CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

রোহিত কি আদৌ খেলবে নাকি বিদায় নেবে— রোহিতকে নিয়ে BCCI-র দুই পক্ষের মধ্যে ঝামেলা তুঙ্গে!

রোহিত শর্মাকে নিয়ে ভারতীয় ওয়ানডে দলে জল্পনার অন্ত নেই। ভবিষ্যৎ ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজই শেষ সিরিজ হতে পারে তাঁর আন্তর্জাতিক ওয়ানডে কেরিয়ারের। তেমনই জল্পনা চলছিল গত কয়েক মাস ধরেই। তবে দুর্দান্ত সেঞ্চুরি করে এবার সেই জল্পনায় রোহিত কার্যত জল ঢেলে দিয়েছেন। তাঁর সেই পারফরম্যান্সের পরই ফের নতুন করে শুরু হল বিতর্ক। কী নিয়ে বিতর্ক?

Roihit Sharma's future undecided
Roihit Sharma's future undecided

রোহিত শর্মা-কে নিয়ে ভারতীয় ওয়ানডে দলে জল্পনার অন্ত নেই। ভবিষ্যৎ ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজই শেষ সিরিজ হতে পারে তাঁর আন্তর্জাতিক ওয়ানডে কেরিয়ারের। তেমনই জল্পনা চলছিল গত কয়েক মাস ধরেই। তবে দুর্দান্ত সেঞ্চুরি করে এবার সেই জল্পনায় রোহিত কার্যত জল ঢেলে দিয়েছেন।

রোহিতের পাশে দাঁড়ান BCCI সচিব দেবজিৎ সাইকিয়া!

রোহিতের ভবিষ্যৎ নিয়ে লর্ডস ওয়ানডের আগে যখন আলোচনা তুঙ্গে, সেই সময় প্রকাশ্যেই BCCI সচিব দেবজিৎ সাইকিয়া তাঁর পাশে দাঁড়ান। তাঁর বক্তব্য, রোহিত যতদিন ভারতীয় দলের পরিকল্পনার অংশ থাকবেন, ততদিনই নিয়মিত ওয়ানডে তিনি দলের সদস্য হিসেবেই খেলবেন, প্রতিনিধিত্ব করবেন দেশের হয়ে। সাইকিয়ার এহেন মন্তব্যের পরই মতপার্থক্য নিয়ে নয় জল্পনা শুরু হয় নির্বাচক কমিটি এবং বোর্ডের শীর্ষ মহলের মধ্যে।

নির্বাচক কমিটি আর বোর্ডের শীর্ষ কর্তাদের মধ্যে মতবিরোধ চরমে!

‘দৈনিক জাগরণ’-এর এক প্রতিবেদন অনুযায়ী, লর্ডসে রোহিতের দুর্দান্ত সেঞ্চুরি ও বিসিসিআই সচিবের সাম্প্রতিক মন্তব্যকে নিয়ে প্রধান নির্বাচক অজিত আগরকরের নেতৃত্ব তীব্র মতবিরোধ তৈরি হয়েছে নির্বাচক কমিটি আর বোর্ডের শীর্ষ কর্তাদের মধ্যে।

রোহিতকে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রাখা কি অনুচিত?

প্রতিবেদন অনুসারে, অজিত আগরকর আর টিম ম্যানেজমেন্টের কয়েকজন সদস্য মনে করে , ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে রোহিতকে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রাখা উচিত নয়। তাঁদের যুক্তি, এখন থেকেই বিশ্বকাপের মতো একটা বড় মঞ্চের জন্য দল তৈরি করা প্রয়োজন ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে।

দেবজিৎ সাইকিয়া রোহিতের পাশে দাঁড়ানোয় অসন্তুষ্ট নির্বাচক কমিটির একাংশ:

তবে প্রকাশ্যে দেবজিৎ সাইকিয়া রোহিতের পাশে দাঁড়ানোয় অসন্তুষ্ট নির্বাচক কমিটির একাংশ। তাঁদের মতে, রোহিতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি আলোচনা আর সমর্থকদের চাপের জন্যই শেষ মুহূর্তে পরিবর্তন এসেছে বোর্ডের অবস্থানে। এমনকি প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, এখনও নির্বাচক কমিটির একাধিক সদস্য মনে করেন, ২০২৭ সালের বিশ্বকাপে রোহিত ভারতীয় দলে  থাকলে আরও কঠিন হয়ে যেতে পারে ট্রফি জয়ের পরিকল্পনা।যদিও পুরো বিষয়টা সংবাদমাধ্যমে প্রকাশিত দাবির ছাড়া কিছুই নয়। বিসিসিআই এমন তথ্য প্রকাশ্যে আনেনি।

আরো পড়ুন: কিশোর কুমারের স্মৃতিবিজড়িত ‘গৌরী কুঞ্জ’-কে ঢেলে সাজাবেন কোহলি, করবেন কোটি টাকার ব্যবসা!

বড় প্রশ্ন উঠছে আগরকরের ভবিষ্যৎ নিয়েও!

রোহিতকে নিয়ে বিতর্কের মাঠে নতুন জল্পনা চলছে অজিত আগরকরের ভবিষ্যৎ নিয়েও। প্রধান নির্বাচক হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার সময় নিয়ে নানা আলোচনা চলছে ইতিমধ্যেই। একাধিক প্রতিবেদন অনুসারে, ভবিষ্যতে প্রধান নির্বাচকের দায়িত্বে বিসিসিআইয়ের তরফে আনা হতে পারে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সের প্রধান এও বং প্রাক্তন ভারতীয় অধিনায়ক ভিভিএস লক্ষ্মণকে।

রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে:

তবে রোহিত শর্মার ভবিষ্যৎ প্রসঙ্গে সাম্প্রতিক বিতর্ক নতুন প্রশ্ন তুলে দিয়েছে সেই সমীকরণে। একদিকে রোহিতের দারুন পারফরম্যান্স, অন্যদিকে প্রকাশ্য সমর্থন বোর্ড সচিবের—সব মিলিয়ে যথেষ্ট জটিল ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে পরিস্থিতি। এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই—২০২৭ সালের বিশ্বকাপের পরিকল্পনায় রোহিত শর্মাকে কি রাখা হবে? সেই সিদ্ধান্ত নিতে গিয়ে অজিত আগরকর আর BCCI-এর মধ্যে দূরত্ব কি আদৌ বাড়বে?

আরো পড়ুন: শ্রীলঙ্কায় নিজের সেরাটা দিতে প্রস্তুত রাহুল, ভেজা পিচে স্পিন খেলে তাক লাগালেন কেএল!

ট্যাগ:Rohit Sharma

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে