CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

শ্রীলঙ্কায় নিজের সেরাটা দিতে প্রস্তুত রাহুল, ভেজা পিচে স্পিন খেলে তাক লাগালেন কেএল!

শ্রীলঙ্কা সফরে নামার পূর্বে কঠিন পিচে ভারতের সহ-অধিনায়ক কেএল রাহুল চাইছেন নিজেকে একেবারেই প্রস্তুত করে নিতে। তাই এবার শ্রীলঙ্কার মাটিতে স্পিন সহায়ক এবং অসমান বাউন্সের পিচের কথা চিন্তা ভাবনা করে মুম্বইয়ে ভেজা পিচে এই ভারতীয় ব্যাটারকে বিশেষ অনুশীলন করতে দেখা গেল এদিন।

KL Rahul practices against spin bowling
KL Rahul practices against spin bowling

শ্রীলঙ্কা সফরে নামার পূর্বে কঠিন পিচে ভারতের সহ-অধিনায়ক কেএল রাহুল চাইছেন নিজেকে একেবারেই প্রস্তুত করে নিতে। তাই এবার শ্রীলঙ্কার মাটিতে স্পিন সহায়ক এবং অসমান বাউন্সের পিচের কথা চিন্তা ভাবনা করে মুম্বইয়ে ভেজা পিচে এই ভারতীয় ব্যাটারকে বিশেষ অনুশীলন করতে দেখা গেল এদিন। বুধবার প্রকাশ্যে এসেছে সেই অনুশীলনের একটি ভিডিও। কী দেখা গেল ভিডিওতে?

জোরদার অনুশীলনে মত্ত কেএল রাহুল!

মুম্বইয়ের বিভিন্ন মাঠের পিচ বর্ষাকালে অনেক সময়ই স্যাঁতসেঁতে হয়ে থাকে। এমন ধরনের পিচে ব্যাটে স্বাভাবিকভাবে বল আসে না। কখনও পিচে পড়ে বল থমকে যায়, আবার কখনও দ্রুত বল ঘুরে যায়, কখনও নিচু হয়ে পৌঁছয় ব্যাটারের কাছে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত বলের গতিপথ বুঝে নিয়ে তবেই ব্যাটারকে শট খেলতে হয়। সেই কঠিন পরিস্থিতির মধ্যেই রাহুলও স্পিনারদের বিরুদ্ধে অনুশীলন শুরু করেছেন জোরকদমে।

ভেজা পিচে স্থানীয় স্পিনারদের ব্যাটিং প্র্যাকটিস রাহুলের!

ভেজা পিচে স্থানীয় স্পিনারদের নিয়ে ব্যাটিং করার সময় নরম হাতে খেলতে দেখা গেল রাহুলকে। তিনি অযথা বড় শট খেলেননি। পরিবর্তে বেশি জোর দিয়েছেন বল দেখে সিদ্ধান্ত নেওয়ার দিকে। বলের ঘূর্ণি ও অসমান বাউন্স সামলাতে পায়ের নড়াচড়া আর ধৈর্যের উপরই ভারতের এই অভিজ্ঞ ব্যাটার বিশেষ গুরুত্ব দিয়েছেন। 

আরো পড়ুন: যা কেউ পারেনি, এবার সেইদিকেই পা বাড়িয়েছে 'বস বেবি', বিশ্বের বৃহত্তম রেকর্ড গড়ার পথে বৈভব!

শ্রীলঙ্কা সফরে রাহুলের পূর্ব পারফরম্যান্স ভালই ছিল:

শ্রীলঙ্কা-র বিপক্ষে বেশ ভালোই রয়েছে রাহুলের অতীত রেকর্ডও। ২০১৫ ও ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের সঙ্গে গিয়েছিলেন তিনি। এবারও সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চাইবেন রাহুল। এখনও পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে আটটি ইনিংসে তিনি ২৬৮ রান করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে একটি সেঞ্চুরি ও দু’টি হাফ সেঞ্চুরি।

সেই জন্যই রাহুলের ব্যাটের দিকে আসন্ন সফরে বিশেষ নজর থাকবে। নিজেকে কঠিন পরিস্থিতিতে আগেভাগেই তৈরি করে নেওয়ার যে প্রস্তুতি রাহুল শুরু করেছেন, সিরিজে তার ফল কতটা পাওয়া যায়, এবার সেটাই দেখার।

আরো পড়ুন: ২০২৭ আইপিএল মরসুমেই কপাল খুলে যেতে পারে KKR-এর স্টার ব্যাটার ফিন অ্যালেনের, কিন্তু কীভাবে?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে