CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এই বিদেশি ক্রিকেটারের! ১৫ বছর পর আসল 'সত্য' সামনে এল...!

আইপিএলের প্রথম দিকের ব্রেট লি এর প্রীতি জিন্টা ছিলেন অন্যতম আলোচিত জুটি। একসাথে খুনসুটি হাসি-ঠাট্টা আর বন্ধুত্বপূর্ণ মুহূর্ত ঘিরেই একসময় তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল। সেই জল্পনা বছরের পর বছর ধরে চললেও বিষয়টি নিয়ে এবার প্রায় দেড় দশক পর নীরবতা ভাঙলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি। কী বললেন তিনি?

Brett Lee and Preity Zinta relationship
Brett Lee and Preity Zinta relationship

আইপিএলের প্রথম দিকের ব্রেট লি আর প্রীতি জিন্টা ছিলেন অন্যতম আলোচিত জুটি। একসাথে খুনসুটি হাসি-ঠাট্টা আর বন্ধুত্বপূর্ণ মুহূর্ত ঘিরেই একসময় তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল। সেই জল্পনা বছরের পর বছর ধরে চললেও বিষয়টি নিয়ে এবার প্রায় দেড় দশক পর নীরবতা ভাঙলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি।

‘বম্বে টাইমস’-কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ব্রেট লি স্পষ্ট জানান, পাঞ্জাব কিংসের সহমালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার সাথে কখনও প্রেমের সম্পর্ক ছিল না তাঁর।

কেকেআরে যোগ দিয়েও থামেনি জল্পনা!

২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুমে ব্রেট লি কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছিলেন। প্রীতি জিন্টা ছিলেন ওই দলেরই সহমালিক। মাঠে ও মাঠের বাইরে দুজনের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেই প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল। ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার পরও যদিও পুরোপুরি থামেনি সেই জল্পনা।

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে ব্রেট লি কী জানালেন?

এই নিয়ে ব্রেট লি জানান, “কখনও কোনও বলিউড অভিনেত্রীর সঙ্গে আমি প্রেম করিনি। তখন প্রীতি যেমন আমার ভালো বন্ধু ছিলেন, তেমনই এখনও আছেন। তিনি খুবই বুদ্ধিমতী একজন মানুষ। আর আমি তাঁকে সম্মান করি।”

প্রেমের গুঞ্জন নিয়ে চিন্তিত হননি ব্রেট লি:

তিনি কখনও প্রেমের গুঞ্জন নিয়ে বিরক্ত কিংবা বিচলিত হয়েছেন কি না, এই প্রশ্নেরও উত্তরে প্রাক্তন অস্ট্রেলীয় পেসার বলেন, তিনি এসব নিয়ে কখনই চিন্তিত হননি। কারণ নিজের সত্যিটা তিনি  নিজে জানতেন। কখনও নিজের ওপর মানুষের অনুমানকে প্রভাব ফেলতেও দেননি।

একাধিকবার প্রীতি জিনতাও সম্পর্কের গুঞ্জন অস্বীকার করেন:

শুধু ব্রেট লিই নন, এর আগে একাধিকবার প্রীতি জিনতাও এই ধরনের গুঞ্জন নাকোচ করেছেন। ২০১০ সালে তিনি জানান, দলের কোনও ক্রিকেটারের সাথে তাঁর কোনও প্রেমের সম্পর্কই নেই। ভবিষ্যতে এমন ধরনের কোনও সম্পর্ক তৈরি হলে সবাইকে তিনি নিজেই জানাবেন বলেও অভিনেত্রী জানিয়েছিলেন। 

আরো পড়ুন: রোহিত কি আদৌ খেলবে নাকি বিদায় নেবে— রোহিতকে নিয়ে BCCI-র দুই পক্ষের মধ্যে ঝামেলা তুঙ্গে!

প্রীতি আর ব্রেট লি দুজনের নিজেদের পরিবার নিয়ে ব্যস্ত:

বর্তমানে নিজেদের পরিবার নিয়ে দু’জনেই খুবই ব্যস্ত। ২০১৪ সালে ব্রেট লি বিয়ে করেন লানা অ্যান্ডারসনকে। অন্যদিকে ২০১৬ সালে প্রীতি জিন্টা জিন গুডএনাফকে বিয়ে করেন। ২০২১ সালে তিনি যমজ সন্তানের মা হন সারোগেসির মাধ্যমে।

ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর এখন ব্রেট লি ধারাভাষ্য আর ক্রিকেট-সংক্রান্ত বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। এদিকে এখনও পর্যন্ত আইপিএলে পাঞ্জাব কিংসের সহমালিক হিসেবে প্রীতি জিনতা সক্রিয়। তাই ক্রিকেটের মঞ্চে এখনও দু’জনের দেখা হয়।

আরো পড়ুন: কিশোর কুমারের স্মৃতিবিজড়িত ‘গৌরী কুঞ্জ’-কে ঢেলে সাজাবেন কোহলি, করবেন কোটি টাকার ব্যবসা!

ট্যাগ:Punjab Kings

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে