CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

২০২৭ আইপিএল মরসুমেই কপাল খুলে যেতে পারে KKR-এর স্টার ব্যাটার ফিন অ্যালেনের, কিন্তু কীভাবে?

সদ্য ক্রিকেট থেকে অজিঙ্ক রাহানে অবসর নিয়েছেন। আর তাঁর অবসর গ্রহণের পরই নতুন করে দলের অধিনায়ক কে হবেন, সেই নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারই মধ্যে নাইট শিবিরের কিউই তারকা ফিন অ্যালেনকে নিয়ে শুরু হল নতুন জল্পনা।

Finn Allen KKR player
Finn Allen KKR player

সদ্য ক্রিকেট থেকে অজিঙ্ক রাহানে অবসর নিয়েছেন। আর তাঁর অবসর গ্রহণের পরই নতুন করে দলের অধিনায়ক কে হবেন, সেই নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারই মধ্যে নাইট শিবিরের কিউই তারকা ফিন অ্যালেনকে নিয়ে শুরু হল নতুন জল্পনা। শোনা যাচ্ছে যে, আসন্ন সিজনে নিউজিল্যান্ডের এই বিধ্বংসী ব্যাটার হয়ে উঠতে পারেন স্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের সবথেকে দামি ক্রিকেটার। আর কী জানা গেল?

গত আইপিএল সিজনের তেমন পারফর্ম করেননি ফিন অ্যালেন!

ফিন অ্যালেন-কে গত আইপিএলের মিনি নিলাম থেকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কলকাতার জার্সিতে তিনি ব্যাট হাতে তেমন ধারাবাহিক হতে পারেননি। কয়েকটা ম্যাচে ঝলক দেখালেও, প্রত্যাশা মতো পারফর্ম করতেই পারেননি এই কিউই তারকা।

পার্থ স্করচার্স ছেড়ে অন্য দলে ফিন অ্যালেন!

তবে এবার তাঁর বিগ ব্যাশ ভবিষ্যৎ নিয়েই তৈরি হল বড় প্রশ্ন। জানা গিয়েছে, পার্থ স্করচার্স ছেড়ে ফিন অ্যালেন নাকি অন্য দলে যোগ দিতে পারেন। তাঁকে দলে নেওয়ার দৌড়ে মেলবোর্ন স্টার্স আর অ্যাডিলেড স্ট্রাইকার্স রয়েছে। নিউজিল্যান্ডের এই তারকাকে পেতে দুই ফ্র্যাঞ্চাইজিই নাকি আগ্রহী রয়েছে।

আরো পড়ুন: RBI-তে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি করেন ঈশান কিষাণ! ক্রিকেটারের পাশাপাশি ঈশান একজন সরকারি চাকুরিজীবীও?

সর্বাধিক পারিশ্রমিক পাবেন ফিন অ্যালেন?

সূত্রের খবর অনুযায়ী, প্রায় অস্ট্রেলিয়ান ডলারের সমপরিমাণ অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি ২ লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব আছে অ্যালেনকে দলে নেওয়ার জন্য। যদি শেষমেষ এই অঙ্কেই চুক্তি সম্পন্ন হয়, তবে, বিগ ব্যাশের ইতিহাসে এটাই হতে পারে সর্বাধিক পারিশ্রমিকের নজির।

ইতিমধ্যেই টি-২০ ক্রিকেটে ফিন অ্যালেনের আগ্রাসী ব্যাটিং আলাদা পরিচিতি দিয়েছে তাঁকে। ফলে বিগ ব্যাশে যে তাঁকে নিয়ে এতটা আগ্রহ তৈরি হয়েছে, সেটা যদিও খুব একটা অবাক করার মতো নয়। এবার দেখার বিষয় হল, শেষ পর্যন্ত কোন দলের জার্সিতে এই কিউই তারকাকে দেখা যাবে? মেলবোর্ন স্টার্স নাকি অ্যাডিলেড স্ট্রাইকার্স? অপেক্ষায় অনুরাগীরা।

আরো পড়ুন: শ্রীলঙ্কাকে 'কুপোকাত' করতে ভারতের মেগা প্ল্যান তৈরি, ভারতীয় দলকে শক্তিশালী করতে এন্ট্রি নিচ্ছে এই ৪ স্পিনার!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে