CSE
Toss Index601.9 −1.78%Match Index556.3 +2.84%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2664.9 −1.78%TIX-TSNT26108.0 +4.40%Caribbean Premier League 2026 · CSXM3593 NAM vs SA +0.00%M3592 SNP vs SLK +0.00%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%M3584 TKR vs GAW +0.63%Toss Index601.9 −1.78%Match Index556.3 +2.84%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2664.9 −1.78%TIX-TSNT26108.0 +4.40%Caribbean Premier League 2026 · CSXM3593 NAM vs SA +0.00%M3592 SNP vs SLK +0.00%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%M3584 TKR vs GAW +0.63%
নিউজ

ভারতীয় দল শ্রীলঙ্কায় হেরে গেলেই অজিত আগরকারের ছাঁটাই নিশ্চিত! কিন্তু, গৌতম গম্ভীরের কী হবে?

১৫ অগাস্ট থেকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নামতে চলেছে টিম ইন্ডিয়া। কিন্তু শুধু সিরিজ জয় করাই নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডেরও বাড়তি নজর থাকবে এই সফরের ফলাফলের দিকে। কারণ বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকার ও হেডকোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নির্ভর করতে পারে শ্রীলঙ্কা সিরিজের পারফরম্যান্সের উপর।

Ajit Agarkar and Gautam Gambhir
Ajit Agarkar and Gautam Gambhir

১৫ অগাস্ট থেকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নামতে চলেছে টিম ইন্ডিয়া। কিন্তু শুধু সিরিজ জয় করাই নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডেরও বাড়তি নজর থাকবে এই সফরের ফলাফলের দিকে। কারণ বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকার ও হেডকোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নির্ভর করতে পারে শ্রীলঙ্কা সিরিজের পারফরম্যান্সের উপর। একই সাথে এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়েও খুবই গুরুত্বপূর্ণ ভারতের কাছে। 

নিজের জায়গা ধরে রাখতে পারবেন কি অজিত আগরকার?

চোট ও সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্সে অস্থিতিশীলতার জন্য একাধিক ক্রিকেটারের কাছে শ্রীলঙ্কা সফর হল ভারতের সামনে বিরাট এক পরীক্ষা। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুসারে, এই মুহূর্তে বিসিসিআইয়ে প্রধান নির্বাচক অজিত আগরকার সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছেন। তিনি পদে থাকবেন কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলা বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায়।

শ্রীলঙ্কায় ভারতের হতাশাজনক পারফরম্যান্সের চাপে পড়তে পারেন গৌতম গম্ভীর!

ভারতীয় দলের পারফরম্যান্স শ্রীলঙ্কায় যদি হতাশাজনক হয়, তাহলে আরও বাড়তে পারে আগরকারের বিদায়ের সম্ভাবনা। আবার গৌতম গম্ভীরের কোচিং নিয়ে সমালোচনা চললেও, আপাতত তাঁর উপর আস্থা রাখছে বোর্ড। এমনকী গম্ভীরকেই কোচ হিসেবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বোর্ডের একাংশ। কিন্তু শ্রীলঙ্কা সফরে ফলাফল যদি খারাপ হয়, তাহলে তাঁর অবস্থানও প্রশ্নের মুখে পড়তে পারে, একথা বলাই যায়।

রোহিতের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন:

রোহিত শর্মাকে নিয়েও এরই মধ্যে তৈরি হয়েছে নয়া জল্পনা। একদিনের ক্রিকেটে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত রোহিতকে রাখা হবে কি না, সেই নিয়ে নির্বাচক আর টিম ম্যানেজমেন্টের মধ্যে নাকি মতৈক্য নেই এখনও। যদিও লর্ডসে সাম্প্রতিক দুর্দান্ত সেঞ্চুরি কিছুটা শক্ত করেছে তাঁর জায়গা, তবুও কড়া নজর থাকবে আগামী ম্যাচগুলিতে তাঁর পারফরম্যান্স কেমন হয় সেদিকেই।

আরো পড়ুন: অবসরের মাত্র এক সপ্তাহের মধ্যেই নতুন 'চাকরি' পেয়ে গেলেন অজিঙ্ক রাহানে!

আগরকারের জায়গায় লক্ষণ হতে পারেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক:

সবশেষে আলোচনায় রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। রিপোর্ট বলছে, ভবিষ্যতে প্রধান নির্বাচক হিসেবে অজিত আগরকারের জায়গায় ভিভিএস লক্ষ্মণের নামই ভাবা হচ্ছে। বর্তমানে ভিভিএস লক্ষ্মণ বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সের প্রধানের দায়িত্বে আছেন। কিন্তু আগরকারের তুলনায় তাঁর বর্তমান পারিশ্রমিক প্রায় চার গুণ বেশি। তাই, তাঁকে প্রধান নির্বাচকে দায়িত্ব দিতে গেলে বড় অঙ্কের পারিশ্রমিক দেওয়ার চিন্তাভাবনা করতে হতে পারে বিসিসিআইকে।

অর্থাৎ, শ্রীলঙ্কা সিরিজ শুধুই দুই ম্যাচের টেস্ট সিরিজ নয়। এই সিরিজের ফলাফলে ভারতীয় ক্রিকেটের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের ভবিষ্যত কী হবে, সেই দিকনির্দেশনাও স্পষ্ট হতে পারে।

আরো পড়ুন: শুধু ক্রিকেট নয়, ভারতীয় দলের এই ৫ জন তারকা করেন সরকারি চাকরিও! বেতন কত জানেন?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে