CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

কেকেআরে কোনোমতেই আসতে পারবেন না হার্দিক! কিন্তু কেন? অশ্বিন জানিয়ে দিলেন আসল কথা!

মুম্বই ইন্ডিয়ান্সে কী হবে হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ? সেই নিয়ে জল্পনা বাড়ছে দিন দিন। তাহলে কি সত্যি তারকা অলরাউন্ডারকে ছেড়ে দেবে দল? গত আইপিএলের পর থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দলের অন্দরে। আর যদি ছেড়েই দেয়, তবে কি কলকাতা নাইট রাইডার্স অথবা চেন্নাই সুপার কিংস তাঁকে জল নেবে?

Hardik Pandya KKR transfer
Hardik Pandya KKR transfer

মুম্বই ইন্ডিয়ান্সে কী হবে হার্দিক পাণ্ডিয়া-র ভবিষ্যৎ? সেই নিয়ে জল্পনা বাড়ছে দিন দিন। তাহলে কি সত্যি তারকা অলরাউন্ডারকে ছেড়ে দেবে দল? গত আইপিএলের পর থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দলের অন্দরে। আর যদি ছেড়েই দেয়, তবে কি কলকাতা নাইট রাইডার্স অথবা চেন্নাই সুপার কিংস তাঁকে জল নেবে? কিন্তু প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন মনে করে, বিষয়টি একেবারেই এতটা সহজ নয়। কেন একথা বললেন তিনি?

কেকেআর কিংবা সিএসকে নিতে পারে হার্দিককে!

মিনি নিলামের সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। তার আগে হার্দিকের ভবিষ্যৎ নিয়ে ক্রিকেটারদের কেনাবেচার পর্বেই বড় সিদ্ধান্ত সামনে আসার কথা। হার্দিকের নেতৃত্ব ও পারফরম্যান্স নিয়ে কতটা সন্তুষ্ট মুম্বই শিবির, সেই নিয়েও প্রশ্ন রয়েছে। এর মধ্যেই তাঁকে নেওয়ার ব্যাপারে কেকেআর আর সিএসকে-র মতো দল আগ্রহী বলে জল্পনা চলছে।

হার্দিকের কেকেআরে আসা নিয়ে ঠিক কী বলছেন অশ্বিন?

যদিও অশ্বিন মনে করেন,  হার্দিককে মুম্বই ইন্ডিয়ান্স যে ছেড়েই দেবে, এই ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই। তাঁকে ছেড়ে দিলে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে প্রতিদ্বন্দ্বী দল—এটাই বড় সমস্যা মুম্বইয়ের কাছে।

হার্দিককে ছাড়লে কী পাবে মুম্বই?

অশ্বিন যুক্তি দিয়েছেন, হার্দিকের মতো একজন অলরাউন্ডারকে রিলিজ করে দেওয়ার আগে বারবার ভাবতে হবে মুম্বইকে, বিনিময়ে কী পাবে তারা। তিনি মনে করেন, পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই,পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই আর তিনবারের চ্যাম্পিয়ন কেকেআরের মধ্যে হার্দিককে নিয়ে যদি টানাটানি হয়, তবে কেন তাঁকে ছেড়ে মুম্বই নিজেদের আরও শক্তিশালী করবে প্রতিদ্বন্দ্বী দলকে?

আরো পড়ুন: একটা সময়ে সরকারি চাকরি করতেন বিরাট কোহলি, মাস গেলে পেতেন মোটা বেতনও, কিন্তু কেন খুইয়েছিলেন সেই চাকরি?

হার্দিককে ছাড়লে সমস্যায় পড়বে মুম্বই!

আরও একটি সম্ভাবনার কথা বলেছেন অশ্বিন। তিনি মনে করেন, যদি হার্দিকের বিনিময়ে কেকেআর হর্ষিত রানা আর রিঙ্কু সিংকে মুম্বইয়ে দেওয়ার প্রস্তাব রাখেন, তাতেও লাভবান হতে পারে মুম্বই। যদি ক্যামেরন গ্রিন অ্যাশেজে খেলে, আইপিএলে তাঁর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে যেতে পারে। তাই হার্দিককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত আরও জটিল হয়ে যেতে পারে মুম্বইয়ের জন্য।

 একই সমস্যা রয়েছে চেন্নাই সুপার কিংসের ক্ষেত্রেও। অশ্বিন মনে করেন, হার্দিকের পরিবর্তে চেন্নাইকে ছাড়তে হতে পারে নিজেদের পেসার ও শিবম দুবের মতো ক্রিকেটারকে। এই পরিস্থিতিতে দুর্বল হয়ে যেতে পারে চেন্নাইয়ের ভারতীয় বোলিং বিভাগ।

তাই হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে কেকেআর এবং সিএসকে-র আগ্রহ রয়েছে। তবে তাঁকে মুম্বই থেকে নিয়ে আসা যে সহজ নয়, সেটাই মনে করেন রবিচন্দ্রন অশ্বিন। শেষমেষ হার্দিক মুম্বইতেই থাকবেন, নাকি যোগ দেবেন নতুন দলে সেটাই দেখার।

আরো পড়ুন: আগামী ম্যাচ খেলতে ঠিক কবে দেখা যাবে 'SKY'-কে? পরের ম্যাচেই ধামাকা দেবেন সূর্যকুমার!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে