CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

প্রতিভা থাকা সত্ত্বেও শামির কদর করছেন না নির্বাচকরা, তাই এবার শামিকে বড় 'পরামর্শ' দিলেন জাহির খান!

অভিজ্ঞ পেসার মহম্মদ শামি দীর্ঘদিন ধরেই ভারতীয় জাতীয় দলের বাইরেই রয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পরেও, জাতীয় দলে কামব্যাক করার সুযোগ পাচ্ছেন না তিনি। জাসপ্রীত বুমরাহ চোট পাওয়ার পর শামিকে খেলানোর দাবি উঠেছিল শ্রীলঙ্কা সফরে।

Zaheer Khan on Mohammed Shami
Zaheer Khan on Mohammed Shami

অভিজ্ঞ পেসার মহম্মদ শামি দীর্ঘদিন ধরেই ভারতীয় জাতীয় দলের বাইরেই রয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পরেও, জাতীয় দলে কামব্যাক করার সুযোগ পাচ্ছেন না তিনি। জাসপ্রীত বুমরাহ চোট পাওয়ার পর শামিকে খেলানোর দাবি উঠেছিল শ্রীলঙ্কা সফরে। তবে সেই দাবিতে সাড়া দেয়নি নির্বাচকরা। উল্টে অপেক্ষাকৃত অপরিচিত নাম গুরনুর ব্রারকে দলে সুযোগ দেওয়া হয়েছে। তাহলে কি জাতীয় দলে ফেরার রাস্তা বন্ধ হয়ে গেল মহম্মদ শামির?

জাহির খান মহম্মদ শামিকে কী পরামর্শ দিলেন?

এই পরিস্থিতিতে ভারতের প্রাক্তন পেসার জাহির খান শামিকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, জাতীয় দলের সুযোগ পাবেন কি পাবেন না সেই নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা না করে নিজের নিয়ন্ত্রণে থাকা ব্যাপারগুলিতে যাতে মহম্মদ শামির মনোযোগ দেন সেই বার্তায় দিলেন। জাতীয় দলে সুযোগ মিলবে কি না, তা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে শামির উচিত নিজের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলিতে মন দেওয়া। অর্থাৎ বর্তমানে শামির লক্ষ্য হওয়া উচিত, ভালো থেকে আরো ভালো পারফরম্যান্স করা। 

শুধুমাত্র নিজের পারফরম্যান্সেই মনোযোগ দেওয়া উচিত শামির!

জাহির বলেন, শামিকে নিজেকে আগামী দিনের কোথায় দেখতে চান, সেটা নিজেকেই ঠিক করতে হবে। যদি ক্রিকেট খেলতে চান তাহলে তাঁকে আরো ভালো পারফমেন্স করার মধ্য দিয়ে প্রমাণ করতে হবে, আগামী ২০২৭ বিশ্বকাপের জন্য এখনো তিনি প্রস্তুত। দল নির্বাচন নিয়ে ভাবনা কিংবা দল পরিচালন সমিতির কোন সিদ্ধান্ত নেয় তাঁর হাতে। তাই সেই সমস্ত ব্যাপার নিয়ে চিন্তাভাবনা না করে শামির নিজের খেলায় মনোনিবেশ করা উচিত।

আরো পড়ুন: কেকেআরে কোনোমতেই আসতে পারবেন না হার্দিক! কিন্তু কেন? অশ্বিন জানিয়ে দিলেন আসল কথা!

দলের জন্য কীভাবে অবদান রাখা যায় সেই বিষয়ে ভাবুন শামি:

জাহির আরও বলেন, কীভাবে দলের জন্য তিনি আরও বেশি অবদান রাখতে পারেন, সেটাও শামির ভাবা উচিত। তাঁর নিয়ন্ত্রণে যেটুকু রয়েছে, সেই টুকু নিয়েই তাঁর কাজ করা দরকার। তাঁকে নিয়ে কী ভাবছে দল পরিচালন সমিতি, সেটা শামি জানেন না। কিন্তু জাহির মনে করেন, নিজের পারফরম্যান্সের দিকে মনোযোগ দেওয়ার জন্যই বর্তমানে এখনও এত ভালো খেলছেন শামি।

এখনও তাঁর জন্য জাতীয় দলের দরজা পুরোপুরি বন্ধ হয়নি বলেই মনে করেন জাহির। তাঁর মতে, শামি যদি নিজেকে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে প্রমাণ করতে পারেন, তাহলে আগামী দিনে নির্বাচকদের নজরে আবারও উঠে আসার সুযোগ পেতে পারেন। তাই শুধুমাত্র অপেক্ষা না করে শামির কাছে।

আরো পড়ুন: টাকা নেই নাকি অন্য কিছু — কেন উত্তরাখন্ডে জমি পাচ্ছেন না ঋষভ পন্থ?

ট্যাগ:IndiaMohammed Shami

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে