CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

বৈভবের বয়স কি সত্যিই ১৫? ভারতের বাইরে 'বস বেবি'-র বয়স নিয়ে চলছে সন্দেহ!

গত এক বছরে ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কিন্তু মাঠে তাঁর দুর্দান্ত ব্যাটিং, আত্মবিশ্বাস আর আগ্রাসী ক্রিকেট খেলার স্পেল সেই সমস্ত বিতর্ককে যেন একেবারে পিছনে ফেলে দিয়েছে। তবে এবার বৈভবের বয়স নিয়ে দীর্ঘদিন ধরে চলতে থাকা আলোচনা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি। ঠিক কী বললেন তিনি?

Vaibhav Suryavanshi real age
Vaibhav Suryavanshi real age

গত এক বছরে ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী-র বয়স নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কিন্তু মাঠে তাঁর দুর্দান্ত ব্যাটিং, আত্মবিশ্বাস আর আগ্রাসী ক্রিকেট খেলার স্পেল সেই সমস্ত বিতর্ককে যেন একেবারে পিছনে ফেলে দিয়েছে। তবে এবার বৈভবের বয়স নিয়ে দীর্ঘদিন ধরে চলতে থাকা আলোচনা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি।

বৈভবের বয়স নিয়ে সন্দেহ করছেন ব্রেট লি!

ব্রেট লি একটি ইউটিউব চ্যানেলে বলেন, বৈভবের বয়স ১৫ বা ১৬, ১৭ কিংবা ১৮—যাই হোক না, তরুণ ক্রিকেটারের প্রতিভাই হল তাঁর কাছে আসল। ভারতের বাইরে বৈভবের বয়স নিয়ে এখনও অনেকেই প্রশ্ন তোলেন বলে জানিয়েছেন ব্রেট লি। কিন্তু বয়সের অঙ্কে না গিয়ে ব্রেট লি বরং সকলকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁর ক্রিকেটীয় দক্ষতার দিকে।

বৈভবের আইপিএল পারফরম্যান্সের প্রশংসায় মজলেন ব্রেট লি!

প্রাক্তন অস্ট্রেলীয় পেসার বৈভবের আইপিএল পারফরম্যান্সেরও অনেক প্রশংসা করেছেন। বিশেষ করে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তাঁর ৯৭ রানের ইনিংসটি উল্লেখ করেছেন লি। তিনি বলেন, অস্ট্রেলিয়ার জোরে বোলারদের বিপক্ষে যেভাবে নির্ভয়ে হুক আর পুল শট খেলেছেন বৈভব, সেটা তাঁর অসাধারণ আত্মবিশ্বাসেরই প্রমাণ।

আরো পড়ুন: প্রতিভা থাকা সত্ত্বেও শামির কদর করছেন না নির্বাচকরা, তাই এবার শামিকে বড় 'পরামর্শ' দিলেন জাহির খান!

স্বাভাবিক ছন্দে ক্রিকেট খেলুক বৈভব, এটাই চাইছেন লি:

তবে ব্যাটিং নয়, তাঁর মানসিক দিক হল বৈভবের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমনটাই মনে করেন ব্রেট লি। তাঁর কথায়, এখনও খুবই তরুণ বৈভব। তাই তাঁর উপর অতিরিক্ত প্রত্যাশা কিংবা চাপ তৈরি না করে, স্বাভাবিক ছন্দে তাঁকে ক্রিকেট উপভোগ করার সুযোগ দিতে হবে।

বৈভবের বিপক্ষে বল করলে কী করতেন ব্রেট লি?

বৈভবের মতো একজন হুক ও পুলে দক্ষ ব্যাটারের বিপক্ষে নিজে বোলিং করলে কী পরিকল্পনা করতেন তিনি, তাও জানালেন লি। তাঁকে মতে, এমন ব্যাটারের বিপক্ষে চ্যালেঞ্জ গ্রহণ করতেন তিনি। ভিডিও বিশ্লেষণ করে বোলিং করার পরিকল্পনা করতেন শরীর লক্ষ্য করে। বৈভব ছক্কা মারলেও তাতে পিছিয়ে যেতেন না তিনি, বরং ফের আক্রমণ করতেন একই পরিকল্পনা নিয়ে।

বৈভবের বয়স নিয়ে বিতর্ক থাকলেও, ব্রেট লির বার্তা স্পষ্ট—বৈভব সূর্যবংশীর বয়সের অঙ্ক নয়, বরং তাঁর প্রতিভা, আত্মবিশ্বাস এবং মাঠের পারফরম্যান্সই আলোচনার মূল আলোচনার হওয়া উচিত।

আরো পড়ুন: কেকেআরে কোনোমতেই আসতে পারবেন না হার্দিক! কিন্তু কেন? অশ্বিন জানিয়ে দিলেন আসল কথা!

ট্যাগ:IndiaVaibhav Suryavanshi

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে