CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

আগামী ম্যাচ খেলতে ঠিক কবে দেখা যাবে 'SKY'-কে? পরের ম্যাচেই ধামাকা দেবেন সূর্যকুমার!

সূর্যকুমার যাদব টি-২০ বিশ্বকাপজয়ী দলের অধিনায়কত্ব হারিয়েছেন। তারপর দল থেকেও বাদ পড়েছেন তিনি। যদিও ক্রিকেটের সমস্ত ধাক্কাকে এবার পেছনে ফেলে নিজেকে নতুন খেলায় নিয়োজিত করতে চলেছেন টিম ইন্ডিয়ার এই ক্রিকেট তারকা। কী এমন খেলায় মজলেন সূর্যকুমার যাদব?

Suryakumar Yadav MLBX
Suryakumar Yadav MLBX

সূর্যকুমার যাদব টি-২০ বিশ্বকাপজয়ী দলের অধিনায়কত্ব হারিয়েছেন। তারপর দল থেকেও বাদ পড়েছেন তিনি। যদিও ক্রিকেটের সমস্ত ধাক্কাকে এবার পেছনে ফেলে নিজেকে নতুন খেলায় নিয়োজিত করতে চলেছেন টিম ইন্ডিয়া-র এই ক্রিকেট তারকা।

বেসবল বা এমএলবিতে দেখা যাবে সূর্যকুমার যাদবকে!

বেসবল বা এমএলবি ঘোষণা করেছে মেজর লিগ, প্রথমবারের মতো আগামী ২৪ অক্টোবর মুম্বইতে আয়োজিত হতে যাচ্ছে তাদের বিশেষ বেসবল ইভেন্ট ‘এমএলবিএক্স’। এই ইভেন্ট আয়োজিত হবে আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সের মুম্বই ফুটবল অ্যারেনায়। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন সূর্যকুমার যাদব।

এমএলবির প্রাক্তন তারকা নিক সুইশার ও অ্যাড্রিয়ান গঞ্জালেজও থাকছেন প্রতিযোগিতায়!

শুধুমাত্র সূর্যকুমার নন, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এমএলবির প্রাক্তন তারকা নিক সুইশার ও অ্যাড্রিয়ান গঞ্জালেজও। পরবর্তী সময়ে ঘোষণা করা হবে অনুষ্ঠানে অংশ গ্রহণ করা অন্যান্য খেলোয়াড়দের নাম বলে জানিয়েছে এমএলবি।

ভারতে বেসবলের জনপ্রিয়তা বাড়াতে এমন উদ্যোগ:

ভারতে বেসবলের জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যেই এমন উদ্যোগ। সূর্যকুমার যাদব-কে গত মাসেই ভারতে বেসবলের প্রচারের জন্য এমএলবি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করে।

আরো পড়ুন: বিনোদ কাম্বলি বা পৃথ্বী শ-র মতোই হাল হতে পারে ১৫ বছরের বৈভবের? বৈভবকে সতর্কবার্তা দিয়ে দিলেন কেকেআরের প্রাক্তনী!

মূল বেসবলের তুলনায় ‘এমএলবিএক্স’ আলাদা:

‘এমএলবিএক্স’ মূল বেসবলের তুলনায় একেবারেই আলাদা ফরম্যাট। সাধারণ বেসবলের ক্ষেত্রে প্রত্যেকটি দলে নয়জন করে খেলোয়াড় থাকেন। আর ম্যাচ চলে নয়টি ইনিংস জুড়ে। তবে এমএলবিএক্সে মাত্র তিনজন খেলোয়াড় প্রতিটি দলে থাকেন। ম্যাচে তিনটি ইনিংস হয়। খেলা শেষ হয়ে যায় মাত্র এক ঘণ্টারও কম সময়ের মধ্যেই।

এমএলবিএক্সে নিজের দক্ষতা দেখাবেন 'SKY'!

২০২৬ টি-২০ বিশ্বকাপে সূর্যকুমার যাদবের নেতৃত্বে শিরোপা জিতেছিল ভারত। তারপর তাঁর অধিনায়কত্ব চলে যায়। এমনকি দল থেকেও তিনি বাদ পড়েন। ২০২৬ আইপিএলের পর থেকে আর তাঁকে কোনও পেশাদার ক্রিকেটে খেলতে দেখা যায়নি। কিন্তু এবার ক্রিকেটের বাইরে সূর্যকুমারের নিজের দক্ষতা দেখানোর সুযোগ মিলেছে নতুন খেলায়।

ইতিমধ্যেই ক্রিকেট মাঠে প্রত্যাবর্তনের অপেক্ষার মধ্যেই বেসবল মাঠে সূর্যকুমারার্ভএই নতুন ইনিংস নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।

আরো পড়ুন: ভারতীয় দল শ্রীলঙ্কায় হেরে গেলেই অজিত আগরকারের ছাঁটাই নিশ্চিত! কিন্তু, গৌতম গম্ভীরের কী হবে?

ট্যাগ:IndiaSuryakumar Yadav

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে