CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

যা কেউ পারেনি, এবার সেইদিকেই পা বাড়িয়েছে 'বস বেবি', বিশ্বের বৃহত্তম রেকর্ড গড়ার পথে বৈভব!

বৈভব সূর্যবংশী আইপিএলে ঝড় তোলার পর থেকেই বুঝিয়ে দিয়েছেন, শুধু রেকর্ড গড়তে নয়, তিনি রেকর্ড ভাঙতেও এসেছেন। বিহারের এই কিশোর ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর সেই প্রতিভার ঝলক দেখিয়েছেন জিম্বাবোয়ে সিরিজেও।

Vaibhav Suryavanshi India record
Vaibhav Suryavanshi India record

বৈভব সূর্যবংশী আইপিএলে ঝড় তোলার পর থেকেই বুঝিয়ে দিয়েছেন, শুধু রেকর্ড গড়তে নয়, তিনি রেকর্ড ভাঙতেও এসেছেন। বিহারের এই কিশোর ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর সেই প্রতিভার ঝলক দেখিয়েছেন জিম্বাবোয়ে সিরিজেও। এবার আরও বড় ইতিহাস লেখার হাতছানি তাঁর সামনে। 

টি-২০ সিরিজে হাফ সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ব্যাটার বৈভব সূর্যবংশী!

জিম্বাবোয়ের বিপক্ষে টি-২০ সিরিজে মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি করে নজির গড়েছিলেন বৈভব সূর্যবংশী। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ১৫ বছর ১১৮ দিন বয়সে অর্ধশতরান করে আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরান করা সর্বকনিষ্ঠ ব্যাটার হয়ে ওঠেন বৈভব।

২০২৬ এশিয়ান গেমস ভারতীয় দলে বৈভব!

তবে এখানেই থেমে যাননি বৈভব সূর্যবংশী। এবার বিশ্বের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক সেঞ্চুরিয়ান হওয়ার সুযোগ এসে গেছে তাঁর সামনে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে ২০২৬ এশিয়ান গেমস। সেখানে টি-২০ ক্রিকেটের জন্য তিনি ভারতীয় দলে জায়গা পেয়েছেন।

অভিষেক ম্যাচে ১৪ রান করেন বৈভব:

মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সেই ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন বিহারের বিষ্ময় ব্যাটার বৈভব। অভিষেক ম্যাচে যদিও ১৪ রানের বেশি তিনি করতে পারেননি। তারপর জিম্বাবোয়ে সিরিজের শেষ ম্যাচে তিনি দুর্দান্ত ৮১ রানের ইনিংস খেললেও, অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করে ফেলেন।

এশিয়ান গেমসে সুযোগ সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ব্যাটার হতে পারেন বৈভব:

কিন্তু এবার সেই আক্ষেপ মেটানোর এশিয়ান গেমসে সুযোগ পাচ্ছেন বৈভব। আগামী ২৪ সেপ্টেম্বর ১৫ বছর ১৮১ দিন বয়স হবে বৈভবের। ওই বয়সে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করতে পারলে বিশ্বের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক শতরানকারী ব্যাটার হবেন তিনিই। এখনও পর্যন্ত এত কম বয়সে কোনও ক্রিকেটারই এহেন নজির গড়তে পারেননি।

আরো পড়ুন: ২০২৭ আইপিএল মরসুমেই কপাল খুলে যেতে পারে KKR-এর স্টার ব্যাটার ফিন অ্যালেনের, কিন্তু কীভাবে?

সচিনের রেকর্ড ভাঙল বৈভব:

আন্তর্জাতিক ক্রিকেটে বৈভব অভিষেকের সময়ই  কিংবদন্তি সচিন তেন্ডুলকরের দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছিলেন। ১৬ বছর ২০৫ দিন বয়সে সচিন তেন্ডুলকর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। সেখানে মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে বৈভব আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করে নতুন ইতিহাস সৃষ্টি করেন।

এবার ব্যাট হাতে এশিয়ান গেমসের মঞ্চে ফের একবার ইতিহাস লেখার অপেক্ষায় রয়েছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক টি-২০-তে সেঞ্চুরি, এমন অবিশ্বাস্য রেকর্ড গড়তে তিনি পারবেন কি না, সেদিকেই নজর ক্রিকেটবিশ্বের।

আরো পড়ুন: RBI-তে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি করেন ঈশান কিষাণ! ক্রিকেটারের পাশাপাশি ঈশান একজন সরকারি চাকুরিজীবীও?

ট্যাগ:IndiaVaibhav Suryavanshi

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে