CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

অবসরের মাত্র এক সপ্তাহের মধ্যেই নতুন 'চাকরি' পেয়ে গেলেন অজিঙ্ক রাহানে!

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাত্র এক সপ্তাহ হল। তারই মধ্যে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক অজিঙ্ক রাহানে তাঁর নতুন ইনিংস শুরু করলেন। ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন আমস্টারডাম ফ্লেমসের ‘মার্কি’ ক্রিকেটার হিসেবে।

Ajinkya Rahane new job
Ajinkya Rahane new job

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাত্র এক সপ্তাহ হল। তারই মধ্যে টিম ইন্ডিয়া-র প্রাক্তন অধিনায়ক অজিঙ্ক রাহানে তাঁর নতুন ইনিংস শুরু করলেন। ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন আমস্টারডাম ফ্লেমসের ‘মার্কি’ ক্রিকেটার হিসেবে। এই নতুন টি-২০ প্রতিযোগিতা আগামী ২৬ আগস্ট থেকে শুরু হবে। 

৩০ জুলাই অবসর ঘোষণা করেন অজিঙ্ক রাহানে!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত ৩০ জুলাই অবসরের ঘোষণা করেন রাহানে। ভারতের হয়ে ৯০টি একদিনের ম্যাচ, ৮৫টি টেস্ট  এবং ২০টি টি-২০ খেলেছেন রাহানে। ২০২৩ সালের জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষবারের মত জাতীয় দলের জার্সিতে তাঁকে দেখা গিয়েছিল।

ইউরোপে ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান রাহানে!

নতুন দায়িত্ব পেয়ে রাহানে জানান, তাঁকে অনেক কিছু দিয়েছে ক্রিকেট। এবার ইউরোপে ক্রিকেটকে অধিক জনপ্রিয় করে তোলার কাজে তিনি অবদান রাখতে চান। আমস্টারডাম ফ্লেমসের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আর ইউরোপে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার ভাবনাভিআকৃষ্ট করেছে তাঁকে, বলেও জানিয়েছেন রাহানে।

‘দ্য হান্ড্রেড’-এ ধারাভাষ্য দিচ্ছেন রাহানে:

বর্তমানে ইংল্যান্ডে ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহানে ‘দ্য হান্ড্রেড’-এ ধারাভাষ্য দিচ্ছেন। তাঁকে স্বাগত জানিয়ে আমস্টারডাম ফ্লেমসের অন্যতম প্রতিষ্ঠাতা তথা চিফ ক্রিকেট অফিসার স্টিভ ওয়া জানান, রাহানের ধৈর্য, নেতৃত্বের গুণ, দক্ষতা আর কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার অসাধারণ ক্ষমতা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরো পড়ুন: শুধু ক্রিকেট নয়, ভারতীয় দলের এই ৫ জন তারকা করেন সরকারি চাকরিও! বেতন কত জানেন?

কেকেআরের নেতৃত্বে ছিলেন রাহানে:

আইপিএলেও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে রাহানের। ২১২টি ম্যাচে তিনি সংগ্রহ করেন ৫,৩৬৭ রান। ২০২৩ সালে রাহানে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল জেতার পর ২০২৫ এবং ২০২৬ সিজনে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অধিনায়কত্বও করেছেন তিনি।

ইটিপিএলের অন্যতম মালিক অভিষেক বচ্চন জানান, শুধু আমস্টারডাম ফ্লেমস নয়, রাহানের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের যোগদান সমগ্র প্রতিযোগিতার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। ইউরোপের তরুণ ক্রিকেটারদের তাঁর অভিজ্ঞতা অনুপ্রাণিত করবে। এমনকি প্রতিযোগিতার মান আরও বৃদ্ধি করবে। আমস্টারডাম ফ্লেমসের সিইও টিম থমাস জানান, ক্লাবের ইতিহাসে রাহানের সই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

আরো পড়ুন:  প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এই বিদেশি ক্রিকেটারের! ১৫ বছর পর আসল 'সত্য' সামনে এল...!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে