CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

RBI-তে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি করেন ঈশান কিষাণ! ক্রিকেটারের পাশাপাশি ঈশান একজন সরকারি চাকুরিজীবীও?

ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণকে নিয়ে শুরু হলো নতুন চর্চা। কিন্তু এবারের চর্চা তাঁর ক্রিকেট জীবন সম্পর্কিত একেবারেই নয়। সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে কৌতূহল। ভারতীয় রিজার্ভ ব্যাংকের পরিচয় পত্রসহ ফরমাল পোশাকে দেখা যাচ্ছে ঈশান কিষাণকে। তারপর থেকেই প্রশ্ন উঠেছে, তবে কি সত্যিই আরবিআই-তে এই তারকা ক্রিকেটার চাকরি করেন?

Ishan Kishan RBI officer
Ishan Kishan RBI officer

ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ-কে নিয়ে শুরু হলো নতুন চর্চা। কিন্তু এবারের চর্চা তাঁর ক্রিকেট জীবন সম্পর্কিত একেবারেই নয়। সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে কৌতূহল। ভারতীয় রিজার্ভ ব্যাংকের পরিচয় পত্রসহ ফরমাল পোশাকে দেখা যাচ্ছে ঈশান কিষাণকে।

আরবিআই-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত ঈশান কিষাণ!

ভাইরাল ছবিগুলিতে পাটনার আরবিআই অফিসে ঈশানকে দেখা গিয়েছে। আরেকটি ছবিতে অফিসের আর সহকর্মীর সাথে সেলফি তুলতে দেখা গেল তাঁকে। তাতেই স্পষ্ট আরবিআইএর পরিচয় পত্র রয়েছে তাঁর গলায়। বেশকিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, আরবিআই-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত ঈশান কিষাণ।

২০১৭ সালে রিজার্ভ ব্যাঙ্কে চাকরি পান ঈশান!

জানা গেছে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে ২০১৭ সালেই চাকরি পান ঈশান। ওই সময় ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান তরুণ ক্রিকেটার হিসেবে তিনি উঠে এসেছিলেন। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পাশাপাশি, ক্রিকেট মহলের নজর ছিল তাঁর প্রতিভার দিকেও।

স্পোর্টস কোটায় RBI-তে চাকরি পান ঈশান:

তাঁকে স্পোর্টস কোটায় আরবিআই নিয়োগ করেছিল। চাকরিতে যোগ দেওয়ার পর আরবিআই-এর ক্রিকেট দলের হয়েও বিভিন্ন সময়ে ঈশান প্রতিনিধিত্ব করেছেন। দেশের একাধিক সরকারি সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান স্পোর্টস কোটায় নিয়োগ করে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদদের। প্রতিভাবান ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা দিতে ও তাঁদের খেলাধুলায় মনোযোগ দেওয়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতেই এই উদ্যোগ। 

ভারতীয় দলে উইকেটকিপার-ব্যাটার হিসেবে সুযোগ পান ঈশান:

প্রায় নয় বছর আগের এক প্রতিবেদনে দাবি করা হয়, পাটনায় আরবিআই অফিসে বিহারের এই ক্রিকেটার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি পেয়েছেন। তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বও গ্রহণ করেছেন। ঈশান চাকরিতে যোগ দেওয়ার জন্য পাটনায় আসেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮-১৯ বছর। তখন দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতিতেও তিনি ব্যস্ত ছিলেন ও প্রথমবারের মতো ভারতীয় দলে উইকেটকিপার-ব্যাটার হিসেবে সুযোগ পান।

আরো পড়ুন: শ্রীলঙ্কাকে 'কুপোকাত' করতে ভারতের মেগা প্ল্যান তৈরি, ভারতীয় দলকে শক্তিশালী করতে এন্ট্রি নিচ্ছে এই ৪ স্পিনার!

আরবিআই এর অ্যাসিট্যান্ট ম্যানেজার পদে বেতন কত পান ঈশান?

আরবিআই-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদটি বেশ আকর্ষণীয় সরকারি চাকরি। এই পদের মূল বেতন হল প্রায় প্রতি মাসে ৬২,৫০০ টাকা। এর সাথে মহার্ঘ ভাতা, স্থানীয় ভাতা, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা সুবিধা-সহ নানান সুযোগ-সুবিধা যুক্ত হয়। তাই তাঁর মোট মাসিক বেতন হতে পারে প্রায় ১.২২ লাখ থেকে ১.২৭ লাখ টাকা পর্যন্ত। যদিও হাতে পাওয়া বেতন বিভিন্ন কর্তন এবং প্রযোজ্য সুবিধার উপর নির্ভর করে।

যদিও ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যেও কীভাবে তিনি কতটা সময় ধরে ব্যাঙ্কের দায়িত্ব পালন করছেন, সেই নিয়ে কোনো বিস্তারিত তথ্য নেই। তাই ছবি ভাইরাল হওয়া নিয়ে যতই প্রশ্ন উঠুক না কেন, বহু বছর আগে ঈশান কিষাণের আরবিআই-তে স্পোর্টস কোটায় চাকরির কথা প্রকাশ্যে আসে। ফের নতুন করে সেই যোগসূত্রই আলোচনার কেন্দ্রে।

আরো পড়ুন: চোখের জলে অবসরের পর এবার মুখ খুললেন রাহানে, মুখ খুলতেই কাদের কথা ফাঁস করলেন?

ট্যাগ:IndiaIshan Kishan

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে