাল আইপিএলে সুযোগ পান কি না, তারই অপেক্ষা।

আরো পড়ুন: প্রতিভা থাকা সত্ত্বেও শামির কদর করছেন না নির্বাচকরা, তাই এবার শামিকে বড় 'পরামর্শ' দিলেন জাহির খান!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে