CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

টাকা নেই নাকি অন্য কিছু — কেন উত্তরাখন্ডে জমি পাচ্ছেন না ঋষভ পন্থ?

নিজের রাজ্য উত্তরাখণ্ডে এবার স্থায়ীভাবে বসবাস করতে চাইছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। সেই জন্যই উপযুক্ত জায়গা খুঁজছেন তিনি।

Rishabh Pant with Uttarakhand CM
Rishabh Pant with Uttarakhand CM

নিজের রাজ্য উত্তরাখণ্ডে এবার স্থায়ীভাবে বসবাস করতে চাইছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। সেই জন্যই উপযুক্ত জায়গা খুঁজছেন তিনি। কিন্তু গত তিন বছর ধরে জমি খুঁজেও কোন লাভ না হওয়ায়, এবার তিনি সরাসরি সাহায্যের আবেদন জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি-র কাছে। 

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী ধামিকে বার্তা দিলেন ঋষভ পন্থ!

ঋষভ পন্থের জন্ম রুরকিতে। দীর্ঘদিন ক্রিকেটের পেশাগত জীবনের জন্য তিনি দিল্লিতে থাকলেও নিজের শিকড়ের রাজ্য উত্তরাখণ্ডে ফিরে যেতে চান তিনি। সেখানেই ভারতীয় ক্রিকেটার নিজের প্রথম বাড়ি তৈরি করার ইচ্ছা প্রকাশ জানিয়েছন তিনি। বর্তমানে টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল শ্রীলঙ্কায় রয়েছে। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী ধামিকে উদ্দেশ্য করে ঋষভ বার্তা দেন।

দিল্লি থেকে উত্তরাখণ্ডে বসবাস করতে চান ঋষভ!

নিজের পোস্টে ঋষভ জানিয়েছেন, দিল্লি থেকে উত্তরাখণ্ডে নিজের ‘বেস’ সরিয়ে নেওয়ার উদ্দেশ্যেই জমি কেনার চেষ্টা করছেন তিনি। তবে, তিন বছর ধরে অনেক চেষ্টা করেও তাঁর প্রয়োজন অনুসারে বসবাসের উপযোগী তেমন কোনও জায়গা খুঁজে পাননি। সেই জন্যই বিষয়টি দেখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি।

উত্তরাখণ্ডের উন্নয়নে অবদান রাখতে চান ঋষভ:

ঋষভ আরও স্পষ্ট করে জানান, সরকারের কাছ থেকে তিনি বিনামূল্যে জমি চাইছেন না। বরং যে নির্ধারিত দাম সরকার ঠিক করবে, সেই দামেই তিনি জমি কিনতে প্রস্তুত। নিজের রাজ্যেই প্রথম বাড়ি তৈরি করার সঙ্গে সঙ্গে উত্তরাখণ্ডের উন্নয়নে ভারতীয় তারকা অবদান রাখার ইচ্ছার প্রকাশ করেছেন। উত্তরাখণ্ডের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। রুরকিতে জন্ম নেওয়ার পর তাঁর ক্রিকেটযাত্রার শুরু সেখানেই। পরবর্তীকালে পেশাদার ক্রিকেটের জন্য তিনি দিল্লিতে চলে গেলেও নিজের রাজ্যের প্রতি তাঁর টান আজও অটুট।

আরো পড়ুন: ২০২৭ আইপিএলে আর খেলবেন না অস্ট্রেলিয়ার নামি ক্রিকেটারেরা! কিন্তু কেন? কে দিলেন এই ইঙ্গিত?

জমি কেনার বিষয়ে উত্তরাখণ্ডে রয়েছে প্রচুর বিধি-নিষেধ:

এদিকে উত্তরাখণ্ডে জমি কেনার বিষয়ে বহু বিধি নিষেধ রয়েছে। ২০২৫ সালের নতুন ভূমি আইন অনুসারে, বাইরেটা আছে এর বাসিন্দাদের কৃষিজমের কেনার বিষয়ে বেশ কয়েকটি কঠোর নিষেধাজ্ঞা আছে। হরিদ্বার আর উধম সিং নগর ছাড়া বাইরের রাজ্যের বাসিন্দারা রাজ্যের অধিকাংশ পার্বত্য জেলায় কৃষি বা উদ্যানপালনের জন্য জমি কিনতে পারেন না। নির্দিষ্ট সীমা আর হলফনামা দেওয়ার নিয়ম রয়েছে আবাসিক জমির ক্ষেত্রেও। কিন্তু ঋষভ পন্থ যেহেতু উক্তরোখণ্ডের বাসিন্দা তাই সে ক্ষেত্রে তাঁর ওপর এই বিধি নিষেধ পুরোপুরি প্রযোজ্য হবে না। তাই এবার দেখার মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, জমি খোঁজার এই সমস্যা সমাধান করতে পারেন কিনা।

আরো পড়ুন: একটা সময়ে সরকারি চাকরি করতেন বিরাট কোহলি, মাস গেলে পেতেন মোটা বেতনও, কিন্তু কেন খুইয়েছিলেন সেই চাকরি?

ট্যাগ:IndiaRishabh Pant

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে